দ্রুত যানজট নিরসন করার দাবি দিপু ভূইয়ার
দ্রুত যানজট নিরসন করার দাবি দিপু ভূইয়ার
A
Admin
নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেছেন, আমার প্রস্তাব থাকবে এ রাস্তাটাকে ওয়ানওয়ে করার জন্য। বাস স্ট্যান্ডটিকে বাস মালিকেরা বলেছে শহরের বাইরে যদি নেয়া যায় তাহলে বাসের সমস্যাটা কিছুটা হলেও সমাধান করা সম্ভব হবে।
রোববার (২৭ জুলাই) নারায়ণগঞ্জের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞার সাথে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির মতবিনিময় সভায় অংশ নিয়ে একথা বলেন তিনি।
তিনি বলেন, ফুটপাতের বাইরে রাস্তা দখল করে ভ্যানগাড়ীতে বসে যেভাবে তারা রাস্তা দখল করছে এর ফলে রাস্তায় যানবাহন চলাচল করতে পারে না। অটোরিকশার ঠিক কত পরিমানে পারমিশন দেয়া হয়েছিলো আমরা জানি না। আমাদের এ ধারণা থাকলে আমরা বলতে পারি এর বাইরে যারা আছে তারা যেন শহরে না প্রবেশ করে সে ব্যাপারে আলোচনার মাধ্যমে আমরা উদ্যোগ নিবো।
তিনি আরও বলেন, চেম্বার থেকে রাইফেলস ক্লাবের সামনে পর্যন্ত রাস্তাটা হঠাৎ সরু হয়ে গেছে। এর বড় রাস্তা হয়ে গেছে। এ জায়গাটা প্রশস্ত করলে যানজট আরও কমে আসবে এবং যানবাহন সহজে শহরে প্রবেশ করতে পারবে।
সিটি করপোরেশন যখন রাস্তাগুলো কাটছে এগুলোও যানজটের একটি কারণ। সিটি করপোরেশন আমাদের যদি ডেটলাইন দেয় যে এই কয়দিনের মধ্যে রাস্তাটা ঠিক করে দিবে তাহলে আমাদের মানসিক প্রস্তুতি থাকে। মাসের পর মাস চলে যায় কিন্তু এ কাজগুলো সময়মত আর হয় না।
ছিনতাই ও কিশোর গ্যাংয়ের প্রবনতা বাড়ছে। এটা সারা দেশে বিকট আকারে বাড়ছে। এর মূল কারণ হল মাদক। কিশোরেরা আমাদের পরবর্তী প্রজন্ম। তাদের ভাল রাখতে হবে।
দিপু বলেন, আমরা একসাথে নারায়ণগঞ্জকে নতুন করে সাজাতে ঐক্যবদ্ধ। নারায়ণগঞ্জবাসীও চায় একটি সুন্দর নগরী গড়ে তুলতে। এখানে সকলেই অনেক অভিজ্ঞ। কোথায় কোথায় যানজট গুলো হচ্ছে, এ কারণগুলো বের করে আমরা যদি সমাধানের দিকে যাই, ইনশাআল্লাহ এর সমাধান হবে।
মন্তব্য (0)
মন্তব্য করুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
বিজ্ঞাপনের জন্য খালি স্পেস
এই বিভাগের আরও খবর
ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন মির্জা ফখরুলের ছোট ভাই
১৫ সেপ্টেম্বর, ২০২৬
দেশে চাঁদাবাজি ও দখলবাজির কবর রচনা করবে বিরোধী দল: শফিকুর রহমান
১৫ সেপ্টেম্বর, ২০২৬
ঢাকার ২ সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
১৪ সেপ্টেম্বর, ২০২৬
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনের সৌজন্য সাক্ষাৎ
১৪ সেপ্টেম্বর, ২০২৬
আওয়ামী ব্যবসায়ী ও ডামি এমপিদের সুরক্ষা দিয়েছেন আসিফ: রাশেদ খাঁন
১৪ সেপ্টেম্বর, ২০২৬
-
কুবি শিক্ষার্থীদের আইডি কার্ডে মিলছে না ডিজিটাল সেবা, ক্ষুব্ধ শিক্ষার্থীরা
-
গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
-
নোবিপ্রবিতে সায়েন্স ক্লাবের ওয়েবসাইট উদ্বোধন
-
গাঁজাসহ হাতেনাতে আটক ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী
-
‘আসসালামু আলাইকুম’ ও ‘ইনশাআল্লাহ’ বলায় ভারতে নারী আইপিএস কর্মকর্তাকে বদলি
-
মহাকাশে অস্ত্র রাখার কথা প্রথমবার স্বীকার করল যুক্তরাষ্ট্র
-
হুথিদের পরাজিত করতে ইসরায়েলের সঙ্গে যোগাযোগ করছে সৌদি আরব
-
গুজব ছড়ায় এমন পেজ বন্ধে বিটিআরসিকে হাইকোর্টের নির্দেশ
-
সিলেটে রাষ্ট্রপতির সংবর্ধনা বর্জন বিএনপি নেতাকর্মীদের
-
টানা ৫ দিনের ছুটির সুযোগ পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা