কুড়িগ্রামে প্রতিপক্ষের আঘাতে ২ বৃদ্ধের মৃত্যু, আটক ৫

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮

কুড়িগ্রামে পৃথক দুটি ঘটনায় জমিজমা বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের ধাক্কায় দুই বৃদ্ধের মৃত্যুর খবর পাওয়া গেছে। সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে রাজারহাট উপজেলার উমরমজিদ ইউনিয়নের জয়দেব মালসাবাড়ী গ্রাম এবং নাগেশ্বরী উপজেলার হাসনাবাদ ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামে এ দুটি ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাজারহাট উপজেলায় নিহত ব্যক্তির নাম মধু চন্দ্র শীল (৬২)। দীর্ঘদিন ধরে তাঁর সঙ্গে প্রতিবেশী আবেদ আলীর পরিবারের জমির সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল।

আজ বাড়ির সামনে গাছ লাগাতে গেলে আবেদ আলীর ছেলে আশরাফ আলী (৪৫) বাধা দেন। একপর্যায়ে ধস্তাধস্তির সময় ধাক্কা খেয়ে মধু শীল পাশের নলকূপের পাকা অংশে পড়ে গুরুতর আহত হন। পরে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় প্রধান অভিযুক্ত আশরাফ আলীকে আটক করেছে পুলিশ।

রাজারহাট থানার ওসি মো. আব্দুল ওয়াদুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘প্রধান অভিযুক্তকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।’

অন্যদিকে, নাগেশ্বরী উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের ধাক্কায় শহিদুল ইসলাম (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে হাসনাবাদ ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে শহিদুল ইসলামের সঙ্গে তাঁর বিমাতা ভাই মো. রফিকুল ইসলাম ও বোন মোছা. আলেয়া বেগমের জমি নিয়ে বিরোধ চলছিল। সোমবার জমি নিয়ে অনুষ্ঠিত পারিবারিক বৈঠকের একপর্যায়ে ধাক্কা দিলে শহিদুল ইসলাম মাটিতে পড়ে অজ্ঞান হন এবং পরে তাঁর মৃত্যু হয়।

এ ঘটনায় মো. রফিকুল ইসলাম (৫০), মোছা. আলেয়া বেগম (৪০), মো. হযরত আলী (৫০) ও মো. রাব্বী মিয়া (২০)–কে আটক করেছে পুলিশ।

নাগেশ্বরী থানার এসআই অপূর্ব কুমার বর্মণ বলেন, ‘মামলার প্রস্তুতি চলছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে চারজনকে আটক করা হয়েছে।’

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. গুম, বিচারবহির্ভূত হত্যা ও হেফাজতে মৃত্যু ঠেকাতে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. প্রধানমন্ত্রী-মন্ত্রীদের বাসভবনের দায়িত্বে আ.লীগ ও যুবলীগপন্থী কর্মকর্তারা সদ্য. সাইবার হামলার আশঙ্কা, সাময়িক বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম সদ্য. স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪৬ সদ্য. বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় কারাগারে সাবেক ওসি ও এসআই সদ্য. হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ সদ্য. ঢাকা ওয়াসা বোর্ড বিলুপ্ত, এমডির হাতে একক ক্ষমতা সদ্য. শাহজালাল বিমানবন্দরে প্যান্ট-অন্তর্বাস থেকে ২৪ কোটি টাকার সোনা উদ্ধার সদ্য. শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে কুবিতে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টারিং সদ্য. গুম, বিচারবহির্ভূত হত্যা ও হেফাজতে মৃত্যু ঠেকাতে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. প্রধানমন্ত্রী-মন্ত্রীদের বাসভবনের দায়িত্বে আ.লীগ ও যুবলীগপন্থী কর্মকর্তারা সদ্য. সাইবার হামলার আশঙ্কা, সাময়িক বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম সদ্য. স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪৬ সদ্য. বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় কারাগারে সাবেক ওসি ও এসআই সদ্য. হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ সদ্য. ঢাকা ওয়াসা বোর্ড বিলুপ্ত, এমডির হাতে একক ক্ষমতা সদ্য. শাহজালাল বিমানবন্দরে প্যান্ট-অন্তর্বাস থেকে ২৪ কোটি টাকার সোনা উদ্ধার সদ্য. শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে কুবিতে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টারিং