অপুকে সমর্থন জানিয়ে ধানের শীষে ভোট চাইলেন সাবেক পৌর মেয়র ও আ.লীগ নেতা আব্দুল আউয়াল

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮

শরীয়তপুর–৩ আসনের জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী মিয়া নুরুউদ্দিন আহমেদ অপুকে সমর্থন জানিয়ে তাঁর পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চেয়েছেন গোসাইরহাট পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল আউয়াল সরদার। এ সময় তাঁর দলীয় নেতাকর্মী, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও এলাকাবাসী একত্রে সমর্থন জানান।

সোমবার রাত ১০টায় তাঁর নিজ বাড়িতে মিয়া নুরুউদ্দিন আহমেদ অপুর উপস্থিতিতে এলাকাবাসী ও সর্বসাধারণের সামনে তিনি ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। এর আগে রাত সাড়ে ৮টার দিকে মিয়া নুরুউদ্দিন অপু মেয়র আব্দুল আউয়ালের বাড়িতে আসেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মহিতুল গলি মিন্টু সরদার, উপজেলা বিএনপির আহ্বায়ক কে এম সিদ্দিক আহমেদ, আহ্বায়ক কমিটির সদস্য আক্তার হোসেন নান্টু খান ও তারিক আজিজ মোবারক ঢালী। পৌরসভা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলাউদ্দিন সরদার ও হাবিবুর রহমান ঘরামী। উপজেলা যুবদলের সভাপতি আনোয়ার হোসেন সরদার, উপজেলা যুবদলের সিনিয়র সহসভাপতি বিল্লাল সরদারসহ আরও অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এ সময় গোসাইরহাট পৌরসভার সাবেক মেয়র আব্দুল আউয়াল সরদার বলেন, আমরা এলাকাবাসী সকলে ১২ তারিখে ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে মিয়া নুরুউদ্দিন আহমেদ অপুকে বিপুল ভোটে মহান জাতীয় সংসদে সংসদ সদস্য হিসেবে অধিষ্ঠিত করব।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. গুম, বিচারবহির্ভূত হত্যা ও হেফাজতে মৃত্যু ঠেকাতে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. প্রধানমন্ত্রী-মন্ত্রীদের বাসভবনের দায়িত্বে আ.লীগ ও যুবলীগপন্থী কর্মকর্তারা সদ্য. সাইবার হামলার আশঙ্কা, সাময়িক বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম সদ্য. স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪৬ সদ্য. বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় কারাগারে সাবেক ওসি ও এসআই সদ্য. হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ সদ্য. ঢাকা ওয়াসা বোর্ড বিলুপ্ত, এমডির হাতে একক ক্ষমতা সদ্য. শাহজালাল বিমানবন্দরে প্যান্ট-অন্তর্বাস থেকে ২৪ কোটি টাকার সোনা উদ্ধার সদ্য. শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে কুবিতে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টারিং সদ্য. গুম, বিচারবহির্ভূত হত্যা ও হেফাজতে মৃত্যু ঠেকাতে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. প্রধানমন্ত্রী-মন্ত্রীদের বাসভবনের দায়িত্বে আ.লীগ ও যুবলীগপন্থী কর্মকর্তারা সদ্য. সাইবার হামলার আশঙ্কা, সাময়িক বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম সদ্য. স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪৬ সদ্য. বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় কারাগারে সাবেক ওসি ও এসআই সদ্য. হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ সদ্য. ঢাকা ওয়াসা বোর্ড বিলুপ্ত, এমডির হাতে একক ক্ষমতা সদ্য. শাহজালাল বিমানবন্দরে প্যান্ট-অন্তর্বাস থেকে ২৪ কোটি টাকার সোনা উদ্ধার সদ্য. শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে কুবিতে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টারিং