ঢাকা-১৮ আসনে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের পাশে থাকার অঙ্গীকার আরিফুল ইসলাম আদিবের

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮
বৃহত্তর উত্তরায় উদ্যোক্তা ও ব্যবসায়ীদের কাছ থেকে রাজনৈতিক পরিচয়ে চাঁদাবাজি বন্ধে ব্যবসায়ী সমাজের পাশে থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন ঢাকা-১৮ আসনে জামায়াত–এনসিপি মনোনীত ১০ দলীয় জোটপ্রার্থী আরিফুল ইসলাম আদিব।
 
শুক্রবার (২৩ জানুয়ারি উত্তরা-১২ নম্বর সেক্টরে আয়োজিত এক নির্বাচনী পথসভায় তিনি এ অঙ্গীকারের কথা জানান।
 
বক্তব্যে আরিফুল ইসলাম আদিব বলেন, 'ঢাকা-১৮ আসনের বিভিন্ন এলাকায় ব্যবসায়ী ও উদ্যোক্তাদের কাছ থেকে নানা সময়ে চাঁদা আদায় করা হচ্ছে, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। নতুন বাংলাদেশ গড়তে ব্যবসায়ী ভাইদের পাশে সর্বদা ঐক্যবদ্ধ বাংলাদেশ প্রস্তুত আছে। আমরা সব ধরনের জোর-জুলুমের বিরুদ্ধে অবস্থান নিয়ে ইনসাফভিত্তিক ঢাকা-১৮ আসন গড়ে তুলব, ইনশাআল্লাহ।'
 
নির্বাচন প্রসঙ্গে আরিফুল ইসলাম আদিব বলেন, 'জনগণের প্রতিটি ভোট সুরক্ষিত রাখতে তারা বদ্ধপরিকর। শান্তিপূর্ণ পরিবেশে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করা হবে এবং কেউ যদি ভোটে বাধা সৃষ্টি করে, তাহলে জনগণের ভোট রক্ষায় সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতেও আমরা প্রস্তুত।
 
বৃহত্তর উত্তরার দীর্ঘদিনের নাগরিক সমস্যার কথা তুলে ধরে তিনি বলেন, 'এই এলাকায় তীব্র যানজট একটি নিত্যদিনের ভোগান্তিতে পরিণত হয়েছে। প্রায় এক দশক আগে সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত হলেও উত্তরার অনেক এলাকা এখনও মৌলিক নাগরিক সেবা থেকে বঞ্চিত।'
 
নির্বাচিত হলে পুরো ঢাকা-১৮ আসনকে অব্যবস্থাপনা ও নাগরিক দুর্ভোগ থেকে মুক্ত করা হবে বলে প্রতিশ্রুতি জানান তিনি।
 
এদিকে, প্রচারণার দ্বিতীয় দিনে ১০ দলীয় জোটপ্রার্থীর সমর্থনে উত্তরার একাধিক এলাকায় গণসংযোগ চালান জামায়াতে ইসলামী, খেলাফত মজলিসসহ জোটের নেতাকর্মীরা। দুপুরে জুমার নামাজের পর উত্তরার আজমপুর কেন্দ্রীয় জামে মসজিদ এলাকায় শাপলা কলি প্রতীকের লিফলেট বিতরণ করেন প্রার্থী আরিফুল ইসলাম আদিব।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্করের ৩ মামলায় জামিন সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেও শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. কওমি মাদ্রাসায় শারীরিক শাস্তি বন্ধে শিক্ষা বোর্ডের নির্দেশনা সদ্য. নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে যাচ্ছেন ৩৫ সফরসঙ্গী সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. পল্লবীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন সদ্য. অপ্রতিমের বাবাকে ফোন করে সমবেদনা জানালেন জামায়াত আমির সদ্য. সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্করের ৩ মামলায় জামিন সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেও শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. কওমি মাদ্রাসায় শারীরিক শাস্তি বন্ধে শিক্ষা বোর্ডের নির্দেশনা সদ্য. নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে যাচ্ছেন ৩৫ সফরসঙ্গী সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. পল্লবীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন সদ্য. অপ্রতিমের বাবাকে ফোন করে সমবেদনা জানালেন জামায়াত আমির