প্রায় ৪০ বছর আগে ১৯৮৬ সালে চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-৪ রিয়্যাক্টরে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। ইতিহাসের অন্যতম এই ভয়াবহ পারমাণবিক দুর্ঘটনায় ৩১ জনের মৃত্যু হয়। নিহতের সংখ্যা আদতে কম মনে হলেও এর আসল প্রভাব পড়ে ৩ লাখ ৪০ হাজার মানুষের ওপর।
গবেষকরা বলছেন, 'এই ছত্রাকটির গাঢ় রঙের পেছনে ‘মেলানিন’ নামক রঞ্জকদ্রব্য রয়েছে যা, আয়োনাইজিং বিকিরণ ব্যবহার করে শক্তি উৎপাদন করে। এই প্রক্রিয়াকে বিজ্ঞানীরা ‘রেডিওসিন্থেসিস’ হিসেবে বর্ণনা করেছেন, যা গাছের সূর্যালোক ব্যবহার করে খাদ্য তৈরির প্রক্রিয়ার সঙ্গে তুলনা করা হচ্ছে।
বিশ্বের সবচেয়ে তেজস্ক্রীয় এলাকায় এই ধরনের জীবের উপস্থিতি বিজ্ঞানীদের জন্য অত্যন্ত চমকপ্রদ এবং এটি ভবিষ্যতে বিকিরণ নিরসনে নতুন প্রযুক্তির দিকে পথ দেখাতে পারে বলে জানান গবেষকরা।