কুমিল্লায় বিএনপির বিদ্রোহী প্রার্থীর গাড়িবহরে হামলা, আহত ১০

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮

কুমিল্লার হোমনায় বিএনপির বিদ্রোহী প্রার্থী মতিন খানের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। এতে ধাওয়া–পাল্টা ধাওয়ায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে হোমনা উপজেলা সদরের ওভার ব্রিজের ওপর এ ঘটনা ঘটে।

কুমিল্লা–২ (হোমনা–তিতাস) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার অনুসারীরা এ হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

স্থানীয়দের ভাষ্য, বিএনপির স্বতন্ত্র প্রার্থী ও বেগম খালেদা জিয়ার সাবেক এপিএস মতিন খান শ্রীমদ্দি এলাকায় গণসংযোগে যাওয়ার পথে তার গাড়িবহর হোমনা উপজেলা সদর অতিক্রম করে ওভার ব্রিজে উঠলে একদল দুর্বৃত্ত হামলা চালায়। হামলার পর মতিন খানের অনুসারীরা পাল্টা ধাওয়া দিলে উভয় পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপসহ সংঘর্ষ হয়। এতে অন্তত ১০ জন আহত হন। আহতদের কয়েকজনকে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

স্বতন্ত্র প্রার্থী মতিন খান অভিযোগ করে বলেন, “আমি গণসংযোগে যাওয়ার সময় বিএনপির প্রার্থী সেলিম ভূঁইয়ার অনুসারীরা আমার গাড়িবহরে হামলা করে। তিনি নিজের পরাজয় নিশ্চিত জেনে আমাকে মাঠ ছাড়া করতে চাইছেন।”

তবে অভিযোগ অস্বীকার করে বিএনপি মনোনীত প্রার্থী অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বলেন, “আমি ঢাকায় আছি। এ বিষয়ে কিছু জানি না। খোঁজ নিয়ে শুনেছি মতিন খান একজন আওয়ামী লীগ নেতার বাড়ি যাচ্ছিলেন। কে হামলা করেছে, তা আমার জানা নেই।”

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী জানান, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. গুম, বিচারবহির্ভূত হত্যা ও হেফাজতে মৃত্যু ঠেকাতে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. প্রধানমন্ত্রী-মন্ত্রীদের বাসভবনের দায়িত্বে আ.লীগ ও যুবলীগপন্থী কর্মকর্তারা সদ্য. সাইবার হামলার আশঙ্কা, সাময়িক বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম সদ্য. স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪৬ সদ্য. হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ সদ্য. মন খারাপ হলেও বলা যাবে না, কথা বললে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে: হাসনাত সদ্য. ঠাকুরগাঁও উপনির্বাচনে সব ভোটকেন্দ্রই ঝুঁকিপূর্ণ: পুলিশ সদ্য. দুর্যোগ মোকাবিলা ও সামরিক সক্ষমতা বাড়াতে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সদ্য. ‘জুলাইয়ের মধ্য দিয়ে ক্ষমতায় আসা ব্যক্তিরাই জুলাইকে অবহেলা করেছেন’ সদ্য. গুম, বিচারবহির্ভূত হত্যা ও হেফাজতে মৃত্যু ঠেকাতে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. প্রধানমন্ত্রী-মন্ত্রীদের বাসভবনের দায়িত্বে আ.লীগ ও যুবলীগপন্থী কর্মকর্তারা সদ্য. সাইবার হামলার আশঙ্কা, সাময়িক বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম সদ্য. স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪৬ সদ্য. হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ সদ্য. মন খারাপ হলেও বলা যাবে না, কথা বললে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে: হাসনাত সদ্য. ঠাকুরগাঁও উপনির্বাচনে সব ভোটকেন্দ্রই ঝুঁকিপূর্ণ: পুলিশ সদ্য. দুর্যোগ মোকাবিলা ও সামরিক সক্ষমতা বাড়াতে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সদ্য. ‘জুলাইয়ের মধ্য দিয়ে ক্ষমতায় আসা ব্যক্তিরাই জুলাইকে অবহেলা করেছেন’