ঘন কুয়াশায় দৌলতদিয়া–পাটুরিয়া নৌ রুটে ফেরি চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬

ঘন কুয়াশার কারণে দেশের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া–পাটুরিয়া নৌ রুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। রবিবার (২১ ডিসেম্বর) রাত ১০টার দিকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) মো. সালাউদ্দিন জানান, সন্ধ্যার পর থেকেই নদী এলাকায় কুয়াশা পড়তে শুরু করে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার ঘনত্ব বেড়ে নৌপথ পুরোপুরি ঢেকে যায়।

তিনি বলেন, রাত ১০টার দিকে কুয়াশা এতটাই ঘন হয়ে পড়ে যে নৌপথের মার্কিং বাতিগুলো স্পষ্ট দেখা যাচ্ছিল না। এ অবস্থায় যেকোনো ধরনের নৌ দুর্ঘটনা এড়াতে ফেরিসহ সব ধরনের নৌ চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়।

তিনি আরও জানান, কুয়াশার ঘনত্ব কমে এলে পরিস্থিতি পর্যবেক্ষণ করে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক করা হবে।

এদিকে ব্যস্ততম এই নৌ রুটে ফেরি চলাচল বন্ধ থাকায় নদী পারাপারের অপেক্ষায় থাকা বিভিন্ন যানবাহন ঘাট এলাকায় আটকা পড়েছে। এতে যাত্রী ও যানবাহনের চালকদের দুর্ভোগ চরমে পৌঁছেছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. জামায়াতের ৮ দফা দাবি বাস্তবায়নে কোটি কোটি মানুষ প্রস্তুত: গোলাম পরওয়ার সদ্য. পাকিস্তানের কোহাট পুলিশ লাইনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৬ সদ্য. মালিবাগে ফ্লাইওভার থেকে ছোড়া দুটি ককটেল বিস্ফোরণ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. জামায়াতের ৮ দফা দাবি বাস্তবায়নে কোটি কোটি মানুষ প্রস্তুত: গোলাম পরওয়ার সদ্য. পাকিস্তানের কোহাট পুলিশ লাইনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৬ সদ্য. মালিবাগে ফ্লাইওভার থেকে ছোড়া দুটি ককটেল বিস্ফোরণ