দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে না'গঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের মিছিল

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫

নারায়ণগঞ্জে গুপ্ত সংগঠন কর্তৃক মব সৃষ্টির অপচেষ্টা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

মঙ্গলবার (১৫ জুলাই) রূপগঞ্জের ভুলতা এলাকা থেকে এই বিক্ষোভ মিছিল বের করেন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

এসময় মিছিলে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুর রহমান, সদস্য সচিব সালাউদ্দিন সালু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ রফিকুল ইসলাম রফিক ও সাবেক যুগ্ম সম্পাদক মোঃ সালাহউদ্দিন দেওয়ান।

এসময় জেলা স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ইউনিটের হাজারও নেতাকর্মী উপস্থিত ছিলেন।


সোনারগাঁয়ে ডাকাতি, চাঁদাবাজি ও ছিনতাই প্রতিরোধে ঐক্যবদ্ধ ব্যবসায়ী ও এলাকাবাসী

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বারদী ইউনিয়নের শান্তিরবাজার এলাকায় ডাকাতি, চাঁদাবাজি ও ছিনতাই ঐক্যবদ্ধভাবে প্রতিরোধের ঘোষনা দিয়েছেন ব্যবসায়ী ও এলাকাবাসী। গতকাল মঙ্গলবার দুপুরে শান্তিরবাজার এলাকায় সভা করে এ ঘোষনা দেন। শান্তিরবাজার বাজার কমিটির সভাপতি আলী আজগরের সভাপতিত্বে ও সোনারগাঁ উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মো. সেলিম হোসেন দিপুর সঞ্চালনায় বক্তব্য রাখেন, শান্তির বাজার কমিটির সহ সভাপতি সাবেক ইউপি সদস্য আব্দুল করিম, ক্যাশিয়ার মো. আব্দুল হক, সদস্য মো আবু মিয়া, মো. আলী হোসেন, মো. পনির মুন্সি, মো. ইসলাম মিয়া, আবুল কাশেম, মো. রফিকুল ইসলাম।
সভায় সেলিম হোসেন দিপু বলেন, বারদী ইউনিয়নের শান্তির বাজারের শান্তি নষ্ট হয়ে গেছে। নুর মোহাম্মদ পাগলার নেতৃত্বে মান্দার পাড়া গ্রামের হাবিবুর রহমান হাবু, শুক্কুর আলী, মামুন, ইউনুস, ফারুক, শাওন, ও আশিকসহ ২০-২৫ জনের একটি চক্র দীর্ঘদিন ধরে ওই এলাকায় ডাকাতি, ছিনতাই ও মাদক ব্যবসাসহ বিভিন্ন অপকর্ম করে যাচ্ছে। তাদের প্রতিরোধ দরকার। আগামী দিনগুলোতে ঐক্যবন্ধভাবে তাদের প্রতিরোধ করা হবে।

সভায় আলী আগজর বলেন, সম্প্রতি শফিকুল ইসলাম নামের ডাকাত দলের সদস্যকে যৌথ বাহিনী গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর থেকে অন্য সদস্যরা বেপরোয়া হয়ে উঠেছে। দিনদুপুরে তারা মানুষকে ছিনতাই ও ডাকাতির হুমকি ধামকি দিয়ে যাচ্ছে। তাদের গ্রেপ্তারের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।

ব্যবসায়ী তাজুল ইসলাম বলেন, অপকর্ম চক্রের দিশোহারা হয়ে পড়েছেন তারা। তাদের ভয়ে মানুষ কথা বলতে সাহস পায় না। তাদের নাম বললেই রাতের বেলায় বাড়িতে গিয়ে কুপিয়ে আহত করবে। তাদের প্রতিরোধ করার জন্য সবাইক ঐক্যবন্ধ হতে হবে।

অভিযুক্ত নুর মোহাম্মদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, কোন অপকর্মের সঙ্গে তিনি জড়িত না। রাজনৈতিকভাবে হেয় করার জন্য প্রতিপক্ষরা তার বিরুদ্ধে অপ-প্রচার করছে। ডাকাতি মামলা ও ওয়ারেন্ট রয়েছে তার বিরুদ্ধে এমন প্রশ্ন করা হলে তিনি কোন উত্তর দেননি।

সোনারগাঁ থানার পরিদর্শক(তদন্ত) মো. রাশেদুল হাসান খাঁন বলেন, শান্তির বাজার এলাকায় ডাকাতি, চাঁদাবাজি ও ছিনতাই প্রতিরোধে ব্যবসায়ীদের সভার বিষয়টি আমাদের নজরে এসেছে। যারা ওই এলাকায় অপকর্ম করে তাদের আইনের আওতায় আনা হবে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি