আন্তর্জাতিক
ভারতের অন্ধ্রপ্রদেশে বাস খাদে পড়ে ৯ নিহত
ভারতের অন্ধ্রপ্রদেশের আল্লুরি জেলায় পাহাড়ি সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ৯ জন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও কয়েকজন। শুক্রবার (১২ ডিসেম্বর) স্থানীয় প্রশাসনের বরাত দিয়ে এ খবর জানিয়েছে এনডিটিভি। আল্লুরি জেলা কালেক্টর জানান, দুর্ঘটনাকবলিত বাসটিতে ৩৫ জন যাত্রীসহ দুই চালক ও এক ক্লিনার ছিলেন। আহতদের মধ্যে সাতজনকে প্রথমে চিন্তুরের সিএইচসি হাসপাতালে নেওয়া হয়। পরে তাদের ভদ্রাচলমে স্থানান্তরের প্রস্তুতি চলছে।
পেহেলগাম হামলায় এনআইএ চার্জশিট, অভিযুক্ত যারা
জম্মু ও কাশ্মীরের পেহেলগামে গত ২২ এপ্রিল ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার আট মাস পর ভারতের ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) চার্জশিট জমা দিয়েছে। নিহতদের মধ্যে অধিকাংশই পর্যটক ছিলেন। চার্জশিটে পাঁচ সন্দেহভাজন ব্যক্তি এবং পাকিস্তানভিত্তিক সশস্ত্র সংগঠন লস্কর-ই-তাইয়েবা (এলইটি) ও দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (টিআরএফ)-কে অভিযুক্ত করা হয়েছে। হামলার মূল হ্যান্ডলার হিসেবে এলইটির শীর্ষ কমান্ডার সাজিদ জাটের নাম উল্লেখ করা হয়েছে।
দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে ভয়াবহ বিক্ষোভ
ভারতের রাজধানী নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বড় ধরনের বিক্ষোভের ঘটনা ঘটেছে। বিক্ষোভকারীরা নিরাপত্তা ব্যারিকেড ভেঙে হাইকমিশনের ভিতরে ঢোকার চেষ্টা চালায় বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিরাপত্তা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, 'বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন’ এবং ময়মনসিংহে দিপু চন্দ্র দাস নামে এক হিন্দু যুবককে পিটিয়ে হত্যা করার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।
স্কুলে হিজাব নিষিদ্ধ করল অস্ট্রিয়া
অস্ট্রিয়া স্কুলে ১৪ বছরের কম বয়সি মেয়েদের হিজাব পরা নিষিদ্ধ করে নতুন আইন পাস করেছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দেশটির জাতীয় সংসদে এই আইন অনুমোদন দেওয়া হয়। সংবাদ সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, নতুন আইন অনুযায়ী মুসলিম মেয়েদের হিজাব পরা সীমিত করা হলেও আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন ও বিশেষজ্ঞরা এটিকে বৈষম্যমূলক এবং সমাজে আরও বিভাজন সৃষ্টিকারী বলে সমালোচনা করেছেন।
হংকংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণহানি বেড়ে ৭৫, এখনো নিখোঁজ ২৭০ জনের অধিক
হংকংয়ের কয়েকটি সুউচ্চ ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ৭৫ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় কর্মকর্তারা এটিকে গত ছয় দশকের মধ্যে শহরের সবচেয়ে বড় অগ্নিকাণ্ড হিসেবে চিহ্নিত করেছেন। এখনও ২৭০ জনের বেশি মানুষ নিখোঁজ, আর হাজার হাজার বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।
সুড়ঙ্গে আটকা ৪০ হামাস সদস্যকে হত্যা ইসরায়েলের
দক্ষিণ গাজার রাফাহ এলাকায় হামাসের সুড়ঙ্গ নেটওয়ার্কে আটকা পড়া অন্তত ৪০ জন হামাস সদস্যকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ইসরায়েলি বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, প্রায় ২০০ হামাস যোদ্ধা কয়েক মাস ধরে ওই সুড়ঙ্গগুলোতে আটকা ছিলেন। তাদের মধ্যে কেউ কেউ বের হতে সক্ষম হলেও অনেকে ইসরায়েলি বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছেন। আবার কেউ কেউ আত্মসমর্পণও করেছেন।
চেরনোবিলে পারমাণবিক তেজস্ক্রিয়া ভক্ষণকারী ছত্রাকের সন্ধান০
