ভালো খেলোয়াড় গড়ে ওঠার আহ্বান হাবীব আজমের

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮
স্বর্ণটিলা যুব সংঘ স্পোর্টিং ক্লাবের আয়োজনে ডে-নাইট নকআউট ফুটবল টুর্নামেন্ট–২০২৬ এর উদ্বোধন, সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকাল ৪টায় তবলছড়ি স্বর্ণটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আয়োজিত এ টুর্নামেন্টে স্থানীয় ক্রীড়াপ্রেমী দর্শক ও যুবসমাজের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মো. হাবীব আজম। বক্তব্যে তিনি বলেন, বর্তমান সময়ের সবচেয়ে বড় সংকট হলো তরুণ সমাজকে সঠিক পথে রাখা। অতিরিক্ত মোবাইল ব্যবহার, অনলাইন গেম, কেসিনো, জুয়া ও মাদকাসক্তি তরুণদের শিক্ষা, স্বাস্থ্য ও নৈতিকতার জন্য মারাত্মক হুমকি হয়ে উঠেছে, যা পরিবার ও সমাজের জন্য গভীর উদ্বেগের বিষয়।

তিনি আরও বলেন, এসব নেতিবাচক প্রবণতা থেকে তরুণ সমাজকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। খেলাধুলা যুবকদের শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক দৃঢ়তা, শৃঙ্খলা, সহনশীলতা ও নেতৃত্বের গুণাবলি গড়ে তোলে। একটি সুস্থ জাতি গঠনে নিয়মিত ক্রীড়া চর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বাংলাদেশের নারী ক্রীড়াবিদদের আন্তর্জাতিক সাফল্যের উদাহরণ তুলে ধরে বলেন, তরুণ ছেলেদেরও খেলাধুলার মাধ্যমে নিজেদের যোগ্য করে আন্তর্জাতিক অঙ্গনে দেশের লাল-সবুজ পতাকা তুলে ধরতে হবে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্বর্ণটিলা যুব সংঘ স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক মো. ওয়াছির জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক মো. নজরুল করিম, জেলা যুবদলের সদস্য ও ৫ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মো. শহিদুল ইসলাম, আমানত বাগ স্পোর্টিং ক্লাবের সভাপতি আব্দুল গফুর এবং রাঙামাটি সরকারি কলেজের সাংগঠনিক সম্পাদক আলভি হাসান নাঈম।

বক্তারা বলেন, খেলাধুলা যুবসমাজকে মাদক, অপরাধ ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখার কার্যকর মাধ্যম। নিয়মিত ক্রীড়া আয়োজন তরুণদের মধ্যে ইতিবাচক মানসিকতা ও দেশপ্রেম গড়ে তুলতে সহায়ক হবে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. গুম, বিচারবহির্ভূত হত্যা ও হেফাজতে মৃত্যু ঠেকাতে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. প্রধানমন্ত্রী-মন্ত্রীদের বাসভবনের দায়িত্বে আ.লীগ ও যুবলীগপন্থী কর্মকর্তারা সদ্য. সাইবার হামলার আশঙ্কা, সাময়িক বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম সদ্য. স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪৬ সদ্য. হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ সদ্য. দুর্যোগ মোকাবিলা ও সামরিক সক্ষমতা বাড়াতে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সদ্য. ‘জুলাইয়ের মধ্য দিয়ে ক্ষমতায় আসা ব্যক্তিরাই জুলাইকে অবহেলা করেছেন’ সদ্য. ভোট গণনা যত বাড়ছে, ততই কমছে নেতানিয়াহুর ভোট! সদ্য. প্রশান্ত মহাসাগরে মার্কিন সামরিক বাহিনীর হামলায় নিহত ৫ সদ্য. গুম, বিচারবহির্ভূত হত্যা ও হেফাজতে মৃত্যু ঠেকাতে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. প্রধানমন্ত্রী-মন্ত্রীদের বাসভবনের দায়িত্বে আ.লীগ ও যুবলীগপন্থী কর্মকর্তারা সদ্য. সাইবার হামলার আশঙ্কা, সাময়িক বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম সদ্য. স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪৬ সদ্য. হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ সদ্য. দুর্যোগ মোকাবিলা ও সামরিক সক্ষমতা বাড়াতে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সদ্য. ‘জুলাইয়ের মধ্য দিয়ে ক্ষমতায় আসা ব্যক্তিরাই জুলাইকে অবহেলা করেছেন’ সদ্য. ভোট গণনা যত বাড়ছে, ততই কমছে নেতানিয়াহুর ভোট! সদ্য. প্রশান্ত মহাসাগরে মার্কিন সামরিক বাহিনীর হামলায় নিহত ৫