সারাদেশ

জামায়াতকে ভোট দিলে এলাকাছাড়া করার হুমকি বিএনপি নেতার, ভিডিও ভাইরাল

জামায়াতকে ভোট দিলে এলাকাছাড়া করার হুমকি বিএনপি নেতার, ভিডিও ভাইরাল

নোয়াখালী-৩ আসনের বেগমগঞ্জে জামায়াতে ইসলামীর প্রার্থীকে ভোট দিলে ভোটারদের চিহ্নিত করে এলাকাছাড়া করার হুমকির অভিযোগে এক বিএনপি নেতাকে শোকজ করেছে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে বেগমগঞ্জ উপজেলার নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির সিভিল জজ নিশি আক্তার শোকজের বিষয়টি নিশ্চিত করেন।

২৫ জুলাই, ২০২৬
দেড় বছর আগে মারা যাওয়া মাদ্রাসা শিক্ষককে সহকারী প্রিজাইডিং অফিসার নিয়োগ

দেড় বছর আগে মারা যাওয়া মাদ্রাসা শিক্ষককে সহকারী প্রিজাইডিং অফিসার নিয়োগ

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে চরম অব্যবস্থাপনার একটি ঘটনা সামনে এসেছে। দেড় বছর আগে মৃত্যুবরণ করা এক মাদ্রাসা শিক্ষকের নাম সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে, যা নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২২ জানুয়ারি) নির্বাচনী দায়িত্ব পালনের জন্য প্রশিক্ষণে অংশ নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নামে চিঠি ইস্যু করা হয়। ওই চিঠিতে সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে আব্দুল করিম নামের এক শিক্ষকের নাম অন্তর্ভুক্ত করা হয়।

২৫ জুলাই, ২০২৬
সিরাজগঞ্জে বৈছাআর দুই শতাধিক কর্মীর ছাত্রদলে যোগদান

সিরাজগঞ্জে বৈছাআর দুই শতাধিক কর্মীর ছাত্রদলে যোগদান

সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই শতাধিক নেতাকর্মী বিএনপির ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলে যোগ দিয়েছেন। বৃহস্পতিবার (২২জানুয়ারি) দুপুরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর সিরাজগঞ্জ শহরের আল মাহমুদ এভিনিউয়ের বাসভবনে আনুষ্ঠানিকভাবে তারা ছাত্রদলে যোগদান করেন। এ সময় ইকবাল হাসান মাহমুদ টুকু নবাগত নেতাকর্মীদের বিএনপিতে স্বাগত জানান।

২৫ জুলাই, ২০২৬
মিছিলে স্থানীয় নেতার নাম বাদ পড়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০

মিছিলে স্থানীয় নেতার নাম বাদ পড়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০

মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় নির্বাচনী প্রচারণা চলাকালে বিএনপির দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে উপজেলার দিঘিরপাড় ইউনিয়নের কামারখাড়া বাজার ও দিঘিরপাড় বাজার এলাকায় এই সংঘর্ষ হয়। সংঘর্ষে জড়ায় বিএনপি নেতা শামীম মোল্লা ও ওলিউল্লাহ খানের সমর্থকরা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে ধানের শীষের পক্ষে একটি প্রচারণা মিছিল কামারখাড়া বাজারে পৌঁছালে স্থানীয় এক নেতার নাম ঘোষণা না করাকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়।

২৫ জুলাই, ২০২৬
দুধ দিয়ে গোসল করে জামায়াতে যোগ দিলেন মৎস্যজীবী দল নেতা

দুধ দিয়ে গোসল করে জামায়াতে যোগ দিলেন মৎস্যজীবী দল নেতা

পটুয়াখালীর বাউফল উপজেলায় দুধ দিয়ে গোসল করে আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন ইউনিয়ন মৎস্যজীবী দলের নেতা মো. জালাল হাওলাদার। তিনি এর আগে বাউফল উপজেলার বগা ইউনিয়ন মৎস্যজীবী দলের সহ-সভাপতির দায়িত্বে ছিলেন। সোমবার (২৬ জানুয়ারি) রাত ৯টার দিকে বগা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পটুয়াখালী-২ আসনের দশ দলীয় ঐক্য জোটের দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো. শফিকুল ইসলাম মাসুদের উঠান বৈঠকে এ যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

২৫ জুলাই, ২০২৬
মুরগি বিক্রির টাকা আত্মসাৎ করতে সাবেক ছাত্রলীগ নেতাকে হত্যা, গ্রেফতার ২

মুরগি বিক্রির টাকা আত্মসাৎ করতে সাবেক ছাত্রলীগ নেতাকে হত্যা, গ্রেফতার ২

নরসিংদীর বেলাবো উপজেলায় মুরগি বিক্রির টাকা আত্মসাতের উদ্দেশ্যে সাবেক ছাত্রলীগ নেতা ও পোল্ট্রি ব্যবসায়ী আজিমুল কাদের ভূঁইয়াকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে ডিবির এসআই মোবারক হোসেনের নেতৃত্বে কিশোরগঞ্জ সদর থানার এলাকায় অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কায়েস আকন্দ।

২৫ জুলাই, ২০২৬
খাঁচায় বন্দী ভালোবাসা; কেরানীগঞ্জে তানহার করুণ পরিণতি

খাঁচায় বন্দী ভালোবাসা; কেরানীগঞ্জে তানহার করুণ পরিণতি

কেরানীগঞ্জের আটিবাজার কুলচর গ্রামের তানহা আক্তার লামিয়া ছিল পশুপাখি আর প্রকৃতির প্রেমে মগ্ন এক শান্ত স্বভাবের মেয়ে। ছোট একটি খামারে হাঁস মুরগি আর পাখি নিয়ে কাটত তার দিন। কলেজে যাতায়াতের পথে পরিচয়, তারপর প্রেম, এরপর পরিবারের অমতে বিয়ে করে স্বামী তানভীর আহমেদের ঘরে ওঠা। সেখান থেকেই বদলে যেতে থাকে তানহার জীবন। পরিবারের ভাষ্য, বিয়ের পর থেকেই তানহাকে চার দেয়ালের মধ্যে আটকে রেখে ঘরের ভেতর ও বাইরে বসানো হয় একাধিক সিসি ক্যামেরা।

২৫ জুলাই, ২০২৬
চাঁদা দিতে অস্বীকৃতি: নরসিংদীতে সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলা, আহত ১২

চাঁদা দিতে অস্বীকৃতি: নরসিংদীতে সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলা, আহত ১২

নরসিংদীর ড্রিম হলিডে পার্কের সামনে চাঁদা দিতে অস্বীকৃতি জানানোকে কেন্দ্র করে সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১২ জন সাংবাদিক আহত হয়েছেন। আহতদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। এ ঘটনায় পুলিশ দুইজনকে গ্রেফতার করেছে। সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) আয়োজিত ফ্যামিলি ডে অনুষ্ঠান শেষে বাসযোগে ঢাকায় ফেরার সময় এ হামলার ঘটনা ঘটে।

২৫ জুলাই, ২০২৬
৫ আগস্টের পরে যদি মাজারে হামলা হয়ে থাকে তাহলে এটা অবশ্যই নিন্দনীয়:আতাউর রহমান

৫ আগস্টের পরে যদি মাজারে হামলা হয়ে থাকে তাহলে এটা অবশ্যই নিন্দনীয়:আতাউর রহমান

ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের জামায়াতের ইসলামীর মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ও কেন্দ্রীয় মজলিস শুরা সদস্য আতাউর রহমান সরকার বলেছেন, আমরা একজন বীর মুজাহিদ যিনি বাংলাদেশের এই জনপদে ইসলামের দাওয়াত দিয়েছেন তার কবর জিয়ারত করেছি। তিনি হযরত শাহজালাল রহ: এর সহযোগী ছিলেন। যারা দেশ ও মানবতার জন্য যারা কাজ করেছেন আমরা তাদের স্বরণ করছি। জুলাই যোদ্ধা ও একাত্তর সালের মুক্তিযোদ্ধাদেরও স্বরণ করছি। মহান আল্লাহর নিকট দোয়া করে আমদের কার্যক্রম শুরু করছি।

২৫ জুলাই, ২০২৬
ভাঙ্গায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ৩৫

ভাঙ্গায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ৩৫

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারীসহ অন্তত ৩৫ জন আহত হয়েছেন। এ দুর্ঘটনার ফলে ঢাকা-বরিশাল মহাসড়কে প্রায় আধাঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বেলা ৩টার দিকে উপজেলার চুমুরদী ইউনিয়নের আউড়ামাঠ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা সার্বিক পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ভাঙ্গাগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়।

