সারাদেশ
সোনারগাঁয় আধিপত্য নিয়ে তিন গ্রামের সংঘর্ষ, আহত ১৫
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তিন গ্রামের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। বুধবার (২১ জানুয়ারি) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত পিরোজপুরের পাঁচানি, খাসেরগাঁও ও ছোট কোরবানপুর গ্রামে সংঘর্ষ চলে। স্থানীয়রা জানায়, দা, বটি, টেঁটা, বল্লম, লোহার রড এবং ইটপাটকেল ব্যবহার করে হামলা চালানো হয়েছে। খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
অপুকে সমর্থন জানিয়ে ধানের শীষে ভোট চাইলেন সাবেক পৌর মেয়র ও আ.লীগ নেতা আব্দুল আউয়াল
শরীয়তপুর–৩ আসনের জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী মিয়া নুরুউদ্দিন আহমেদ অপুকে সমর্থন জানিয়ে তাঁর পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চেয়েছেন গোসাইরহাট পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল আউয়াল সরদার। এ সময় তাঁর দলীয় নেতাকর্মী, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও এলাকাবাসী একত্রে সমর্থন জানান।
চট্টগ্রামে শতাধিক বিএনপি নেতাকর্মী যোগ দিলেন জামায়াতে
যোগদানের বিষয়ে রাজু আহমেদ বলেন, দীর্ঘদিন তারা বিএনপির অঙ্গসংগঠনের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। জামায়াতে ইসলামীর কার্যক্রম ও আদর্শ তাদের ভালো লেগেছে। দেশ ও রাজনীতির প্রতি সচেতনতা এবং আদর্শিক অবস্থান থেকে শতাধিক নেতাকর্মী একসঙ্গে জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন বলে তিনি জানান।
দীপু চন্দ্র দাসের পরিবারকে ৫০ লাখ টাকা সহায়তা দেবে সরকার
ময়মনসিংহের ভালুকায় গত ডিসেম্বরে নিহত দীপু চন্দ্র দাসের পরিবারকে আর্থিক সহায়তা ও বসবাসের জন্য পাকাঘর নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। এর আওতায় দীপুর পরিবারকে বাড়ি নির্মাণের জন্য ২৫ লাখ এবং তাঁরা বাবা ও স্ত্রীকে ১০ লাখ টাকা করে সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া, তাঁর সন্তানের জন্য ৫ লাখ টাকার একটি এফডিআর করা হবে।
সিরাজগঞ্জে বিএনপির মিছিলে হামলার অভিযোগ, পাল্টা অভিযোগ জামায়াতের
সিরাজগঞ্জের বহুলি ইউনিয়নের ডুমুরইছা গ্রামে জামায়াতের দাঁড়িপাল্লার মিছিল থেকে ধানের শীষের মিছিলে হামলার অভিযোগ করেছে বিএনপি। এ ঘটনায় ৬ জন আহত হয়েছেন বলে দাবি করেছে দলটি। তবে অভিযোগ অস্বীকার করে পাল্টা অভিযোগ এনে জামায়াত বলেছে, বিএনপির লোকজনই তাদের ক্যাম্পেইনে হামলা চালিয়েছে। এতে তাদের কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি জামায়াতের। রোববার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সাতক্ষীরায় সংবাদ সংগ্রহের কার্ড পেলেন স্বেচ্ছাসেবক দল নেতা
সাতক্ষীরায় ফেসবুক পেজের পরিচয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সংবাদ সংগ্রহের কার্ড পেয়েছেন স্বেচ্ছাসেবক দল নেতা আবু মুহিত গাজী। এ ঘটনায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত স্থানীয় সাংবাদিকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
প্রকাশ্যে অটোরিকশা চালককে পিটিয়ে হত্যা, সাহায্যে এগিয়ে আসেনি পথচারীরা
চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার মিদ্যাপাড়া এলাকায় প্রকাশ্য রাস্তায় লাঠি দিয়ে এক অটোরিকশা চালককে পিটিয়ে হত্যা করা হয়েছে। ভয়াবহ এই ঘটনার সময় আশপাশে একাধিক পথচারী উপস্থিত থাকলেও কেউ এগিয়ে আসেননি। বুধবার (২১ জানুয়ারি) রাতে নগরের বায়েজিদ বোস্তামী থানার আমিন জুট মিল এলাকার মিদ্যাপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম খোরশেদ আলম। তিনি সিএনজিচালিত অটোরিকশা চালক ছিলেন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আশুলিয়ায় ঝুট ব্যবসায়ীকে গুলি
সাভারের আশুলিয়ায় আজাদ (৩১) নামে এক ঝুট ব্যবসায়ীকে গুলি করেছে দুর্বৃত্তরা। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
‘ভোট চাইতে’ রাতে প্রবাসীর স্ত্রীর ঘরে জামায়াত নেতার ছেলে, খুঁটিতে বেঁধে রাখল জনতা
যশোরের শার্শা উপজেলায় গভীর রাতে এক প্রবাসীর স্ত্রীর কক্ষ থেকে জামায়াতে ইসলামীর এক নেতার ছেলেকে আটক করেছে স্থানীয় জনতা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করলেও কোনো আইনানুগ ব্যবস্থা না নিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে। আটক যুবকের নাম সাব্বির হোসেন। তিনি শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়ন জামায়াতের একজন সক্রিয় কর্মী এবং বাগআঁচড়া ২ নম্বর ওয়ার্ড জামায়াতের সহকারী সেক্রেটারি। তিনি সাবেক ইউপি সদস্য ও জামায়াত নেতা নাসির উদ্দীনের ছেলে।
শ্রীপুরে ভোটের আগের রাতে টাকা বিলির সময় ৫ লাখ টাকাসহ বিএনপির দুই কর্মী আটক
আগামী ১২ ফ্রেবুয়ারী (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এর আগের দিন বুধবার গভীর রাতে গাজীপুরের শ্রীপুরে নির্বাচনী টাকা বিলির সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চুর দুই কর্মীকে আটক করা হয়েছে। আটককৃতদের নাম জহিরুল ইসলাম পায়েল, আর রিয়েল আহমেদ। তারা নগদ পাঁচ লাখ টাকা নিয়ে অবস্থান করছিলেন বলে জানা গেছে। গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর সদস্যরা তাদের আটক করেন। পরে বিষয়টি সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়।
ঘরে ফিরে স্ত্রীর রক্তাক্ত মরদেহ দেখেন ব্যবসায়ী, উধাও স্বর্ণালংকার
বাগেরহাটের ফকিরহাট উপজেলায় মোমেনা বেগম (৪২) নামে এক গৃহবধূকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার (২২ জানুয়ারি) রাতে উপজেলার বাহিরদিয়া–মানসা ইউনিয়নের মধ্যবাহিরদিয়া এলাকায় নিজ বাড়ি থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত মোমেনা বেগম ওই এলাকার ব্যবসায়ী বিল্লাল খাঁনের স্ত্রী। বিল্লাল খাঁন স্থানীয় ইউপি সদস্য খাঁন জাহিদ হাসানের আপন ভাই।
ভুয়া ডিবি পরিচয়ে প্রতারণা: দক্ষিণ কেরানীগঞ্জে ৫ জন গ্রেফতার
ঢাকা জেলার গোয়েন্দা পুলিশ (ডিবি-দক্ষিণ) এর বিশেষ অভিযানে ভুয়া ডিবি পরিচয়ে প্রতারণার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, গতকাল (২১ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭ টায় দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন চুনকুটিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন মোঃ শাকিল (২৫), মোঃ আশরাফুল ইসলাম (৩৮), নাহিদ হোসেন (২৫), মোঃ আলমগীর ইসলাম (৩৮) ও মোঃ সজল আলী (২৫)।