ঘাস কাটতে গিয়ে ধর্ষণের শিকার কিশোরী

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫
চট্টগ্রামের মিরসরাইয়ে এক কিশোরীকে (১১) ধর্ষণের অভিযোগ উঠেছে আনোয়ার (৩৫) নামে এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের ইসলামপুর গ্রামের মরহুম ভুট্টু মিয়ার ছেলে।
 
সোমবার (২৩ নভেম্বর) দুপুরে উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের রসুলপুর গ্রামে এই ঘটনা ঘটে।
 
ভুক্তভোগী কিশোরীর মামা অভিযোগ করে বলেন, আমার ভাগিনী দুপুরে বাড়ির পাশে গরুর জন্য ঘাস কাটতে গেলে আনোয়ার ধর্ষণ করে। এ সময় তার চিৎকারে স্থানীয়রা ছুটে এলে আনোয়ার পালিয়ে যায়। আমরা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি।
 
মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আদিব ইসমাঈল বলেন, এক কিশোরীকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয় । আমরা প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পাঠিয়েছি।
 
এ বিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আব্দুল হালিম বলেন, কিশোরী ধর্ষণের অভিযোগ শুনে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ভুক্তভোগী পরিবারের সাথে কথা বলে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি