জামায়াতের হামলায় বিএনপি নেতার চোখে নষ্ট, খবর শুনে মায়ের মৃত্যু

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮
বগুড়া–৪ আসনের নন্দীগ্রাম উপজেলার থালতা-মাঝগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ রানা (মজিদ) জামায়াত সমর্থকদের হামলায় গুরুতর আহত হয়েছেন। হামলায় তার ডান চোখের দৃষ্টি নষ্ট হয়েছে এবং বর্তমানে তিনি ঢাকার জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মাসুদ রানার এক চোখের দৃষ্টি হারানোর খবর শোনার পর তার মা রাবেয়া বেওয়া (৬৫) হঠাৎ অসুস্থ হয়ে মারা যান। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে নন্দীগ্রামের পারশুন গ্রামে এই ঘটনা ঘটে। নিহত রাবেয়া বেওয়া ওই গ্রামের প্রয়াত মোহাম্মদ আলী আকন্দের স্ত্রী ছিলেন।

মাসুদ রানার ছেলে সিয়াম আকন্দ জানান, বাবার দৃষ্টিশক্তি হারানোর খবর শুনে দাদির হার্ট অ্যাটাক হয় এবং মুহূর্তের মধ্যেই তিনি মারা যান।

বিএনপির প্রার্থী মোশারফ হোসেন অভিযোগ করেন, সোমবার রাতে জামায়াত প্রার্থী মোস্তফা ফয়সালের পক্ষে ভোট কেনার চেষ্টা করা স্বেচ্ছাসেবক লীগের নেতা বেলাল হোসেন ও জামায়াতের কর্মী ফারুক হোসেনকে আটক করা হয়। পরে রাত ১২টার দিকে অর্ধশতাধিক মোটরসাইকেলধারী জামায়াত সমর্থক মাসুদ রানার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেন এবং তাকে গুরুতর আহত করেন।

প্রাথমিকভাবে মাসুদ রানাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকার জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে স্থানান্তর করা হয়। হাসপাতালের চক্ষু বিভাগের প্রধান পল্লব সেন জানান, গুরুতর জখমে মাসুদ রানার একটি চোখের দৃষ্টি ফেরানো সম্ভব নয়।

এ ঘটনায় বিএনপি ও জামায়াত পৃথক সংবাদ সম্মেলনে পাল্টাপাল্টি অভিযোগ তুলে ধরেন।

বিএনপির দাবি, হামলাকারীরা তার বাড়িতে প্রবেশ করে মারধর এবং ভাঙচুর করেছেন। অপর দিকে জামায়াতে ইসলামী জানিয়েছে, বিএনপি নেতা মাসুদ রানা তাদের কর্মীদের ওপর হামলা চালিয়েছেন এবং পুলিশের কার্যক্রমে নিষ্ক্রিয়তার অভিযোগ তোলেন।

জেলা পুলিশ সুপার মো. শাহাদত হোসেন জানান, পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই হামলা ঘটেছে এবং পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. গুম, বিচারবহির্ভূত হত্যা ও হেফাজতে মৃত্যু ঠেকাতে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. প্রধানমন্ত্রী-মন্ত্রীদের বাসভবনের দায়িত্বে আ.লীগ ও যুবলীগপন্থী কর্মকর্তারা সদ্য. সাইবার হামলার আশঙ্কা, সাময়িক বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম সদ্য. স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪৬ সদ্য. হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ সদ্য. দুর্যোগ মোকাবিলা ও সামরিক সক্ষমতা বাড়াতে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সদ্য. ‘জুলাইয়ের মধ্য দিয়ে ক্ষমতায় আসা ব্যক্তিরাই জুলাইকে অবহেলা করেছেন’ সদ্য. ভোট গণনা যত বাড়ছে, ততই কমছে নেতানিয়াহুর ভোট! সদ্য. প্রশান্ত মহাসাগরে মার্কিন সামরিক বাহিনীর হামলায় নিহত ৫ সদ্য. গুম, বিচারবহির্ভূত হত্যা ও হেফাজতে মৃত্যু ঠেকাতে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. প্রধানমন্ত্রী-মন্ত্রীদের বাসভবনের দায়িত্বে আ.লীগ ও যুবলীগপন্থী কর্মকর্তারা সদ্য. সাইবার হামলার আশঙ্কা, সাময়িক বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম সদ্য. স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪৬ সদ্য. হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ সদ্য. দুর্যোগ মোকাবিলা ও সামরিক সক্ষমতা বাড়াতে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সদ্য. ‘জুলাইয়ের মধ্য দিয়ে ক্ষমতায় আসা ব্যক্তিরাই জুলাইকে অবহেলা করেছেন’ সদ্য. ভোট গণনা যত বাড়ছে, ততই কমছে নেতানিয়াহুর ভোট! সদ্য. প্রশান্ত মহাসাগরে মার্কিন সামরিক বাহিনীর হামলায় নিহত ৫