হংকংয়ে শতাব্দীর ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৯৪

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬
হংকংয়ের তাই পো এলাকায় য়াং ফুক কোর্ট আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৪ জনে। এখনও নিখোঁজ রয়েছেন প্রায় ৩০০ বাসিন্দা। দেশটির ইতিহাসে এক শতাব্দীর বেশি সময়ের মধ্যে সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা এখন এটিই।

হংকং কর্তৃপক্ষ জানিয়েছে,হ্যাপি ভ্যালি রেসকোর্সের অগ্নিকাণ্ডের পর সবচেয়ে বড় প্রাণহানির ঘটনা। ১৯১৮ সালের সেই ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছিলেন ৬১৪ জন।

বুধবার স্থানীয় সময় দুপুর ২টা ৫১ মিনিটে কমপ্লেক্সটির বহুতল কয়েকটি আবাসিক ভবনে আগুন ছড়িয়ে পড়ে। আগুন লাগার পর দ্রুত তা পুরো ভবনজুড়ে ছড়িয়ে গেলে শত শত মানুষ ভেতরে আটকা পড়ে। ১৯৮৩ সালে নির্মিত ওয়াং ফুক কোর্ট কমপ্লেক্সের আটটি ব্লকে ১,৯৮৪টি অ্যাপার্টমেন্টে ৪,৬০০ এর বেশি মানুষ বসবাস করতেন।

দেশটির ফায়ার সার্ভিস জানিয়েছে, সম্প্রতি পুনর্নির্মাণ কাজের জন্য ভবনটির  চারপাশে বাঁশের মাচা ও সুরক্ষা জালের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তাছাড়া, প্রতিটি তলায় লিফটের জানালাগুলো খুব সহজে জ্বলে উঠতে পারে এমন দাহ্য বস্তু দিয়ে ঢাকা ছিল। ২৪ ঘণ্টারও বেশি সময় উদ্ধারকর্মীরা তীব্র তাপ ও ঘন ধোঁয়ার মধ্যেও তারা উদ্ধার অভিযান চালাচ্ছেন এবং আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন।

দেশটির পুলিশ জানিয়েছে,  নির্মাণ কোম্পানির অবহেলা ও অনিরাপদ নির্মাণ সামগ্রী ব্যবহারের কারণেই আগুন দ্রুত ছড়িয়ে পড়তে পারে। এ ঘটনায় আবাসন সংস্কারের দায়িত্বে থাকা নির্মাণ সংস্থার তিন কর্মকর্তাকেও গ্রেফতার করা হয়েছে।

বাসিন্দারা জানিয়েছেন, আগুন লাগার সময় কোনো ধরনের সতর্ক সংকেত বাজেনি। অনেকে দরজায় দরজায় গিয়ে প্রতিবেশীদের খবর দিয়ে বের হওয়ার চেষ্টা করেন।
 
সু ইন নামে এক বাসিন্দা বলেন, 'আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ছিল। দেখলাম  একটিমাত্র হোস পাইপ দিয়ে কয়েকটি ভবন বাঁচানোর চেষ্টা হচ্ছিল। আমার কাছে তা অত্যন্ত ধীর মনে হয়েছে।'
 
এর আগে ১৯৪৮ সালে একটি গুদামে লাগা আগুনে ১৭৬ জন মারা গিয়েছিলেন। তবে  এবারের অগ্নিকাণ্ডে হতাহতের সংখ্যা সেটাকে ছাড়িয়ে যাবে বলে মনে করছেন অনেকে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সদ্য. ‘এই সংসদের মূল্য দুই আনাও নেই, ৫ বছর টিকবে কি না সন্দেহ’: নাহিদ ইসলাম সদ্য. সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের মৃতদেহ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার সদ্য. নোট অব ডিসেন্টে সংশোধন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মক্কাসহ সৌদি আরবের চার শহরে জরুরি সতর্কতা জারি সদ্য. স্ত্রীকে বাঁচাতে ৫ লাখ টাকার সংগ্রাম, বাবার পাশে রাজপথে ১১ বছরের সন্তান সদ্য. জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান আর নেই সদ্য. ‘সবার আগে তোর লাশ পড়ে থাকবে’ হুমকির পর কুরিয়ার ভ্যানে হামলা সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড সদ্য. প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সদ্য. ‘এই সংসদের মূল্য দুই আনাও নেই, ৫ বছর টিকবে কি না সন্দেহ’: নাহিদ ইসলাম সদ্য. সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের মৃতদেহ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার সদ্য. নোট অব ডিসেন্টে সংশোধন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মক্কাসহ সৌদি আরবের চার শহরে জরুরি সতর্কতা জারি সদ্য. স্ত্রীকে বাঁচাতে ৫ লাখ টাকার সংগ্রাম, বাবার পাশে রাজপথে ১১ বছরের সন্তান সদ্য. জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান আর নেই সদ্য. ‘সবার আগে তোর লাশ পড়ে থাকবে’ হুমকির পর কুরিয়ার ভ্যানে হামলা সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড