খাঁচায় বন্দী ভালোবাসা; কেরানীগঞ্জে তানহার করুণ পরিণতি

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮
কেরানীগঞ্জের আটিবাজার কুলচর গ্রামের তানহা আক্তার লামিয়া ছিল পশুপাখি আর প্রকৃতির প্রেমে মগ্ন এক শান্ত স্বভাবের মেয়ে। ছোট একটি খামারে হাঁস মুরগি আর পাখি নিয়ে কাটত তার দিন। কলেজে যাতায়াতের পথে পরিচয়, তারপর প্রেম, এরপর পরিবারের অমতে বিয়ে করে স্বামী তানভীর আহমেদের ঘরে ওঠা। সেখান থেকেই বদলে যেতে থাকে তানহার জীবন।

পরিবারের ভাষ্য, বিয়ের পর থেকেই তানহাকে চার দেয়ালের মধ্যে আটকে রেখে ঘরের ভেতর ও বাইরে বসানো হয় একাধিক সিসি ক্যামেরা। কারও সঙ্গে কথা বলা, পরিবারকে ফোন দেওয়া এমনকি ঘর থেকে বের হওয়াও হয়ে পড়ে নিয়ন্ত্রিত। ভালোবাসার নামে শুরু হয় মানসিক নির্যাতন ও সন্দেহের শাসন।

গত ১৬ জানুয়ারি দিবাগত রাতে সেই ঘর থেকেই বের হয় তানহার নিথর দেহ। পুলিশ এটিকে অপমৃত্যু হিসেবে নথিভুক্ত করলেও বাবা বুলু মিয়া ও মা আয়েশা বেগমের দাবি, এত কঠোর নজরদারির মধ্যে আত্মহত্যা সম্ভব নয়। তাদের বিশ্বাস, তানভীর ও তার পরিবারের সদস্যরাই তানহাকে হত্যা করেছে।

প্রতিবেশীরাও জানান, বিয়ের পর তানহাকে খুব কমই বাইরে দেখা যেত। বাড়িটিতে সব সময় সিসি ক্যামেরার কড়াকড়ি ছিল, যা এলাকায় অস্বাভাবিক বলেই মনে হতো। তাই আত্মহত্যার ব্যাখ্যায় তারা সন্তুষ্ট নন।

কেরানীগঞ্জ মডেল থানার পুলিশ জানিয়েছে, ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে এবং রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। পরিবার এখন তাকিয়ে আছে সেই রিপোর্টের দিকেই, যেখানে হয়তো মিলবে তানহার নীরব আর বন্দী জীবনের শেষ সত্য।

একটি প্রাণবন্ত মেয়ের এমন করুণ পরিণতি কেবল একটি পরিবারের শোক নয়, প্রশ্ন তুলে দিচ্ছে ভালোবাসার নামে নিয়ন্ত্রণ আর ডিজিটাল নজরদারির অমানবিক বাস্তবতার দিকেও।

সদ্য সংবাদ/ইস্পাহানী ইমরান

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. গুম, বিচারবহির্ভূত হত্যা ও হেফাজতে মৃত্যু ঠেকাতে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. প্রধানমন্ত্রী-মন্ত্রীদের বাসভবনের দায়িত্বে আ.লীগ ও যুবলীগপন্থী কর্মকর্তারা সদ্য. সাইবার হামলার আশঙ্কা, সাময়িক বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম সদ্য. স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪৬ সদ্য. হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ সদ্য. ঢাকা ওয়াসা বোর্ড বিলুপ্ত, এমডির হাতে একক ক্ষমতা সদ্য. শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে কুবিতে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টারিং সদ্য. মন খারাপ হলেও বলা যাবে না, কথা বললে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে: হাসনাত সদ্য. ঠাকুরগাঁও উপনির্বাচনে সব ভোটকেন্দ্রই ঝুঁকিপূর্ণ: পুলিশ সদ্য. গুম, বিচারবহির্ভূত হত্যা ও হেফাজতে মৃত্যু ঠেকাতে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. প্রধানমন্ত্রী-মন্ত্রীদের বাসভবনের দায়িত্বে আ.লীগ ও যুবলীগপন্থী কর্মকর্তারা সদ্য. সাইবার হামলার আশঙ্কা, সাময়িক বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম সদ্য. স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪৬ সদ্য. হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ সদ্য. ঢাকা ওয়াসা বোর্ড বিলুপ্ত, এমডির হাতে একক ক্ষমতা সদ্য. শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে কুবিতে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টারিং সদ্য. মন খারাপ হলেও বলা যাবে না, কথা বললে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে: হাসনাত সদ্য. ঠাকুরগাঁও উপনির্বাচনে সব ভোটকেন্দ্রই ঝুঁকিপূর্ণ: পুলিশ