সারাদেশ

রংপুরে ট্রাক-যাত্রীবাহী বাসের সংঘর্ষে নিহত ৩, আহত ১২

রংপুরে ট্রাক-যাত্রীবাহী বাসের সংঘর্ষে নিহত ৩, আহত ১২

রংপুরের পীরগঞ্জে ট্রাক ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১২ জন আহত হয়েছেন। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা–রংপুর মহাসড়কের পীরগঞ্জ পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন: গাজীপুরের রাহিমা আক্তার মুন্নি (৩৫), রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ এলাকার আব্দুল রাজ্জাক হওলাদার (৫৫) এবং তার ছেলে আরাফাত সানী সানভী (২২)। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, একটি ট্রাক সামনে থাকা আরেকট ট্রাকের পেছনে ধাক্কা দেয়।

২৫ জুলাই, ২০২৬
গোসাইরহাটে যৌথবাহিনীর অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

গোসাইরহাটে যৌথবাহিনীর অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

শরীয়তপুর গোসাইরহাটে যাথবাহীনির অভিযানে ৩ জন মাদক ব্যাবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ভোররাতে গোসাইরহাট আর্মি ক্যাম্প ইনচার্জ মেজর এস এম আনিসুজ্জামান উদয় এর নেতৃত্বে গোসাইরহাট উপজেলার নলমুড়ি ইউনিয়নের পাঁচকাটি গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে ৩ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ২০ পিচ ইয়াবা ৫৫০ গাঁজা ও আগতদের। ১৪৪০০ টাকা উদ্ধার করা হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড

উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড

কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কয়েকটি ঝুপড়ি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। মঙ্গলবার (১০ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উখিয়ার বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-৬ ব্লকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, একটি এলপিজি গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুন লাগার পর দ্রুত তা পাশের ঝুপড়িগুলোতে ছড়িয়ে পড়ে।

২৫ জুলাই, ২০২৬
‘আমার প্রধানমন্ত্রী শেখ হাসিনা’, নির্বাচনী সভায় বিএনপি প্রার্থীর বক্তব্য ভাইরাল

‘আমার প্রধানমন্ত্রী শেখ হাসিনা’, নির্বাচনী সভায় বিএনপি প্রার্থীর বক্তব্য ভাইরাল

ফেনী-২ (সদর) আসনের বিএনপি প্রার্থী জয়নাল আবদিনের (ভিপি জয়নাল) এক নির্বাচনী সভার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে আলোড়ন সৃষ্টি করেছে। সোমবার (২৭ জানুয়ারি) একটি নির্বাচনী পথসভায় বক্তব্য দেওয়ার সময় তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘আমার প্রধানমন্ত্রী’ এবং ‘আপনার আম্মা’ বলে সম্বোধন করেন এটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। ভিডিওতে দেখা যায়, বালিগাঁও ইউনিয়নের বক্সবাজার জামে মসজিদের সামনে আয়োজিত এক পথসভায় ভোট চাইতে গিয়ে জয়নাল আবদিন বলেন, 'আল্লাহর রহমতে আপনাদের ভোটে আমরাই বিজয়ী হবো।

২৫ জুলাই, ২০২৬
কুমিল্লায় বিএনপির বিদ্রোহী প্রার্থীর গাড়িবহরে হামলা, আহত ১০

কুমিল্লায় বিএনপির বিদ্রোহী প্রার্থীর গাড়িবহরে হামলা, আহত ১০

দ্বৈত নাগরিকত্বের কারণে নির্বাচন কমিশন (ইসি) কর্তৃক বাতিল হওয়া প্রার্থিতা ফিরে পেতে কুমিল্লা–১০ আসনের বিএনপির প্রার্থী মো. আবদুল গফুর ভূঁইয়ার করা রিট আবেদন সরাসরি খারিজ করেছেন হাইকোর্ট।

২৫ জুলাই, ২০২৬
গোসাইরহাটে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার গ্রেপ্তার ২

