কোনো সন্তানের পিতাকে যেন বলতে না হয়, এদেশে বিচার নেই: শাকিব খান

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা আক্তারকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনা সাধারণ মানুষের পাশাপাশি বিনোদন জগতের তারকারাও সুষ্ঠু বিচারের দাবিতে সোচ্চার হয়ে উঠেছেন। এবার এ ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছেন ঢালিউড মেগাস্টার শাকিব খানও।

বৃহস্পতিবার (২১ মে) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই জঘন্য অপরাধের তীব্র নিন্দা জানিয়ে অপরাধীর দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন।

পোস্টে শাকিব খান লিখেন, 'একটি শিশুর আর্তনাদ কখনোই শুধু একটি পরিবারের বেদনা হয়ে থাকে না, এই বেদনা সবার। শিশু রামিসার সাথে হওয়া এই নৃশংস ঘটনা পুরো সমাজের মানবিকতা, নিরাপত্তা ও বিচারব্যবস্থাকে প্রশ্নের মুখে দাঁড় করায়। এই মুহূর্তে দ্রুত, স্বচ্ছ ও দৃষ্টান্তমূলক শাস্তি প্রয়োজন; যে শাস্তি ভবিষ্যতের সম্ভাব্য অপরাধীদের মনে ভয় তৈরি করবে এবং সমাজে একটি স্পষ্ট বার্তা দেবে।'


ঢালিউডের মেগাস্টার আরও বলেন, 'এমন জঘন্য অপরাধের ক্ষেত্রে বিচার বিলম্বিত হওয়া মানে ভুক্তভোগী পরিবারের যন্ত্রণাকে আরও দীর্ঘায়িত করা। তাই এখন সময় এসেছে আইনের কঠোর প্রয়োগের, যাতে আর কোনো শিশুকে এভাবে নির্মমতার শিকার হতে না হয় এবং আর কোনো সন্তানের পিতাকে আক্ষেপ করে বলতে না হয় যে, ‘আমরা বিচার চাই না, এ দেশে বিচার নাই’।'

এদিকে সাত বছর বয়সী শিশু রামিসাকে নৃশংস হত্যাকাণ্ডের বিচারের দাবিতে দেশজুড়ে তীব্র ক্ষোভ ও প্রতিবাদের ঝড় বইছে। মামলার প্রধান আসামি ইতোমধ্যেই পুলিশের হাতে গ্রেফতার হয়েছে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজের অপরাধ স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

অন্যদিকে, গতকাল বৃহস্পতিবার রাতে নিহত রামিসার বাসায় গিয়ে তার শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সাথে আগামী রোববারের মধ্যে এই চাঞ্চল্যকর মামলার চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করে দ্রুততম সময়ের মধ্যে অপরাধীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. রোহিঙ্গাদের ন্যায়বিচার ও মর্যাদার গল্পের সূচনা হোক এখনই: প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: রোববার থেকে শুরু পোস্টাল ভোটের নিবন্ধন সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর বৈঠক সদ্য. রাজধানী থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক এমপি সদ্য. একসঙ্গে পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি সদ্য. জাতিসংঘ সাধারণ অধিবেশন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. চাপের কাছে মাথা নত করবে না ইরান: জাতিসংঘে পেজেশকিয়ান সদ্য. চবি ভিসির প্রথম নিয়োগে ১২ জনের ৮ জনই নিজ গ্রামের, বাকি ৪ জন উপজেলার সদ্য. বারিধারায় গাড়িচাপা: মামলায় নাম নেই গতকাল আটক সেই কিশোরের সদ্য. সরকারি সব কলেজের উদ্দেশে মাউশির জরুরি নির্দেশনা সদ্য. রোহিঙ্গাদের ন্যায়বিচার ও মর্যাদার গল্পের সূচনা হোক এখনই: প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: রোববার থেকে শুরু পোস্টাল ভোটের নিবন্ধন সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর বৈঠক সদ্য. রাজধানী থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক এমপি সদ্য. একসঙ্গে পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি সদ্য. জাতিসংঘ সাধারণ অধিবেশন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. চাপের কাছে মাথা নত করবে না ইরান: জাতিসংঘে পেজেশকিয়ান সদ্য. চবি ভিসির প্রথম নিয়োগে ১২ জনের ৮ জনই নিজ গ্রামের, বাকি ৪ জন উপজেলার সদ্য. বারিধারায় গাড়িচাপা: মামলায় নাম নেই গতকাল আটক সেই কিশোরের সদ্য. সরকারি সব কলেজের উদ্দেশে মাউশির জরুরি নির্দেশনা