চট্টগ্রামে শতাধিক বিএনপি নেতাকর্মী যোগ দিলেন জামায়াতে

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮

চট্টগ্রাম-১৩ আসনের কর্ণফুলী উপজেলায় বিএনপি ও এর অঙ্গসংগঠন থেকে শতাধিক নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার শিকলবাহা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দ্বীপ কালার মোড়ল এলাকায় আয়োজিত এক সভায় আনুষ্ঠানিকভাবে ফুলের মালা পরিয়ে তাদের বরণ করে নেন জামায়াত প্রার্থী অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী।

দলীয় সূত্রে জানা গেছে, শিকলবাহা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি রাজু আহমেদ এবং ১ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. দুলালের নেতৃত্বে এসব নেতাকর্মী জামায়াতে যোগদান করেন।

যোগদানের বিষয়ে রাজু আহমেদ বলেন, দীর্ঘদিন তারা বিএনপির অঙ্গসংগঠনের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। জামায়াতে ইসলামীর কার্যক্রম ও আদর্শ তাদের ভালো লেগেছে। দেশ ও রাজনীতির প্রতি সচেতনতা এবং আদর্শিক অবস্থান থেকে শতাধিক নেতাকর্মী একসঙ্গে জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন বলে তিনি জানান।

কর্ণফুলী জামায়াতের আমীর মুনির আবছার চৌধুরী বলেন, জামায়াতে ইসলামী একটি দেশপ্রেমিক ও আদর্শভিত্তিক সংগঠন। সচেতন ও দেশপ্রেমিক জনগণকে সঙ্গে নিয়ে দলটি মানুষের কল্যাণে কাজ করতে চায়। তিনি আগামী ১২ ফেব্রুয়ারি ব্যালট বিপ্লবের মাধ্যমে অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরীকে বিজয়ী করে চট্টগ্রাম-১৩ আসনে নতুন সমাজ গঠনের আহ্বান জানান।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. গুম, বিচারবহির্ভূত হত্যা ও হেফাজতে মৃত্যু ঠেকাতে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. প্রধানমন্ত্রী-মন্ত্রীদের বাসভবনের দায়িত্বে আ.লীগ ও যুবলীগপন্থী কর্মকর্তারা সদ্য. সাইবার হামলার আশঙ্কা, সাময়িক বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম সদ্য. স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪৬ সদ্য. বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় কারাগারে সাবেক ওসি ও এসআই সদ্য. হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ সদ্য. ঢাকা ওয়াসা বোর্ড বিলুপ্ত, এমডির হাতে একক ক্ষমতা সদ্য. শাহজালাল বিমানবন্দরে প্যান্ট-অন্তর্বাস থেকে ২৪ কোটি টাকার সোনা উদ্ধার সদ্য. শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে কুবিতে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টারিং সদ্য. গুম, বিচারবহির্ভূত হত্যা ও হেফাজতে মৃত্যু ঠেকাতে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. প্রধানমন্ত্রী-মন্ত্রীদের বাসভবনের দায়িত্বে আ.লীগ ও যুবলীগপন্থী কর্মকর্তারা সদ্য. সাইবার হামলার আশঙ্কা, সাময়িক বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম সদ্য. স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪৬ সদ্য. বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় কারাগারে সাবেক ওসি ও এসআই সদ্য. হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ সদ্য. ঢাকা ওয়াসা বোর্ড বিলুপ্ত, এমডির হাতে একক ক্ষমতা সদ্য. শাহজালাল বিমানবন্দরে প্যান্ট-অন্তর্বাস থেকে ২৪ কোটি টাকার সোনা উদ্ধার সদ্য. শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে কুবিতে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টারিং