২৫ জুলাই, ২০২৬
জামিনে বেরিয়ে নিহত রূপলালের পরিবারকে মামলা তুলে নিতে হুমকি, থানায় অভিযোগ

জামিনে বেরিয়ে নিহত রূপলালের পরিবারকে মামলা তুলে নিতে হুমকি, থানায় অভিযোগ

রংপুরের তারাগঞ্জে শ্বশুর ও জামাতা রূপলাল দাস ও প্রদীপ লালকে গণপিটুনিতে হত্যার ঘটনায় দায়ের করা হত্যা মামলা তুলে নিতে বাদীকে হুমকি ও ভয়ভীতি দেখানোর অভিযোগ উঠেছে। সোমবার (২৬ জানুয়ারি) এ ঘটনায় নিহত রূপলাল দাসের স্ত্রী ভারতী রানী তারাগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, গত বছরের ৯ আগস্ট রাতে রূপলাল দাস ও তার জামাতা প্রদীপ লালকে মব সৃষ্টি করে পিটিয়ে হত্যা করা হয়। টনার পরদিন ১০ আগস্ট নিহত রূপলালের স্ত্রী ভারতী রানী বাদী হয়ে তারাগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

২৫ জুলাই, ২০২৬
চট্টগ্রাম-২ আসনে বিএনপি প্রার্থীকে সমর্থন হেফাজত আমিরের

চট্টগ্রাম-২ আসনে বিএনপি প্রার্থীকে সমর্থন হেফাজত আমিরের

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী সরোয়ার আলমগীরকে প্রকাশ্যে সমর্থন দিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাতে চট্টগ্রামের ফটিকছড়ির কাজিরহাট বড় মাদ্রাসায় আয়োজিত এক মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সমর্থনের ঘোষণা দেন। মাহফিলে বক্তব্য রাখতে গিয়ে হেফাজত আমির বলেন, 'বিএনপি মনোনীত প্রার্থী সরোয়ার আলমগীরকে সামনে রেখে জামায়াতে ইসলামীর সঙ্গে জিহাদে শরিক হয়েছে হেফাজতে ইসলাম।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. মিরপুরে পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৩টি মেট্রোস্টেশন বন্ধ ঘোষণা সদ্য. পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের সংঘর্ষ, উত্তাল মিরপুর-১০ সদ্য. শ্রমিকদের বিক্ষোভে উত্তাল গাজীপুর, পুলিশ বক্সে আগুন সদ্য. হাইকোর্ট থেকে জামিন পেলেন মেজর (অব.) আখতারুজ্জামান সদ্য. পোশাক শ্রমিকদের ন্যূনতম বেতন নির্ধারণে ঘোষণা করা হলো মজুরি বোর্ড সদ্য. মিরপুরে ভয়াবহ সংঘর্ষ, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ সদ্য. ইন্টারপোলের বায়োসিকিউরিটি সম্মেলনে যোগ দিতে ফ্রান্স গেলেন আইজিপি সদ্য. জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী সদ্য. সিসিটিভিতে নতুন তথ্য, সেই রাতে তরুণীসহ দেড় ঘণ্টা বারে ছিলেন তাহসিফ সদ্য. সারাদেশের কোমর ভাঙা, সংস্কার করতে হবে: বিরোধীদলীয় নেতা সদ্য. মিরপুরে পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৩টি মেট্রোস্টেশন বন্ধ ঘোষণা সদ্য. পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের সংঘর্ষ, উত্তাল মিরপুর-১০ সদ্য. শ্রমিকদের বিক্ষোভে উত্তাল গাজীপুর, পুলিশ বক্সে আগুন সদ্য. হাইকোর্ট থেকে জামিন পেলেন মেজর (অব.) আখতারুজ্জামান সদ্য. পোশাক শ্রমিকদের ন্যূনতম বেতন নির্ধারণে ঘোষণা করা হলো মজুরি বোর্ড সদ্য. মিরপুরে ভয়াবহ সংঘর্ষ, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ সদ্য. ইন্টারপোলের বায়োসিকিউরিটি সম্মেলনে যোগ দিতে ফ্রান্স গেলেন আইজিপি সদ্য. জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী সদ্য. সিসিটিভিতে নতুন তথ্য, সেই রাতে তরুণীসহ দেড় ঘণ্টা বারে ছিলেন তাহসিফ সদ্য. সারাদেশের কোমর ভাঙা, সংস্কার করতে হবে: বিরোধীদলীয় নেতা