তারেক রহমানের জন্য প্রস্তুত শায়েস্তাগঞ্জ ইউপি মাঠ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের বিশাল মাঠে আজ অনুষ্ঠিত হচ্ছে বিএনপির নির্বাচনী জনসভা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলটির আনুষ্ঠানিক প্রচারণার অংশ হিসেবে এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকাল ৩টা থেকে ৪টার মধ্যে জনসভা শুরু হওয়ার কথা রয়েছে। ইতোমধ্যে সভাস্থলে মঞ্চ নির্মাণসহ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে আয়োজকরা।

জেলা বিএনপির ব্যানারে আয়োজিত এই জনসভায় সভাপতিত্ব করবেন কেন্দ্রীয় বিএনপির সহ-স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক শাম্মী আক্তার। উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

জনসভায় যোগ দিতে হবিগঞ্জ জেলার নয়টি উপজেলা থেকে নেতাকর্মী ও সমর্থকদের ঢল নামবে বলে আশা করছেন আয়োজকরা। এতে শায়েস্তাগঞ্জ ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।

উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আ স ম আফজল আলী জানান, উপজেলা পরিষদের ভবন নির্মাণের জন্য মাটি ভরাটের পর এই মাঠটি তৈরি করা হয়।

তিনি বলেন, 'এই মাঠে এবারই প্রথম কোনো রাজনৈতিক সমাবেশ হচ্ছে এবং তারেক রহমানই প্রথম এখানে ভাষণ দিতে যাচ্ছেন।'

এদিকে বিএনপির সাংগঠনিক সম্পাদক ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব জি কে গউছ বলেন, 'ঢাকা-সিলেট মহাসড়কের পাশেই মাঠটি অবস্থিত হওয়ায় যোগাযোগ সুবিধা বিবেচনায় এটিকে জনসভার জন্য উপযুক্ত স্থান হিসেবে নির্ধারণ করা হয়েছে।'

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. গুম, বিচারবহির্ভূত হত্যা ও হেফাজতে মৃত্যু ঠেকাতে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. প্রধানমন্ত্রী-মন্ত্রীদের বাসভবনের দায়িত্বে আ.লীগ ও যুবলীগপন্থী কর্মকর্তারা সদ্য. সাইবার হামলার আশঙ্কা, সাময়িক বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম সদ্য. স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪৬ সদ্য. বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় কারাগারে সাবেক ওসি ও এসআই সদ্য. হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ সদ্য. ঢাকা ওয়াসা বোর্ড বিলুপ্ত, এমডির হাতে একক ক্ষমতা সদ্য. শাহজালাল বিমানবন্দরে প্যান্ট-অন্তর্বাস থেকে ২৪ কোটি টাকার সোনা উদ্ধার সদ্য. শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে কুবিতে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টারিং সদ্য. গুম, বিচারবহির্ভূত হত্যা ও হেফাজতে মৃত্যু ঠেকাতে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. প্রধানমন্ত্রী-মন্ত্রীদের বাসভবনের দায়িত্বে আ.লীগ ও যুবলীগপন্থী কর্মকর্তারা সদ্য. সাইবার হামলার আশঙ্কা, সাময়িক বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম সদ্য. স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪৬ সদ্য. বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় কারাগারে সাবেক ওসি ও এসআই সদ্য. হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ সদ্য. ঢাকা ওয়াসা বোর্ড বিলুপ্ত, এমডির হাতে একক ক্ষমতা সদ্য. শাহজালাল বিমানবন্দরে প্যান্ট-অন্তর্বাস থেকে ২৪ কোটি টাকার সোনা উদ্ধার সদ্য. শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে কুবিতে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টারিং