দেড় বছর আগে মারা যাওয়া মাদ্রাসা শিক্ষককে সহকারী প্রিজাইডিং অফিসার নিয়োগ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে চরম অব্যবস্থাপনার একটি ঘটনা সামনে এসেছে। দেড় বছর আগে মৃত্যুবরণ করা এক মাদ্রাসা শিক্ষকের নাম সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে, যা নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।
 
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২২ জানুয়ারি) নির্বাচনী দায়িত্ব পালনের জন্য প্রশিক্ষণে অংশ নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নামে চিঠি ইস্যু করা হয়। ওই চিঠিতে সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে আব্দুল করিম নামের এক শিক্ষকের নাম অন্তর্ভুক্ত করা হয়।
 
আলোচনায় আসা আব্দুল করিম দেওয়ানগঞ্জ উপজেলার চর মাগুরীহাট দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক ছিলেন। তবে তিনি এর আগেই, ২০২৫ সালের ৩ আগস্ট মৃত্যুবরণ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ওই মাদ্রাসার সুপার মো. শফিউল আলম।
 
উপজেলা নির্বাচন অফিসের জারি করা চিঠির ‘সূত্র নং: ১৭,০০,০০০০,০৩৪.৩৬.০১০.২৫-৪৫০’ অনুযায়ী, গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ২৪ জানুয়ারি সরকারি আব্দুল খালেক মেমোরিয়াল কলেজে প্রশিক্ষণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে প্রেরিত তালিকার ২৮০ নম্বর ক্রমিকে আব্দুল করিমের নাম দেখা যায়।
 
এ বিষয়ে জানতে চাইলে দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, ‘কারিগরি ত্রুটির কারণে মৃত ওই ব্যক্তির নাম তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। বিষয়টি আমরা জানতে পেরেছি এবং দ্রুত তালিকা থেকে তার নাম বাদ দেওয়া হবে।’

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. গুম, বিচারবহির্ভূত হত্যা ও হেফাজতে মৃত্যু ঠেকাতে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. প্রধানমন্ত্রী-মন্ত্রীদের বাসভবনের দায়িত্বে আ.লীগ ও যুবলীগপন্থী কর্মকর্তারা সদ্য. সাইবার হামলার আশঙ্কা, সাময়িক বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম সদ্য. স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪৬ সদ্য. বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় কারাগারে সাবেক ওসি ও এসআই সদ্য. হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ সদ্য. ঢাকা ওয়াসা বোর্ড বিলুপ্ত, এমডির হাতে একক ক্ষমতা সদ্য. শাহজালাল বিমানবন্দরে প্যান্ট-অন্তর্বাস থেকে ২৪ কোটি টাকার সোনা উদ্ধার সদ্য. শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে কুবিতে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টারিং সদ্য. গুম, বিচারবহির্ভূত হত্যা ও হেফাজতে মৃত্যু ঠেকাতে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. প্রধানমন্ত্রী-মন্ত্রীদের বাসভবনের দায়িত্বে আ.লীগ ও যুবলীগপন্থী কর্মকর্তারা সদ্য. সাইবার হামলার আশঙ্কা, সাময়িক বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম সদ্য. স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪৬ সদ্য. বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় কারাগারে সাবেক ওসি ও এসআই সদ্য. হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ সদ্য. ঢাকা ওয়াসা বোর্ড বিলুপ্ত, এমডির হাতে একক ক্ষমতা সদ্য. শাহজালাল বিমানবন্দরে প্যান্ট-অন্তর্বাস থেকে ২৪ কোটি টাকার সোনা উদ্ধার সদ্য. শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে কুবিতে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টারিং