গোসাইরহাটে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুর আড়াইটার দিকে উপজেলার নলমুড়ি ইউনিয়নের ঘাটাখানা গ্রামের একটি নির্মাণাধীন ভবন থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ বোরহান উদ্দিন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার নলমুড়ি ইউনিয়নের ঘাটাখানা গ্রামে নলমুড়ি বাজারসংলগ্ন জাকির সরদারের নির্মাণাধীন ভবনের একটি পরিত্যক্ত কক্ষে অজ্ঞাতপরিচয় প্রায় ৬৫ বছর বয়সী এক ব্যক্তি বসবাস করতেন। তিনি দীর্ঘদিন ধরে বাজার ও আশপাশের এলাকায় ঘোরাফেরা করতেন এবং রাতে ওই পরিত্যক্ত কক্ষে ঘুমাতেন। স্থানীয়দের ধারণা, তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন।

শুক্রবার দুপুর আনুমানিক আড়াইটার দিকে স্থানীয় লোকজন ওই ব্যক্তির কোনো সাড়াশব্দ না পেয়ে তাঁর শোয়ার স্থানে গিয়ে দেখেন, তিনি মৃত অবস্থায় পড়ে আছেন। পরে তারা পুলিশকে খবর দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত করে। এ সময় মৃত ব্যক্তির সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়। পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর ভাষণ আজ সদ্য. হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন সংস্কৃতিমন্ত্রীর ছেলে সদ্য. বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি সম্পন্ন: মাহদী আমিন সদ্য. বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম সদ্য. মোটরসাইকেল ও গাড়ি চালকদের পুলিশ সদর দপ্তরের জরুরি নির্দেশনা সদ্য. জাতিসংঘের নারী নেতৃত্ব প্ল্যাটফর্মে বক্তব্য দিয়েছেন জুবাইদা রহমান সদ্য. যুক্তরাষ্ট্রে পৌঁছালেন শি জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প সদ্য. নিউইয়র্কে প্রধানমন্ত্রীর হোটেলের সামনে মুখোমুখি বিএনপি-আ. লীগ, পাল্টাপাল্টি স্লোগান সদ্য. ফিলিস্তিনকে ১০ কোটি ডলার সহায়তা দেওয়ার ঘোষণা কানাডার সদ্য. দুপুরের মধ্যে দেশের ১১ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর ভাষণ আজ সদ্য. হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন সংস্কৃতিমন্ত্রীর ছেলে সদ্য. বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি সম্পন্ন: মাহদী আমিন সদ্য. বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম সদ্য. মোটরসাইকেল ও গাড়ি চালকদের পুলিশ সদর দপ্তরের জরুরি নির্দেশনা সদ্য. জাতিসংঘের নারী নেতৃত্ব প্ল্যাটফর্মে বক্তব্য দিয়েছেন জুবাইদা রহমান সদ্য. যুক্তরাষ্ট্রে পৌঁছালেন শি জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প সদ্য. নিউইয়র্কে প্রধানমন্ত্রীর হোটেলের সামনে মুখোমুখি বিএনপি-আ. লীগ, পাল্টাপাল্টি স্লোগান সদ্য. ফিলিস্তিনকে ১০ কোটি ডলার সহায়তা দেওয়ার ঘোষণা কানাডার সদ্য. দুপুরের মধ্যে দেশের ১১ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা