জামায়াতে ইসলামী সব সময় জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে : মাওলানা জব্বার

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫

বক্তাবলীর সার্বিক উন্নয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী অগ্রণী ভূমিকা পালন করবে বলে জানিয়েছেন দলটির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, নারায়ণগঞ্জ মহানগরীর আমীর ও ফতুল্লা সিদ্ধিরগঞ্জ উন্নয়ন ফোরামের চেয়ারম্যান মাওলানা মো. আবদুল জব্বার। তিনি বলেন, জামায়াতে ইসলামী সব সময় জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং মানুষের সমষ্টিগত চাহিদা পূরণের জন্য কর্মসূচি ঘোষণা ও বাস্তবায়ন করছে। সরকারি ব্যবস্থাপনা অপর্যাপ্ত হলে অথবা মানুষের সক্ষমতার বাইরে থাকা ক্ষেত্রগুলোতে জামায়াতে ইসলামী তার সামর্থ্য অনুযায়ী জনকল্যাণে কাজ করে যাবে।

শনিবার (২৬ জুলাই) সকালে বক্তাবলীর ব্রিজ, বক্তাবলী বাজারের খানাখন্দ পূর্ণ রাস্তা এবং লক্ষীনগর ও মধ্যনগর খালের ওপর ব্রিজ নির্মাণের প্রয়োজনীয়তা পরিদর্শনের সময় উপস্থিত এলাকাবাসীর উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।

পরিদর্শনকালে মাওলানা আবদুল জব্বার বক্তাবলী বাজার ব্যবসায়ী কমিটির অফিসে ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন। এছাড়াও, তিনি বক্তাবলী ইউনিয়নের কেন্দ্রভিত্তিক নির্বাচনী কমিটির দায়িত্বশীলদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। লক্ষীনগর ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা ও ঈদগাহ মাঠে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। পাশাপাশি, বক্তাবলী, গোপালনগর, লক্ষিনগর ও মধ্যনগর এলাকায় গণসংযোগ ও পথসভায় বক্তব্য রাখেন।

এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর কর্মপরিষদ সদস্য মোঃ জাকির হোসাইন, ফতুল্লা পশ্চিম থানা আমীর মাওলানা নুরুল ইসলাম, বক্তাবলী ইউনিয়ন আমীর আবু বক্কর সিদ্দিক, ইউনিয়নের সেক্রেটারি নাসির উদ্দিন, আদর্শ শিক্ষক পরিষদ নারায়ণগঞ্জের নেতা আব্দুল করিম খান, সাইদুর রহমান প্রমুখ নেতৃবৃন্দ।

মাওলানা আবদুল জব্বার জানান, ভবিষ্যতে যদি জামায়াতে ইসলামী দেশ ও মানুষের সেবা করার সুযোগ পায়, তাহলে সরকারি ব্যবস্থাপনার পাশাপাশি দলীয় ব্যবস্থাপনায়ও মানুষের কল্যাণে কর্মসূচি পালন করে যাবে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি সদ্য. জাবিতে র‍্যাগিংয়ের দুই ঘটনায় ২০ শিক্ষার্থীকে ৬ লাখ ১৫ হাজার টাকা জরিমানা সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি সদ্য. জাবিতে র‍্যাগিংয়ের দুই ঘটনায় ২০ শিক্ষার্থীকে ৬ লাখ ১৫ হাজার টাকা জরিমানা