ইউক্রেনের চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নিষিদ্ধ অঞ্চলে বিজ্ঞানীরা এমন একটি নতুন জীবের সন্ধান পেয়েছেন, যা প্রচণ্ড রেডিয়েশনকেও শক্তি হিসেবে ব্যবহার করে বেঁচে থাকতে পারে। প্রায় ৪০ বছর আগে ১৯৮৬ সালে চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-৪ রিয়্যাক্টরে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। ইতিহাসের অন্যতম এই ভয়াবহ পারমাণবিক দুর্ঘটনায় ৩১ জনের মৃত্যু হয়। নিহতের সংখ্যা আদতে কম মনে হলেও এর আসল প্রভাব পড়ে ৩ লাখ ৪০ হাজার মানুষের ওপর।
সীমান্তে সংঘাতের মধ্যেই থাই প্রধানমন্ত্রী ভেঙে দিলেন পার্লামেন্ট
প্রতিবেশী দেশ কম্বোডিয়ার সঙ্গে চলমান সীমান্ত সংঘাতের মধ্যেই পার্লামেন্ট ভেঙে দিয়েছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী। শুক্রবার (১২ ডিসেম্বর) সকালে দেশটির প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল এই স্বিদ্ধান্তের কথা জানায়। ফলে, আগামী বছরের শুরুতে দেশটিতে সাধারণ নির্বাচনের আয়োজন করার সুযোগ তৈরি হয়েছে। গত আগস্টে নৈতিকতা লঙ্ঘনের অভিযোগে থাইল্যান্ডের তৎকালীন প্রধানমন্ত্রী পেতাংতার্ন সিনাওয়াত্রা ক্ষমতাচ্যুত হওয়ার পর অনুতিন চার্নভিরাকুল প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন।
ড্রোন–ক্ষেপণাস্ত্রের বৃষ্টি: ইউক্রেনজুড়ে রাশিয়ার ব্যাপক হামলা
কিয়েভসহ ইউক্রেনের একাধিক এলাকায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে বড় পরিসরের হামলা চালিয়েছে রাশিয়া। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ভোররাতে শুরু হওয়া এ হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এর একদিন আগে মস্কোতে গাড়িবোমা বিস্ফোরণে এক রুশ জেনারেল নিহত হওয়ার ঘটনা ঘটে। সেই ঘটনার পরদিনই ইউক্রেনে ব্যাপক সামরিক অভিযান চালানোর খবর এলো। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তরফ থেকে জানানো হয়েছে, ইউক্রেনের জ্বালানি অবকাঠামোগুলো লক্ষ্য করে অত্যাধুনিক ‘কিনঝাল’ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।
একটি ঘর... মুহূর্তেই সব পুড়ে ছাই— বেঁচে ফেরাদের মুখে হংকংয়ে বহুতল ভবনের আগুনের ভয়াবহতা
হংকংয়ের তাই পো এলাকার ওয়াং ফুক কোর্ট আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬৫ জনের মৃত্যু হয়েছে এবং আরও শতাধিক মানুষ নিখোঁজ রয়েছেন। বুধবার (২৬ নভেম্বর) বিকেলে আগুনের সূত্রপাত হওয়ার পর এটি দ্রুত পাশের সুউচ্চ ভবনগুলোতে ছড়িয়ে পড়ে। ঘন ধোঁয়া ও তীব্র আগুনে ভবনের ভেতরে বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক, বিশৃঙ্খলা ও মৃত্যুভয় সৃষ্টি হয়।
হংকংয়ে শতাব্দীর ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৯৪
হংকংয়ের তাই পো এলাকায় য়াং ফুক কোর্ট আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৪ জনে। এখনও নিখোঁজ রয়েছেন প্রায় ৩০০ বাসিন্দা। দেশটির ইতিহাসে এক শতাব্দীর বেশি সময়ের মধ্যে সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা এখন এটিই। হংকং কর্তৃপক্ষ জানিয়েছে,হ্যাপি ভ্যালি রেসকোর্সের অগ্নিকাণ্ডের পর সবচেয়ে বড় প্রাণহানির ঘটনা। ১৯১৮ সালের সেই ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছিলেন ৬১৪ জন।
পাকিস্তানসহ চার দেশে ভিওএ অফিস বন্ধের সিদ্ধান্ত
ভয়েস অব আমেরিকা (ভিওএ)-এর বেশ কয়েকটি বিদেশি অফিস বন্ধের পরিকল্পনা নিয়েছে ট্রাম্প প্রশাসন। বিষয়টি কংগ্রেসকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে মার্কিন সরকারের দায়িত্বশীল কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্র-তহবিলপ্রাপ্ত আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর পরিসর সীমিত করার চলমান উদ্যোগের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেয়া হচ্ছে। নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়, ২৫ নভেম্বর কংগ্রেসে পাঠানো নোটিশে ভিওএ-এর মূল সংস্থার প্রধান ও ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী ক্যারি লেক ছয়টি সংবাদ ব্যুরো এবং চারটি বিদেশি মার্কেটিং অফিস বন্ধের পরিকল্পনার কথা জানিয়েছেন।