বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে খাগড়াছড়ির শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
সাদিক কায়েম বলেন, 'এমন একটি ভোট উৎসবের জন্য বাংলাদেশের মানুষ দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিল। আওয়ামী লীগের দীর্ঘ সাড়ে ১৫ বছরে দেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। মানুষ ভোটের আনন্দ থেকে বঞ্চিত ছিল। জুলাই আন্দোলনের মাধ্যমে নতুন বাংলাদেশে মানুষ তাদের হারানো অধিকার ফিরে পেয়েছে।'
নিজ জেলায় ভোট দিতে পেরে সন্তোষ প্রকাশ করে ডাকসু ভিপি বলেন, 'আজ আমি নিজের জেলায় এসে ভোট দিয়েছি। এটি আমার জন্য গর্বের।'
তিনি ভোটারদের কেন্দ্রে গিয়ে স্বতঃস্ফূর্তভাবে ভোট দেওয়ার আহ্বান জানান। পাশাপাশি চলমান গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ারও আহ্বান জানান তিনি।
সাদিক কায়েম আশাবাদ ব্যক্ত করে বলেন, 'গত ৫৫ বছর ধরে জনগণের যে আকাঙ্ক্ষা, তার ভিত্তিতে একটি বৈষম্যহীন ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ে উঠবে।'