গোসাইরহাটে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার গ্রেপ্তার ২

শরীয়তপুর গোসাইরহাটি গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি মোস্তফা মৃধা ও মামলার দুই নম্বর আসামি সুমন ঘরামী কে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) মধ্যরাতে বরিশাল জেলার মুলাদী উপজেলার আবুপুর গ্রামে প্রধান আসামি মোস্তফা মৃধার বাড়ি অবস্থানকালে মোস্তফাসহ দ্বিতীয় আসামি সুমন ঘরামীকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করে পুলিশের উপপরিদর্শক (এসআই) সজিবুল বলেন, শুক্রবার আসামীদের শরীয়তপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠান হবে।

২৫ জুলাই, ২০২৬
বাগেরহাটে পরিত্যক্ত ভবন থেকে ৬টি ককটেল উদ্ধার

বাগেরহাটে পরিত্যক্ত ভবন থেকে ৬টি ককটেল উদ্ধার

বাগেরহাট সদর উপজেলার হাড়িখালি সুইচগেট এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ৬টি ককটেল উদ্ধার করা হয়েছে। এই অভিযানের পর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাত ১২টা ৪০ মিনিট থেকে ৩টা ৩০ মিনিট পর্যন্ত ২৩ আরই ব্যাটালিয়নের নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযানকালে হাড়িখালি সুইচগেটের ভেতরে অবস্থিত একটি পরিত্যক্ত ভবনের পাশে মাটি খুঁড়ে রাখা একটি প্লাস্টিকের বালতির মধ্যে ককটেলগুলো উদ্ধার করা হয়।

২৫ জুলাই, ২০২৬
দাঁড়িপাল্লায় ভোট চাইতে গিয়ে বাড়িতে একা পেয়ে গৃহবধূকে ‘শ্লীলতাহানি’

দাঁড়িপাল্লায় ভোট চাইতে গিয়ে বাড়িতে একা পেয়ে গৃহবধূকে ‘শ্লীলতাহানি’

টাঙ্গাইলের ভূঞাপুরে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট প্রলুব্ধ করতে গিয়ে এক গৃহবধূর শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) উপজেলার মেঘারপটল গ্রামে এই ঘটনা ঘটে। ভুক্তভোগীর স্বামী টাঙ্গাইল যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতে চারজনের নামে লিখিত অভিযোগ করেছেন। অভিযুক্তরা হলেন: শহিদুল (৩০), সোহেল (২৫), এনামুল (৩২) ও আল আমিন (৩০)। অভিযোগ সূত্রে জানা যায়, শহিদুলসহ চারজন ওই গৃহবধূর বাড়িতে ভোট চাইতে যান। বাড়িতে কেউ না থাকার কারণে গৃহবধূ তাদের চলে যেতে বলেন।

২৫ জুলাই, ২০২৬
কেরানীগঞ্জে বিএনপি নেতাকে গুলি, গুরুতর আহত

কেরানীগঞ্জে বিএনপি নেতাকে গুলি, গুরুতর আহত

কেরানীগঞ্জের হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসান মোল্লাকে গুলি করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত আনুমানিক ৯টার দিকে কেরানীগঞ্জ মডেল উপজেলার হযরতপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

২৫ জুলাই, ২০২৬
ভালো খেলোয়াড় গড়ে ওঠার আহ্বান হাবীব আজমের

ভালো খেলোয়াড় গড়ে ওঠার আহ্বান হাবীব আজমের

স্বর্ণটিলা যুব সংঘ স্পোর্টিং ক্লাবের আয়োজনে ডে-নাইট নকআউট ফুটবল টুর্নামেন্ট–২০২৬ এর উদ্বোধন, সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকাল ৪টায় তবলছড়ি স্বর্ণটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আয়োজিত এ টুর্নামেন্টে স্থানীয় ক্রীড়াপ্রেমী দর্শক ও যুবসমাজের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

২৫ জুলাই, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় অন্যের জামিননামা দেখিয়ে পলায়ন, ৬ কারারক্ষী বরখাস্ত

