কংগ্রেসে অনুপস্থিত ইরান, তবুও বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে আশাবাদী ফিফা সভাপতি

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
ফিফা কংগ্রেসে ইরানের প্রতিনিধিদল অনুপস্থিত থাকলেও ২০২৬ ফুটবল বিশ্বকাপে দেশটির অংশগ্রহণ নিয়ে আশাবাদ প্রকাশ করেছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তিনি জানিয়েছেন, নির্ধারিত সূচি অনুযায়ী যুক্তরাষ্ট্রেই ইরানের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) কংগ্রেসের উদ্বোধনী বক্তব্যে ইনফান্তিনো বলেন, 'অবশ্যই ইরান ২০২৬ বিশ্বকাপে অংশ নেবে এবং অবশ্যই তারা যুক্তরাষ্ট্রে খেলবে। আমাদের দায়িত্ব মানুষকে ঐক্যবদ্ধ করা এবং সবাইকে কাছাকাছি আনা।'

এদিকে, কংগ্রেসে অংশ নিতে যাওয়া ইরানের প্রতিনিধিদলকে কানাডায় প্রবেশে বাধার মুখে পড়তে হয়। ইরানি গণমাধ্যমের দাবি, ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজসহ কয়েকজন কর্মকর্তাকে অভিবাসন জটিলতার কারণে ফিরে যেতে হয়।

অভিযোগ করা হয়, কানাডার অভিবাসন কর্মকর্তাদের ‘অপমানজনক আচরণ’-এর মুখে তারা দেশে ফেরেন।

তবে কানাডার অভিবাসন কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, গোপনীয়তা আইনের কারণে নির্দিষ্ট কোনো ঘটনার বিষয়ে মন্তব্য করা সম্ভব নয়।

একই সঙ্গে তারা জানায়, ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-সংশ্লিষ্ট ব্যক্তিদের কানাডায় প্রবেশের অনুমতি নেই।

এ বিষয়ে এক সূত্র ইএসপিএনকে জানায়, ইরানের দুই প্রতিনিধি শেষ পর্যন্ত কানাডায় প্রবেশের অনুমতি পেলেও অন্য এক সদস্যকে ফেরত পাঠানো হলে পুরো দলই কংগ্রেসে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেয়। পরে প্রতিনিধিদের নাম ডাকার সময় ইরানকে ‘অনুপস্থিত’ হিসেবে উল্লেখ করা হয়।

সব ধরনের জটিলতা সত্ত্বেও ফিফা সভাপতি স্পষ্ট করে জানিয়েছেন, বর্তমানে কোনো সদস্য দেশ নিষিদ্ধ নয় এবং কাউকে বহিষ্কারের মতো পরিস্থিতিও তৈরি হয়নি। ফলে বিশ্বকাপে ইরানের অংশগ্রহণে কোনো বাধা দেখছেন না তিনি।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ সদ্য. দুর্যোগ মোকাবিলা ও সামরিক সক্ষমতা বাড়াতে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সদ্য. ভোট গণনা যত বাড়ছে, ততই কমছে নেতানিয়াহুর ভোট! সদ্য. প্রশান্ত মহাসাগরে মার্কিন সামরিক বাহিনীর হামলায় নিহত ৫ সদ্য. রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন সদ্য. ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩১ অক্টোবর সদ্য. ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন সদ্য. বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ সদ্য. জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান সদ্য. হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ সদ্য. দুর্যোগ মোকাবিলা ও সামরিক সক্ষমতা বাড়াতে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সদ্য. ভোট গণনা যত বাড়ছে, ততই কমছে নেতানিয়াহুর ভোট! সদ্য. প্রশান্ত মহাসাগরে মার্কিন সামরিক বাহিনীর হামলায় নিহত ৫ সদ্য. রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন সদ্য. ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩১ অক্টোবর সদ্য. ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন সদ্য. বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ সদ্য. জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান