সারাদেশ
তারেক রহমানের জন্য প্রস্তুত শায়েস্তাগঞ্জ ইউপি মাঠ
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের বিশাল মাঠে আজ অনুষ্ঠিত হচ্ছে বিএনপির নির্বাচনী জনসভা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলটির আনুষ্ঠানিক প্রচারণার অংশ হিসেবে এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকাল ৩টা থেকে ৪টার মধ্যে জনসভা শুরু হওয়ার কথা রয়েছে। ইতোমধ্যে সভাস্থলে মঞ্চ নির্মাণসহ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে আয়োজকরা। জেলা বিএনপির ব্যানারে আয়োজিত এই জনসভায় সভাপতিত্ব করবেন কেন্দ্রীয় বিএনপির সহ-স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক শাম্মী আক্তার।
কুড়িগ্রাম-২ ও ৩ আসনে প্রার্থিতা ফিরে পেয়ে সাফিউর লড়বেন হাঁস প্রতীকে
হাইকোর্টের রিট পিটিশনের রায়ে ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পাওয়া স্বতন্ত্র প্রার্থী মো. সাফিউর রহমান হাঁস প্রতীক পেয়েছেন। এই প্রতীক নিয়ে তিনি একসঙ্গে লড়বেন কুড়িগ্রাম-২ (সদর–রাজারহাট ও ফুলবাড়ী) এবং কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে। রোববার বিকেলে সাফিউরের প্রতীক বরাদ্দ করে তাঁর প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ।
জামালপুর সদরে ফুটবল প্রতীকে গণসংযোগে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী মাসুদ ইব্রাহীম
শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে নিজ সমর্থক ও কর্মীদের সঙ্গে নিয়ে তিনি নির্বাচনী আচরণবিধি মেনে মেষ্টা, কালীবাড়ি বাজার, হাসিল বটতলা, হাজিপুর বাজারসহ সদর উপজেলার বিভিন্ন এলাকায় মোটর শোভাযাত্রা ও গণসংযোগ করেন। এ সময় তিনি প্রান্তিক জনগণের সঙ্গে মতবিনিময় করে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান।
কুড়িগ্রামে প্রতিপক্ষের আঘাতে ২ বৃদ্ধের মৃত্যু, আটক ৫
কুড়িগ্রামে পৃথক দুটি ঘটনায় জমিজমা বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের ধাক্কায় দুই বৃদ্ধের মৃত্যুর খবর পাওয়া গেছে। সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে রাজারহাট উপজেলার উমরমজিদ ইউনিয়নের জয়দেব মালসাবাড়ী গ্রাম এবং নাগেশ্বরী উপজেলার হাসনাবাদ ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামে এ দুটি ঘটনা ঘটে।
শিক্ষিত সমাজ গঠনে ইয়ুথের মতো উদ্যোগ জরুরি: হাবীব আজম
শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে নিজ সমর্থক ও কর্মীদের সঙ্গে নিয়ে তিনি নির্বাচনী আচরণবিধি মেনে মেষ্টা, কালীবাড়ি বাজার, হাসিল বটতলা, হাজিপুর বাজারসহ সদর উপজেলার বিভিন্ন এলাকায় মোটর শোভাযাত্রা ও গণসংযোগ করেন। এ সময় তিনি প্রান্তিক জনগণের সঙ্গে মতবিনিময় করে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান।
চাঁদপুরে বিএনপির বিদ্রোহী প্রার্থী ও ধানের শীষের সমর্থকদের সংঘর্ষ, আহত অন্তত ১৫
স্থানীয়রা জানান, বিএনপির বিদ্রোহী প্রার্থী হিসেবে চিংড়ি প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করা এম এ হান্নানের পূর্বনির্ধারিত জনসংযোগ ও উঠান বৈঠক ছিল ইউনিয়নের বিভিন্ন স্থানে। উপজেলার হোগলি গ্রামে উঠান বৈঠক চলাকালে ধানের শীষ প্রতীকের সমর্থকেরা পরপর দুইবার মিছিল নিয়ে মহড়া দিলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় এম এ হান্নান বক্তব্য বন্ধ করে দেন।
