ফিলিস্তিনপন্থী বিক্ষোভে লন্ডনে গ্রেফতার গ্রেটা থুনবার্গ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬
লন্ডনে ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভে অংশ নেওয়ার সময় গ্রেফতার হয়েছেন সুইডেনের জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ। খবর  রয়টার্স।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ব্রিটিশ পুলিশের হাতে আটক হন তিনি। গ্রেফতারের সময় থুনবার্গ ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করে একটি প্ল্যাকার্ড বহন করছিলেন।

যুক্তরাজ্যভিত্তিক ক্যাম্পেইন সংগঠন ডিফেন্ড আওয়ার জুরিস জানিয়েছে, ব্রিটেনের সন্ত্রাসবিরোধী আইনের আওতায় থুনবার্গকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশের জানিয়েছে, তিনি যে প্ল্যাকার্ডটি প্রদর্শন করছিলেন, তাতে লেখা ছিল 'আমি প্যালেস্টাইন অ্যাকশন বন্দিদের সমর্থন করি। আমি গণহত্যার বিরোধিতা করি।' ব্রিটিশ সরকার সংগঠনটিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে।

সিটি অব লন্ডন পুলিশের এক মুখপাত্র জানান, একই ঘটনায় একটি ভবনে লাল রং নিক্ষেপের অভিযোগে আরও দু’জনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশের বিবৃতিতে বলা হয়, পরে ঘটনাস্থলে উপস্থিত ২২ বছর বয়সী এক নারী গ্রেটা থুনবার্গ, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের পক্ষে সমর্থনসূচক সামগ্রী প্রদর্শনের অভিযোগে সন্ত্রাসবাদ আইন ২০০০-এর ধারা ১৩ অনুযায়ী গ্রেফতার হয়েছেন।

ডিফেন্ড আওয়ার জুরিসের দাবি করেছে, যে ভবনটিকে লক্ষ্য করে বিক্ষোভ চালানো হয়েছে, সেটি একটি বীমা প্রতিষ্ঠানের অফিস। ওই বীমা প্রতিষ্ঠানটি ইসরায়েলি প্রতিরক্ষা কোম্পানি এলবিট সিস্টেমস-এর ব্রিটিশ শাখাকে বিভিন্ন সেবা প্রদান করে বলে অভিযোগ করেছে সংগঠনটি।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড সদ্য. ভারত থেকে আসা চালে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান, বিতরণ বন্ধ ঘোষণা সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. সৌদি আরবে ন্যূনতম মজুরি ৬ হাজার রিয়াল দেওয়ার ঘোষণা সদ্য. ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন সদ্য. দুর্নীতি-লুটপাট-দখলদারত্বের পরিকল্পনা নিয়ে তারেক রহমান লন্ডন থেকে এসেছেন: নাহিদ ইসলাম সদ্য. বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত ৬ সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. একসময় ঘড়ির কারখানার শ্রমিক, এখন চীনের শীর্ষ ধনী নারী সদ্য. ‘আমার ছেলে সাঁতার জানতো, সনদও ছিল; ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হচ্ছে’ সদ্য. একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড সদ্য. ভারত থেকে আসা চালে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান, বিতরণ বন্ধ ঘোষণা সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. সৌদি আরবে ন্যূনতম মজুরি ৬ হাজার রিয়াল দেওয়ার ঘোষণা সদ্য. ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন সদ্য. দুর্নীতি-লুটপাট-দখলদারত্বের পরিকল্পনা নিয়ে তারেক রহমান লন্ডন থেকে এসেছেন: নাহিদ ইসলাম সদ্য. বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত ৬ সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. একসময় ঘড়ির কারখানার শ্রমিক, এখন চীনের শীর্ষ ধনী নারী সদ্য. ‘আমার ছেলে সাঁতার জানতো, সনদও ছিল; ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হচ্ছে’