‘ভোট চাইতে’ রাতে প্রবাসীর স্ত্রীর ঘরে জামায়াত নেতার ছেলে, খুঁটিতে বেঁধে রাখল জনতা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮
যশোরের শার্শা উপজেলায় গভীর রাতে এক প্রবাসীর স্ত্রীর কক্ষ থেকে জামায়াতে ইসলামীর এক নেতার ছেলেকে আটক করেছে স্থানীয় জনতা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করলেও কোনো আইনানুগ ব্যবস্থা না নিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে।

আটক যুবকের নাম সাব্বির হোসেন। তিনি শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়ন জামায়াতের একজন সক্রিয় কর্মী এবং বাগআঁচড়া ২ নম্বর ওয়ার্ড জামায়াতের সহকারী সেক্রেটারি। তিনি সাবেক ইউপি সদস্য ও জামায়াত নেতা নাসির উদ্দীনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে সাব্বির হোসেনকে ওই নারীর কক্ষ থেকে আপত্তিকর অবস্থায় আটক করা হয়। পরে স্থানীয়রা তাদের দুজনকে বাড়ির পাশে একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে রেখে পুলিশে খবর দেন।

স্থানীয়দের অভিযোগ, সাব্বির হোসেন দীর্ঘদিন ধরে ওই নারীর বাড়িতে যাতায়াত করতেন। ঘটনার রাতে বিষয়টি সন্দেহজনক মনে হলে বাড়ির কয়েকজন সদস্য কক্ষে প্রবেশ করে দুজনকে আপত্তিকর অবস্থায় দেখতে পান। এরপর জনতা জড়ো হয়ে তাদের আটক করে।

তবে সাব্বির হোসেনের দাবি, তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের প্রতীক দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাইতেই ওই নারীর বাড়িতে গিয়েছিলেন। ঘটনাটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভিন্ন খাতে প্রবাহিত করা হচ্ছে বলেও তিনি দাবি করেন।

এ বিষয়ে ৮ নম্বর বাগআঁচড়া ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা হাবিবুল্লাহ বেলালী বলেন, 'সাব্বির হোসেন জামায়াতের কোনো নেতা নন, তিনি একজন কর্মী মাত্র। নির্বাচনকে সামনে রেখে একটি মহল পরিকল্পিতভাবে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে।'

বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক শরিফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে ওই নারী তার বাবার বাড়িতে অবস্থান করছেন এবং সাব্বির হোসেনকে তার স্বজনদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

তিনি বলেন, 'এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।'

ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং বিষয়টি নিয়ে নানা আলোচনা-সমালোচনা চলছে।

সূত্র: জাগোব নিউজ

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. গুম, বিচারবহির্ভূত হত্যা ও হেফাজতে মৃত্যু ঠেকাতে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. প্রধানমন্ত্রী-মন্ত্রীদের বাসভবনের দায়িত্বে আ.লীগ ও যুবলীগপন্থী কর্মকর্তারা সদ্য. সাইবার হামলার আশঙ্কা, সাময়িক বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম সদ্য. স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪৬ সদ্য. বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় কারাগারে সাবেক ওসি ও এসআই সদ্য. হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ সদ্য. ঢাকা ওয়াসা বোর্ড বিলুপ্ত, এমডির হাতে একক ক্ষমতা সদ্য. শাহজালাল বিমানবন্দরে প্যান্ট-অন্তর্বাস থেকে ২৪ কোটি টাকার সোনা উদ্ধার সদ্য. শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে কুবিতে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টারিং সদ্য. গুম, বিচারবহির্ভূত হত্যা ও হেফাজতে মৃত্যু ঠেকাতে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. প্রধানমন্ত্রী-মন্ত্রীদের বাসভবনের দায়িত্বে আ.লীগ ও যুবলীগপন্থী কর্মকর্তারা সদ্য. সাইবার হামলার আশঙ্কা, সাময়িক বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম সদ্য. স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪৬ সদ্য. বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় কারাগারে সাবেক ওসি ও এসআই সদ্য. হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ সদ্য. ঢাকা ওয়াসা বোর্ড বিলুপ্ত, এমডির হাতে একক ক্ষমতা সদ্য. শাহজালাল বিমানবন্দরে প্যান্ট-অন্তর্বাস থেকে ২৪ কোটি টাকার সোনা উদ্ধার সদ্য. শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে কুবিতে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টারিং