ভোলায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত
ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলায় বেপরোয়া মোটরসাইকেল দুর্ঘটনায় এক কলেজছাত্র নিহত হয়েছেন। একই ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।
ছাত্রদল নেতার ছুরিকাঘাতে নারী ব্যবসায়ী নিহত
পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে রানী (৪৫) নামে এক নারী ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় তার ছেলে হৃদয় (২২) গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শনিবার (৩১ জানুয়ারি) সকাল ১১টার দিকে গাজীপুর মহানগরীর গাছা থানাধীন ৩৫ নম্বর ওয়ার্ডের দুলাল মার্কেট এলাকায় এই ঘটনা ঘটে। পরে দুপুরে চিকিৎসাধীন অবস্থায় রানীর মৃত্যু হয়।
যশোরে সুখবর পেল বিএনপির ৬ নেতা
যশোর জেলা বিএনপির রাজনীতিতে দীর্ঘদিনের অচলাবস্থার অবসান ঘটিয়ে বহিষ্কৃত ও অব্যাহতিপ্রাপ্ত ছয়জন প্রভাবশালী নেতার বিরুদ্ধে নেওয়া শাস্তিমূলক ব্যবস্থা প্রত্যাহার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আগে তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া হয়েছিল, তা জেলা বিএনপির সিদ্ধান্তে বাতিল করা হয়েছে।
টঙ্গীবাড়িতে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ৩ বন্ধু
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে দাঁড়িয়ে থাকা একটি মালবাহী ট্রলির সঙ্গে সংঘর্ষে তিন বন্ধু নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার সিপাহিপাড়া–দিঘিরপাড় সড়কের যশলং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন: তুর্জয় মাঝি (২৮), হোসাইন মোহাম্মদ সাকিব (২৭) ও মো. সানিয়াত (২৯)। তারা সবাই বন্ধু ছিলেন এবং একই মোটরসাইকেলে যাতায়াত করছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, তিন বন্ধু মোটরসাইকেলে করে যাওয়ার সময় অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে দাঁড়িয়ে থাকা একটি মালবাহী ট্রলির ভেতরে ঢুকে পড়ে।
জলবায়ু অভিযোজনের অনুকরণীয় উদ্যোগে বদলাচ্ছে চরাঞ্চলের মানুষের জীবন
কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার বেরুবাড়ী ইউনিয়নের চরাঞ্চলে কৃষিকাজ মানেই অনিশ্চয়তা আর ঝুঁকির সঙ্গে লড়াই। বিস্তীর্ণ খোলা চরে কাজ করতে গিয়ে কৃষকদের ঘণ্টার পর ঘণ্টা তীব্র রোদে থাকতে হয়। হঠাৎ কালো মেঘ, দমকা হাওয়া, বজ্রসহ বৃষ্টি—কোনোটিরই আগাম সতর্কতা থাকে না। বিশেষ করে সাম্প্রতিক বছরগুলোতে বজ্রপাতের প্রকোপ বেড়ে যাওয়ায় আতঙ্ক যেন নিত্যসঙ্গী হয়ে উঠেছে কৃষকদের জীবনে। স্থানীয়দের তথ্য অনুযায়ী, গত পাঁচ বছরে শুধুমাত্র এই ইউনিয়নেই বজ্রপাতে প্রাণ হারিয়েছেন তিনজন এবং আহত হয়েছেন অন্তত দশজন কৃষক।
ভাইরাল হওয়া ভিডিওটি এআইয়ের তৈরি বলে দাবি মঞ্জুরুল আহসান মুন্সীর
বিএনপি–সমর্থিত প্রার্থী ছাড়া অন্য কাউকে ভোট দিলে ঘরবাড়ি পুড়িয়ে ফেলার হুমকির অভিযোগে ভাইরাল হওয়া ভিডিওটি কাটছাঁট করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে সংযোজন করা হয়েছে বলে দাবি করেছেন ঋণখেলাপির দায়ে কুমিল্লা–৪ (দেবিদ্বার) আসনে প্রার্থিতা বাতিল হওয়া বিএনপি নেতা ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন। এর আগে ফেসবুক পোস্টেও তিনি ভিডিওটি ‘কেটে প্রচার করা হচ্ছে’ বলে অভিযোগ তোলেন।