ব্রাহ্মণবাড়িয়ায় অন্যের জামিননামা দেখিয়ে পলায়ন, ৬ কারারক্ষী বরখাস্ত

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের নিরাপত্তাব্যবস্থার চরম দুর্বলতা প্রকাশ পেয়েছে এক হাজতির পলায়নের মাধ্যমে। আদালতের জামিন কার্যক্রমের সুযোগ নিয়ে এক হাজতি কারাগারের প্রধান ফটক দিয়ে পালিয়ে যান। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ডেপুটি জেলা কর্মকর্তাসহ ছয় জন কারারক্ষীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। কারা প্রশাসন সূত্রে জানা যায়, পলাতক হাজতির নাম হৃদয় (২৮), কসবা থানার নিমবাড়ি এলাকার মুজিবুর মিয়ার ছেলে। তার হাজতি নং-১২০০৪। হৃদয় আখাউড়া থানার জি আর-৪২০/২০১৮ নম্বর হত্যা মামলার আসামি।

২৫ জুলাই, ২০২৬
জামায়াতের হামলায় বিএনপি নেতার চোখে নষ্ট, খবর শুনে মায়ের মৃত্যু

জামায়াতের হামলায় বিএনপি নেতার চোখে নষ্ট, খবর শুনে মায়ের মৃত্যু

বগুড়া–৪ আসনের নন্দীগ্রাম উপজেলার থালতা-মাঝগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ রানা (মজিদ) জামায়াত সমর্থকদের হামলায় গুরুতর আহত হয়েছেন। হামলায় তার ডান চোখের দৃষ্টি নষ্ট হয়েছে এবং বর্তমানে তিনি ঢাকার জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মাসুদ রানার এক চোখের দৃষ্টি হারানোর খবর শোনার পর তার মা রাবেয়া বেওয়া (৬৫) হঠাৎ অসুস্থ হয়ে মারা যান। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে নন্দীগ্রামের পারশুন গ্রামে এই ঘটনা ঘটে। নিহত রাবেয়া বেওয়া ওই গ্রামের প্রয়াত মোহাম্মদ আলী আকন্দের স্ত্রী ছিলেন।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. মিরপুরে পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৩টি মেট্রোস্টেশন বন্ধ ঘোষণা সদ্য. পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের সংঘর্ষ, উত্তাল মিরপুর-১০ সদ্য. শ্রমিকদের বিক্ষোভে উত্তাল গাজীপুর, পুলিশ বক্সে আগুন সদ্য. হাইকোর্ট থেকে জামিন পেলেন মেজর (অব.) আখতারুজ্জামান সদ্য. পোশাক শ্রমিকদের ন্যূনতম বেতন নির্ধারণে ঘোষণা করা হলো মজুরি বোর্ড সদ্য. মিরপুরে ভয়াবহ সংঘর্ষ, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ সদ্য. ইন্টারপোলের বায়োসিকিউরিটি সম্মেলনে যোগ দিতে ফ্রান্স গেলেন আইজিপি সদ্য. জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী সদ্য. সিসিটিভিতে নতুন তথ্য, সেই রাতে তরুণীসহ দেড় ঘণ্টা বারে ছিলেন তাহসিফ সদ্য. সারাদেশের কোমর ভাঙা, সংস্কার করতে হবে: বিরোধীদলীয় নেতা সদ্য. মিরপুরে পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৩টি মেট্রোস্টেশন বন্ধ ঘোষণা সদ্য. পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের সংঘর্ষ, উত্তাল মিরপুর-১০ সদ্য. শ্রমিকদের বিক্ষোভে উত্তাল গাজীপুর, পুলিশ বক্সে আগুন সদ্য. হাইকোর্ট থেকে জামিন পেলেন মেজর (অব.) আখতারুজ্জামান সদ্য. পোশাক শ্রমিকদের ন্যূনতম বেতন নির্ধারণে ঘোষণা করা হলো মজুরি বোর্ড সদ্য. মিরপুরে ভয়াবহ সংঘর্ষ, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ সদ্য. ইন্টারপোলের বায়োসিকিউরিটি সম্মেলনে যোগ দিতে ফ্রান্স গেলেন আইজিপি সদ্য. জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী সদ্য. সিসিটিভিতে নতুন তথ্য, সেই রাতে তরুণীসহ দেড় ঘণ্টা বারে ছিলেন তাহসিফ সদ্য. সারাদেশের কোমর ভাঙা, সংস্কার করতে হবে: বিরোধীদলীয় নেতা