ড্রোন–ক্ষেপণাস্ত্রের বৃষ্টি: ইউক্রেনজুড়ে রাশিয়ার ব্যাপক হামলা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬
কিয়েভসহ ইউক্রেনের একাধিক এলাকায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে বড় পরিসরের হামলা চালিয়েছে রাশিয়া।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ভোররাতে শুরু হওয়া এ হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

এর একদিন আগে মস্কোতে গাড়িবোমা বিস্ফোরণে এক রুশ জেনারেল নিহত হওয়ার ঘটনা ঘটে। সেই ঘটনার পরদিনই ইউক্রেনে ব্যাপক সামরিক অভিযান চালানোর খবর এলো।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তরফ থেকে জানানো হয়েছে, ইউক্রেনের জ্বালানি অবকাঠামোগুলো লক্ষ্য করে অত্যাধুনিক ‘কিনঝাল’ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। পাশাপাশি দেনিপ্রোপেট্রোভস্ক অঞ্চলের আন্দ্রিভকা এবং খারকিভ এলাকার প্রাইলিপকা নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার কথাও জানিয়েছে মস্কো।

অন্যদিকে, ইউক্রেনের প্রধানমন্ত্রী ইউলিয়া সেভওয়ারেদেঙ্কো জানান, ভোরের হামলায় রাশিয়া অন্তত ৬০০টি ড্রোন এবং কয়েক ডজন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। হামলার ফলে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থায় বিঘ্ন ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

চলমান এই হামলায় ইউক্রেনজুড়ে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে, আর যুদ্ধ পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সদ্য. ‘এই সংসদের মূল্য দুই আনাও নেই, ৫ বছর টিকবে কি না সন্দেহ’: নাহিদ ইসলাম সদ্য. সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের মৃতদেহ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার সদ্য. নোট অব ডিসেন্টে সংশোধন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মক্কাসহ সৌদি আরবের চার শহরে জরুরি সতর্কতা জারি সদ্য. স্ত্রীকে বাঁচাতে ৫ লাখ টাকার সংগ্রাম, বাবার পাশে রাজপথে ১১ বছরের সন্তান সদ্য. জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান আর নেই সদ্য. ‘সবার আগে তোর লাশ পড়ে থাকবে’ হুমকির পর কুরিয়ার ভ্যানে হামলা সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড সদ্য. প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সদ্য. ‘এই সংসদের মূল্য দুই আনাও নেই, ৫ বছর টিকবে কি না সন্দেহ’: নাহিদ ইসলাম সদ্য. সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের মৃতদেহ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার সদ্য. নোট অব ডিসেন্টে সংশোধন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মক্কাসহ সৌদি আরবের চার শহরে জরুরি সতর্কতা জারি সদ্য. স্ত্রীকে বাঁচাতে ৫ লাখ টাকার সংগ্রাম, বাবার পাশে রাজপথে ১১ বছরের সন্তান সদ্য. জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান আর নেই সদ্য. ‘সবার আগে তোর লাশ পড়ে থাকবে’ হুমকির পর কুরিয়ার ভ্যানে হামলা সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড