ইবির জালালাবাদ স্টুডেন্ট’স অ্যাসোসিয়েশনের নবীনবরণ ও সমাপনী সংবর্ধনা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সিলেট বিভাগ থেকে আগত শিক্ষার্থীদের সংগঠন ‘জালালাবাদ স্টুডেন্ট’স অ্যাসোসিয়েশন’ এর নবীনবরণ ও সমাপনী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৭ ডিসেম্বর) দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসির ১১৬ নং কক্ষে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আল ফিকহ অ্যান্ড ল বিভাগের অধ্যাপক ড. নাসির উদ্দীন আল আজহারী। এছাড়াও এসময় জেলার নবীন ও প্রবীণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ক্রেস্ট ও ফুল দিয়ে বরণ এবং বিদায়ী শিক্ষার্থীদের সনদপত্র ও ক্রেস্ট প্রদান  করা হয়। অনুষ্ঠান শেষে নতুন  সভাপতি হিসেবে আরবী ভাষা ও সাহিত্য বিভাগের ২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শফিউল আলম, সাধারণ সম্পাদক হিসেবে একই বিভাগের ২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সদরুল আমিন সাইম এবং মডারেটর হিসেবে দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোসাব্বির আহমদের নাম ঘোষণা করা হয়। 

সদ্য দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিউল আলম বলেন, ‘ইসলামী বিশ্ববিদ্যালয়ের দীর্ঘ ৩৪ বছরের পুরনো ঐতিহ্যবাহী জেলাকল্যাণ জালালাবাদ স্টুডেন্ট'স অ্যাসোসিয়েশন একটি সিলেটি পরিবার। ক্যাম্পাসের বিভিন্ন সামাজিক কাজেও এই সংগঠন অংশগ্রহণ করে থাকে। আশাকরি এই ধারাবাহিকতা বজায় রেখে আমরা জালালাবাদ স্টুডেন্ট'স অ্যাসোসিয়েশনকে এগিয়ে নিয়ে যাব।’

সভাপতি সদরুল আমিন সাইম বলেন ‘ইসলামী বিশ্ববিদ্যালয়ের জালালাবাদ স্টুডেন্ট'স অ্যাসোসিয়েশনের মাধ্যমে আমরা দেশব্যাপী সিলেটের ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরার পাশাপাশি নিজেদের মধ্যকার সম্পর্ক সুদৃঢ় করার চেষ্টা অব্যাহত রাখব।’

সদ্য সংবাদ/এস.এম. শাহরীয়ার স্বাধীন

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. ৮ অক্টোবর থেকে বন্ধ থাকবে ইলিশ আহরণ ও কেনাবেচা সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. ৮ অক্টোবর থেকে বন্ধ থাকবে ইলিশ আহরণ ও কেনাবেচা