আন্তর্জাতিক
কলকাতায় বাংলাদেশের উপদূতাবাসের দিকে বামপন্থি দলগুলোর মিছিল
দুপুরে হিন্দুত্ববাদী সংগঠনগুলোর মিছিলের পরে কলকাতায় বাংলাদেশের উপদূতাবাসের দিকে সন্ধ্যায় মিছিল করেছেন বামপন্থি দলগুলোর নেতাকর্মীরা। দুপুরের মতোই এদের মিছিলও উপদূতাবসের দুশো মিটার আগেই থামিয়ে দেয় পুলিশ। বামপন্থিরা অবশ্য ব্যারিকেড ভাঙার কোনো চেষ্টাও করেননি।
পর্তুগালে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে নতুন আইন পাস
পর্তুগালে অবৈধভাবে বসবাসকারীদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া আরও কঠোর করতে নতুন আইন পাস করেছে দেশটির সরকার। বৃহুস্পতিবার (৪ ডিসেম্বর) অনুমোদিত এই আইনে ‘রিটার্ন রেজিম’ বা দেশে ফেরত পাঠানোর নিয়মকে দ্রুত ও কঠোর করার ব্যবস্থা রাখা হয়েছে। সরকার জানিয়েছে, যারা অবৈধভাবে পর্তুগালে প্রবেশ করছে , এই আইন মূলত তাদের লক্ষ্য করেই করা হয়েছে। নতুন আইনে আশ্রয় আবেদনের অপব্যবহার ঠেকাতে নতুন শর্ত যোগ করা হয়েছে এবং দেরিতে আবেদন করা কিংবা প্রক্রিয়া দীর্ঘায়িত করার সুযোগ বন্ধ করা হয়েছে।
জেলেনস্কি সরকার অবৈধ, শান্তি চুক্তি অর্থহীন: পুতিন
নতুন বাংলাদেশ আর পুরোনো ফর্মুলায় চলবে না; চলবে নতুন ফর্মুলায় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার (২৮ নভেম্বর) রাজধানীর ভাষানটেক এলাকায় ঢাকা-১৭ আসনের উদ্যোগে আয়োজিত যুব–ছাত্র ও নাগরিক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। জনগণের সরকার প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে তিনি বলেন, মানুষ কোনো দলের পক্ষপাতদুষ্ট সরকার চায় না; তারা এমন সরকার চায়, যারা নিজের আগে জনগণের স্বার্থকে অগ্রাধিকার দেবে।
ত্রিপুরা সীমান্তে বিএসএফ জওয়ান গুলিবিদ্ধ
ভারতের ত্রিপুরা রাজ্যে ভারত–বাংলাদেশ সীমান্তে বিএসএফের এক জওয়ান গুলিবিদ্ধ হয়েছেন। উত্তর ত্রিপুরার ধর্মনগর মহকুমার মহেষপুর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি বাংলা।
ভিক্ষাবৃত্তির অভিযোগে পাকিস্তানিদের ভিসা স্থগিত রাখলো আরব আমিরাত
ভিক্ষাবৃত্তি ও অন্যান্য অপরাধমূলক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে পাকিস্তানের নাগরিকদের ভিসা প্রদানের বিষয়ে স্থগিতাদেশ জারি করেছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত। তবে আপাতত পাকিস্তানিদের পাসপোর্টের ওপর কোনো নিষেধাজ্ঞা দেওয়া হয়নি। পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডন জানিয়েছে, মানবাধিকার বিষয়ক সিনেট ফাঙ্কশনাল কমিটির বৈঠকে এই তথ্য দিয়েছেন সিনেট সদস্য সালমান চৌধুরী।
হংকংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ১২৮
হংকংয়ের তাই পো জেলার ওয়াং ফুক কোর্ট আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে। দেশটির ইতিহাসে শতাব্দীর সবচেয়ে ভয়াবহ ও প্রাণঘাতী অগ্নিকাণ্ডের ঘটনা হিসেবে বিবেচনা করা হচ্ছে এই অগ্নিকাণ্ডটিকে। দেশটির ফায়ার সার্ভিসের সর্বশেষ তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ১২৮ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। এ ঘটনায় এখনো ২০০ জনের বেশি বাসিন্দা নিখোঁজ রয়েছেন। এখন পর্যন্ত ১১ জন ফায়ার ফাইটার সহ আহত হয়েছেন মোট ৭৯ জন।
‘ভারতের পরিকল্পনায় হাদি হত্যা’: ৭ দেশের ভারতীয় দূতাবাসের সামনে শিখদের বিক্ষোভ বুধবার
জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক ও ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডে ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’ জড়িত বলে দাবি করে আন্দোলনের ডাক দিয়েছে পাঞ্জাবের স্বাধীনতাকামী শিখ জনগোষ্ঠীর একটি অংশ। আগামীকাল বুধবার (২৩ ডিসেম্বর) বিভিন্ন দেশের স্থানীয় সময় দুপুর ১২টায় ভারতীয় দূতাবাসের সামনে বিক্ষোভ করার ঘোষণা দেওয়া হয়েছে।
ফিলিস্তিনপন্থী বিক্ষোভে লন্ডনে গ্রেফতার গ্রেটা থুনবার্গ
লন্ডনে ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভে অংশ নেওয়ার সময় গ্রেফতার হয়েছেন সুইডেনের জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ। খবর রয়টার্স। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ব্রিটিশ পুলিশের হাতে আটক হন তিনি। গ্রেফতারের সময় থুনবার্গ ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করে একটি প্ল্যাকার্ড বহন করছিলেন। যুক্তরাজ্যভিত্তিক ক্যাম্পেইন সংগঠন ডিফেন্ড আওয়ার জুরিস জানিয়েছে, ব্রিটেনের সন্ত্রাসবিরোধী আইনের আওতায় থুনবার্গকে গ্রেফতার করা হয়েছে।
পোল্যান্ডের কয়লাখনিতে গ্যাস লিক হয়ে নিহত ২
পোল্যান্ডের একটি কয়লাখনিতে মিথেন গ্যাস লিক হয়ে দুই শ্রমিকের প্রাণহানি ঘটেছে। খনি কর্তৃপক্ষ আজ মঙ্গলবার এ তথ্য জানিয়েছে। খবর এএফপি। সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে দক্ষিণ পোল্যান্ডের সিলেসিয়া অঞ্চলের প্নিওভেক খনিতে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে খনি পরিচালনাকারী প্রতিষ্ঠান ইয়াসত্রজেবস্কা স্পোলকা ভেগলোয়া (জেএসডব্লিউ)। জেএসডব্লিউ জানিয়েছে, নিহত দুই শ্রমিকই ছিলেন অত্যন্ত অভিজ্ঞ এবং দুর্ঘটনার সময় তারা ভূপৃষ্ঠের ৮৩০ মিটার (২ হাজার ৭২৩ ফুট) নিচে কাজ করছিলেন। অন্য আটজনকে উদ্ধার করা হয়েছে।
মিয়ানমারে জনগণকে ভোট দিতে বাধ্য করতে ‘নৃশংসতা’ চালাচ্ছে জান্তা: জাতিসংঘ
জাতিসংঘ মঙ্গলবার জানিয়েছে, মিয়ানমারের জান্তা আসন্ন সেনা-নিয়ন্ত্রিত নির্বাচনে জনগণকে ভোট দিতে বাধ্য করতে সহিংসতা চালাচ্ছে এবং ভয়ভীতিও প্রদর্শন করছে। অন্যদিকে মানুষকে ভোট থেকে বিরত রাখতে সশস্ত্র গোষ্ঠীগুলোও একই ধরনের কৌশল ব্যবহার করছে। খবর এএফপি। জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক এক বিবৃতিতে বলেন, মিয়ানমারের সামরিক কর্তৃপক্ষকে ভোট দিতে বাধ্য করার ক্ষেত্রে জনগণের প্রতি নৃশংস সহিংসতা বন্ধের পাশাপাশি ভিন্নমত প্রকাশের কারণে মানুষকে গ্রেফতার থামাতে হবে।
বাংলাদেশিদের জন্য ভিসার শর্ত শিথিল করল চীন
বাংলাদেশের নাগরিকদের জন্য স্বল্পমেয়াদি ভিসা আবেদনের শর্ত শিথিল করেছে বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাস। ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত স্বল্পমেয়াদি ভিসা আবেদনকারীদের ক্ষেত্রে ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার বাধ্যবাধকতা তুলে নেওয়া হয়েছে।
পাকিস্তান বাহিনীর গুলিতে নিহত ৪ আফগান, চরমে উত্তেজনা সীমান্তে
আফগানিস্তানের কান্দাহার প্রদেশের স্পিন বোলডাক জেলায় পাকিস্তান বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত চারজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন। সীমান্তে চলমান পাল্টাপাল্টি হামলার মধ্য দিয়ে দুই দেশের উত্তেজনা আরও বেড়েছে। খবর টোলো নিউজ। টোলো নিউজ তাদের প্রতিবেদনে জানিয়েছে, শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় শুরু হওয়া গোলাগুলিতে পাকিস্তান বাহিনীর ছোড়া মর্টার শেল আফগান মাজাল গালি এবং লুকমান গ্রামে আঘাত হানে।