সিরাজগঞ্জে বিএনপির মিছিলে হামলার অভিযোগ, পাল্টা অভিযোগ জামায়াতের

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮

সিরাজগঞ্জের বহুলি ইউনিয়নের ডুমুরইছা গ্রামে জামায়াতের দাঁড়িপাল্লার মিছিল থেকে ধানের শীষের মিছিলে হামলার অভিযোগ করেছে বিএনপি। এ ঘটনায় ৬ জন আহত হয়েছেন বলে দাবি করেছে দলটি। তবে অভিযোগ অস্বীকার করে পাল্টা অভিযোগ এনে জামায়াত বলেছে, বিএনপির লোকজনই তাদের ক্যাম্পেইনে হামলা চালিয়েছে। এতে তাদের কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি জামায়াতের। রোববার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার শিমুল তালুকদার বলেন, এ ঘটনায় ৬ জন চিকিৎসা নিতে এসেছিলেন। এর মধ্যে ৩ জন প্রাথমিক চিকিৎসা শেষে চলে গেলেও আরও ৩ জন ভর্তি রয়েছেন। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

হাসপাতালে ভর্তি আহত ব্যক্তি ও তাঁদের স্বজনেরা জানান, তাঁরা ধানের শীষের মিছিল করছিলেন। পাশ দিয়ে দাঁড়িপাল্লার একটি মিছিল যাচ্ছিল। এরপর হঠাৎই দেশীয় অস্ত্র নিয়ে দাঁড়িপাল্লার মিছিল থেকে ধানের শীষের মিছিলে হামলা চালানো হয়।

এদিকে হামলার অভিযোগ তুলে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক সাইদুর রহমান বাচ্চু আহতদের বরাত দিয়ে বলেন, দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে ৩–৪শ ব্যক্তি স্লোগান দিয়ে হামলা চালিয়ে নেতাকর্মীদের আহত করেছে। তিনি বলেন, আমরা নেতাকর্মীদের শান্ত থাকার আহ্বান জানাচ্ছি এবং আইনগত ব্যবস্থা নিচ্ছি।

অন্যদিকে ঘটনার বিষয়ে পাল্টা অভিযোগ করে সিরাজগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি ও সিরাজগঞ্জ-২ আসনের জামায়াত প্রার্থী অধ্যাপক জাহিদুল ইসলাম মুঠোফোনে বলেন, বিএনপির নেতাকর্মীরাই জামায়াতের ক্যাম্পেইনে হামলা চালিয়ে তাদের মোটরসাইকেল ভাঙচুর করেছে এবং ৪–৫ জনকে আহত করেছে।

খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে জানিয়ে সদর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. গুম, বিচারবহির্ভূত হত্যা ও হেফাজতে মৃত্যু ঠেকাতে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. প্রধানমন্ত্রী-মন্ত্রীদের বাসভবনের দায়িত্বে আ.লীগ ও যুবলীগপন্থী কর্মকর্তারা সদ্য. সাইবার হামলার আশঙ্কা, সাময়িক বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম সদ্য. স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪৬ সদ্য. বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় কারাগারে সাবেক ওসি ও এসআই সদ্য. হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ সদ্য. ঢাকা ওয়াসা বোর্ড বিলুপ্ত, এমডির হাতে একক ক্ষমতা সদ্য. শাহজালাল বিমানবন্দরে প্যান্ট-অন্তর্বাস থেকে ২৪ কোটি টাকার সোনা উদ্ধার সদ্য. শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে কুবিতে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টারিং সদ্য. গুম, বিচারবহির্ভূত হত্যা ও হেফাজতে মৃত্যু ঠেকাতে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. প্রধানমন্ত্রী-মন্ত্রীদের বাসভবনের দায়িত্বে আ.লীগ ও যুবলীগপন্থী কর্মকর্তারা সদ্য. সাইবার হামলার আশঙ্কা, সাময়িক বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম সদ্য. স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪৬ সদ্য. বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় কারাগারে সাবেক ওসি ও এসআই সদ্য. হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ সদ্য. ঢাকা ওয়াসা বোর্ড বিলুপ্ত, এমডির হাতে একক ক্ষমতা সদ্য. শাহজালাল বিমানবন্দরে প্যান্ট-অন্তর্বাস থেকে ২৪ কোটি টাকার সোনা উদ্ধার সদ্য. শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে কুবিতে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টারিং