সীমান্তে সংঘাতের মধ্যেই থাই প্রধানমন্ত্রী ভেঙে দিলেন পার্লামেন্ট

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬
প্রতিবেশী দেশ কম্বোডিয়ার সঙ্গে চলমান সীমান্ত সংঘাতের মধ্যেই পার্লামেন্ট ভেঙে দিয়েছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী।
 
শুক্রবার (১২ ডিসেম্বর) সকালে দেশটির প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল এই স্বিদ্ধান্তের কথা জানায়। ফলে, আগামী বছরের শুরুতে দেশটিতে সাধারণ নির্বাচনের আয়োজন করার সুযোগ তৈরি হয়েছে।
 
গত আগস্টে নৈতিকতা লঙ্ঘনের অভিযোগে থাইল্যান্ডের তৎকালীন প্রধানমন্ত্রী পেতাংতার্ন সিনাওয়াত্রা ক্ষমতাচ্যুত হওয়ার পর অনুতিন চার্নভিরাকুল প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। তবে,  রক্ষণশীল দল ভুমজাইথাই পার্টির নেতা অনুতিন মাত্র তিন মাসের মাথায় পার্লামেন্ট ভাঙার সিদ্ধান্ত নিলেন।
 
থাইল্যান্ড রয়্যাল গেজেটে প্রকাশিত এক ডিক্রিতে বলা হয়েছে, সরকার সংখ্যালঘু প্রশাসন এবং অভ্যন্তরীণ রাজনৈতিক সংকটের কারণে ধারাবাহিক ও দক্ষভাবে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে পারছে না। তাই পার্লামেন্ট ভেঙে নতুন সাধারণ নির্বাচন আয়োজনই যথাযোগ্য সমাধান।
 
দেশটিতে এমন সময়ে এ সিদ্ধান্ত নেওয়া হলো, যখন প্রতিবেশী দেশ কম্বোডিয়ার সঙ্গে সীমান্তে ভয়াবহ সংঘাতে জড়িয়েছে দেশটি। সংঘাতের ফলে এখন পর্যন্ত অন্তত ২০ জন নিহত এবং প্রায় ৬ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।সীমান্তে সংঘাতের মধ্যেই থাই প্রধানমন্ত্রী ভেঙে দিলেন পার্লামেন্ট।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সদ্য. ‘এই সংসদের মূল্য দুই আনাও নেই, ৫ বছর টিকবে কি না সন্দেহ’: নাহিদ ইসলাম সদ্য. সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের মৃতদেহ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার সদ্য. নোট অব ডিসেন্টে সংশোধন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মক্কাসহ সৌদি আরবের চার শহরে জরুরি সতর্কতা জারি সদ্য. স্ত্রীকে বাঁচাতে ৫ লাখ টাকার সংগ্রাম, বাবার পাশে রাজপথে ১১ বছরের সন্তান সদ্য. জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান আর নেই সদ্য. ‘সবার আগে তোর লাশ পড়ে থাকবে’ হুমকির পর কুরিয়ার ভ্যানে হামলা সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড সদ্য. প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সদ্য. ‘এই সংসদের মূল্য দুই আনাও নেই, ৫ বছর টিকবে কি না সন্দেহ’: নাহিদ ইসলাম সদ্য. সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের মৃতদেহ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার সদ্য. নোট অব ডিসেন্টে সংশোধন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মক্কাসহ সৌদি আরবের চার শহরে জরুরি সতর্কতা জারি সদ্য. স্ত্রীকে বাঁচাতে ৫ লাখ টাকার সংগ্রাম, বাবার পাশে রাজপথে ১১ বছরের সন্তান সদ্য. জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান আর নেই সদ্য. ‘সবার আগে তোর লাশ পড়ে থাকবে’ হুমকির পর কুরিয়ার ভ্যানে হামলা সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড