শিক্ষিত সমাজ গঠনে ইয়ুথের মতো উদ্যোগ জরুরি: হাবীব আজম

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮
শিক্ষিত ও মানবিক সমাজ গঠনে ইয়ুথের মতো স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগ অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছেন জেলা পরিষদ সদস্য মো. হাবীব আজম। তিনি বলেন, হাতখরচের টাকা সঞ্চয় করে সুবিধাবঞ্চিত শিশুদের স্বপ্ন পূরণে ইয়ুথ যে মানবিক উদ্যোগ নিয়েছে, তা সত্যিই প্রশংসনীয়। সমাজের ছোট ছোট সহায়তাই একটি শিশুর ভবিষ্যৎ বদলে দিতে পারে।

শনিবার (৩১ জানুয়ারি) সকালে রাঙামাটি শিশু একাডেমি মিলনায়তনে “হাত খরচের টাকা বাঁচিয়ে, সুবিধাবঞ্চিত শিশুদের স্বপ্ন পূরণ করি”—এই স্লোগানে ইয়ুথের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাবীব আজম বলেন, আর্থিক সংকটের কারণে কোনো শিশুকে বিদ্যালয় ছাড়তে দেওয়া উচিত নয়। এ ক্ষেত্রে ইয়ুথের মতো সংগঠনগুলো এগিয়ে এলে সুবিধাবঞ্চিত শিশুরাও শিক্ষার আলোয় আলোকিত হওয়ার সুযোগ পাবে। তিনি আরও বলেন, এ ধরনের মানবিক ও শিক্ষামুখী কার্যক্রম একটি সচেতন, মানবিক ও শিক্ষিত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানে জানানো হয়, ২০১৬ সালে মাত্র ২১ জন সুবিধাবঞ্চিত শিশুকে নিয়ে যাত্রা শুরু করা ইয়ুথ বর্তমানে ৭৫ জন শিশুর শিক্ষা ও কল্যাণে নিয়মিতভাবে কাজ করছে।

প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির অংশ হিসেবে শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরে আলোচনা সভা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য মিনহাজ মুরশিদ, রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি আনোয়ার আল হক, সমাজসেবক মুজিবুল হক, সাবেক প্যানেল মেয়র রবিউল আলম রবি, নিউ রাঙামাটি রিজার্ভ বাজার ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতির সাধারণ সম্পাদক সিরাজুল মোস্তফা, ইয়ুথের আজীবন সদস্য ফারুক আহমেদ সাব্বির এবং লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক শাহজালাল সুমন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইয়ুথের পরিচালক আমজাদ হোসেন। প্রতিষ্ঠাতা ও পরিচালক ইকবাল হোসেন অনুষ্ঠান সঞ্চালনা করেন এবং সদস্য রাশেদুল ইসলাম সভাপতিত্ব করেন। এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক রূপম তঞ্চঙ্গ্যা, সাংগঠনিক সম্পাদক সঞ্চিতা চৌধুরীসহ ইয়ুথের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। পরে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশুদের মধ্যে পুরস্কার বিতরণ এবং সুবিধাবঞ্চিত শিশুদের হাতে শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. গুম, বিচারবহির্ভূত হত্যা ও হেফাজতে মৃত্যু ঠেকাতে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. প্রধানমন্ত্রী-মন্ত্রীদের বাসভবনের দায়িত্বে আ.লীগ ও যুবলীগপন্থী কর্মকর্তারা সদ্য. সাইবার হামলার আশঙ্কা, সাময়িক বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম সদ্য. স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪৬ সদ্য. বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় কারাগারে সাবেক ওসি ও এসআই সদ্য. হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ সদ্য. ঢাকা ওয়াসা বোর্ড বিলুপ্ত, এমডির হাতে একক ক্ষমতা সদ্য. শাহজালাল বিমানবন্দরে প্যান্ট-অন্তর্বাস থেকে ২৪ কোটি টাকার সোনা উদ্ধার সদ্য. শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে কুবিতে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টারিং সদ্য. গুম, বিচারবহির্ভূত হত্যা ও হেফাজতে মৃত্যু ঠেকাতে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. প্রধানমন্ত্রী-মন্ত্রীদের বাসভবনের দায়িত্বে আ.লীগ ও যুবলীগপন্থী কর্মকর্তারা সদ্য. সাইবার হামলার আশঙ্কা, সাময়িক বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম সদ্য. স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪৬ সদ্য. বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় কারাগারে সাবেক ওসি ও এসআই সদ্য. হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ সদ্য. ঢাকা ওয়াসা বোর্ড বিলুপ্ত, এমডির হাতে একক ক্ষমতা সদ্য. শাহজালাল বিমানবন্দরে প্যান্ট-অন্তর্বাস থেকে ২৪ কোটি টাকার সোনা উদ্ধার সদ্য. শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে কুবিতে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টারিং