ঢাকা-৮ আসনের রেলওয়ে কলোনি উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শনে গিয়ে অপ্রীতিকর পরিস্থিতির মুখে পড়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী। কেন্দ্রে প্রবেশের পর হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন তিনি।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, কেন্দ্র পরিদর্শনে গেলে বিএনপি সমর্থিত প্রার্থী মির্জা আব্বাসের সমর্থকদের সঙ্গে নাসীরুদ্দীন পাটওয়ারীর সমর্থকদের বাকবিতণ্ডা ও উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং তাকে লক্ষ্য করে হামলার চেষ্টা করা হয় বলে অভিযোগ ওঠে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দায়িত্বরত সেনাবাহিনী সদস্যরা দ্রুত হস্তক্ষেপ করেন। পরে নাসীরুদ্দীন পাটওয়ারীকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানান, প্রার্থী ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দায়িত্বে থাকা এক সেনা সদস্য বলেন, 'নাসীরুদ্দীন অবরুদ্ধ ছিলেন না। সমর্থক বেশি থাকায় তিনি বের হতে পারছিলেন না।'
ঘটনার পর দুপুর ১২টা ৪০ মিনিটে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করে বলেন, 'রেলওয়ে কলোনি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মির্জা আব্বাসের সন্ত্রাসী বাহিনীর মাধ্যমে ভোট ডাকাতি হচ্ছে। প্রিজাইডিং অফিসার সরাসরি বিএনপির পক্ষ নিয়ে কাজ করছেন। আমরা কেন্দ্রে প্রবেশ করার পর বিএনপির নেতাকর্মীরা প্রশাসনের উপস্থিতিতেই আমাদের ওপর হামলা চালায়।'

তিনি আরও বলেন, 'আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে সুষ্ঠু তদন্ত ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি।'
তবে এ বিষয়ে বিএনপি প্রার্থী মির্জা আব্বাস বা তার প্রতিনিধিদের তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।