হংকংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ১২৮

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬
হংকংয়ের তাই পো জেলার ওয়াং ফুক কোর্ট আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে। দেশটির ইতিহাসে শতাব্দীর সবচেয়ে ভয়াবহ ও প্রাণঘাতী অগ্নিকাণ্ডের ঘটনা হিসেবে বিবেচনা করা হচ্ছে এই অগ্নিকাণ্ডটিকে। দেশটির ফায়ার সার্ভিসের সর্বশেষ তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ১২৮ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। এ ঘটনায় এখনো ২০০ জনের বেশি বাসিন্দা নিখোঁজ রয়েছেন। এখন পর্যন্ত ১১ জন ফায়ার ফাইটার সহ আহত হয়েছেন মোট ৭৯ জন।

শুক্রবার (২৮ নভেম্বর) সারাদিন উদ্ধার অভিযান পরিচালনা করলেও সাহায্যের জন্য আসা ২৫টি অনুরোধে এখনো সাড়া দেওয়া সম্ভব হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

গত বুধবার (২৬ নভেম্বর) ওয়াং ফুক কোর্ট নামে আবাসিক কমপ্লেক্সের ৮টি ভবনে একযোগে আগুন ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডের সময় ভবনগুলোর সংস্কার কাজ চলছিল। ভবনের চারপাশে স্থাপন করা বাঁশের তৈরি অস্থায়ী নির্মাণ কাঠামোতে আগুন লেগে মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, সংস্কার কাজে ব্যবহৃত উচ্চমাত্রার দাহ্য উপাদান আগুনকে আরও ভয়াবহ করে তোলে। আগুনের প্রকৃত উৎস শনাক্তে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে। নির্মাণ পরামর্শদাতা প্রতিষ্ঠান ‘উইল পাওয়ার আর্কিটেক্টস’-এর দুই পরিচালককে ইতোমধ্যে গ্রেফতার করেছে হংকংয়ের স্বাধীন দুর্নীতি দমন কমিশন (ICAC)। এর আগে অবহেলাজনিত হত্যা মামলায় সংস্কার কার্য পরিচালনাকারী ‘প্রেস্টিজ কনস্ট্রাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড’-এর তিনজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে গ্রেফতার করা হয়।

প্রায় ৩৩০ মিলিয়ন হংকং ডলারের এই সংস্কার প্রকল্পে দুর্নীতির অভিযোগও খতিয়ে দেখছে ICAC। স্থানীয় বাসিন্দারা বলছেন, সংস্কার কাজে নিরাপত্তা তদারকির অভাব এবং নিম্নমানের উপকরণ ব্যবহারের কারণেই ভয়াবহ এই বিপর্যয় ঘটেছে।

এদিকে নিখোঁজদের পরিবারগুলোর মধ্যে চরম উদ্বেগ বিরাজ করছে। দগ্ধ অংশে প্রবেশে বাধার কারণে উদ্ধারকর্মীদের জন্য কাজটি আরো কঠিন হয়ে উঠছে। আগুন নিয়ন্ত্রণে এলেও ধোঁয়া ও তাপের কারণে উদ্ধার অভিযান বারবার ব্যাহত হচ্ছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সদ্য. ‘এই সংসদের মূল্য দুই আনাও নেই, ৫ বছর টিকবে কি না সন্দেহ’: নাহিদ ইসলাম সদ্য. সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের মৃতদেহ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার সদ্য. নোট অব ডিসেন্টে সংশোধন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মক্কাসহ সৌদি আরবের চার শহরে জরুরি সতর্কতা জারি সদ্য. স্ত্রীকে বাঁচাতে ৫ লাখ টাকার সংগ্রাম, বাবার পাশে রাজপথে ১১ বছরের সন্তান সদ্য. জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান আর নেই সদ্য. ‘সবার আগে তোর লাশ পড়ে থাকবে’ হুমকির পর কুরিয়ার ভ্যানে হামলা সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড সদ্য. প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সদ্য. ‘এই সংসদের মূল্য দুই আনাও নেই, ৫ বছর টিকবে কি না সন্দেহ’: নাহিদ ইসলাম সদ্য. সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের মৃতদেহ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার সদ্য. নোট অব ডিসেন্টে সংশোধন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মক্কাসহ সৌদি আরবের চার শহরে জরুরি সতর্কতা জারি সদ্য. স্ত্রীকে বাঁচাতে ৫ লাখ টাকার সংগ্রাম, বাবার পাশে রাজপথে ১১ বছরের সন্তান সদ্য. জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান আর নেই সদ্য. ‘সবার আগে তোর লাশ পড়ে থাকবে’ হুমকির পর কুরিয়ার ভ্যানে হামলা সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড