চাঁদাবাজদের তালিকা করছে র‍্যাব

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
দেশজুড়ে চাঁদাবাজ সদস্যদের একটি নিরপেক্ষ তালিকা তৈরি করছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। তালিকা প্রস্তুত শেষে এতে থাকা সব অপরাধীর বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি।

শনিবার (১১ এপ্রিল) দুপুরে কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী।

তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনার পরিপ্রেক্ষিতে চাঁদাবাজদের একটি ‘আনবায়াসড’ তালিকা তৈরির কাজ শুরু হয়েছে। র‍্যাবের ১৫টি ব্যাটালিয়ন মাঠপর্যায়ে কাজ করছে এবং গোয়েন্দা নজরদারিও জোরদার করা হয়েছে। তালিকায় যাদের নাম থাকবে, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না।

তালিকায় রাজনৈতিক ব্যক্তিরা থাকলে কী হবে—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, তালিকা সম্পূর্ণ নিরপেক্ষভাবে তৈরি করা হচ্ছে এবং অপরাধী যেই হোক, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

কত দিনের মধ্যে তালিকা সম্পন্ন হবে—এ বিষয়ে নির্দিষ্ট সময় না জানালেও তিনি বলেন, যত দ্রুত সম্ভব কাজ শেষ করে মাঠপর্যায়ে অভিযান শুরু করা হবে, প্রয়োজনে আজই শুরু হতে পারে।

ইন্তেখাব চৌধুরী জানান, চাঁদাবাজি শুধু একটি খাতে সীমাবদ্ধ নয়। পরিবহন খাতে মহাসড়ককেন্দ্রিক চাঁদা, বাজারে ব্যবসায়ীদের কাছ থেকে আদায়, বিভিন্ন প্রতিষ্ঠানে চাপ সৃষ্টি—সব ধরনের চাঁদাবাজি এই তালিকার আওতায় আনা হচ্ছে।

তিনি আরও বলেন, অনেক ভুক্তভোগী ভয় বা নিরাপত্তার কারণে অভিযোগ করেন না। তাই গোয়েন্দা তথ্য, মাঠপর্যায়ের অনুসন্ধান ও বিভিন্ন উৎস থেকে তথ্য যাচাই করে তালিকা প্রস্তুত করা হচ্ছে।

কল্যাণপুরে একটি হাসপাতালের মালিকের কাছ থেকে চাঁদা দাবির অভিযোগ প্রসঙ্গে তিনি জানান, বিষয়টি পুলিশের কাছে রয়েছে এবং র‍্যাবও ছায়া তদন্ত শুরু করেছে। অভিযোগ প্রমাণিত হলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

চট্টগ্রামে সাম্প্রতিক ইয়াবা চালান আটকের বিষয়ে তিনি বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা সাধারণত নিম্নস্তরের হলেও তাদের তথ্যের ভিত্তিতে মূল হোতা শনাক্তে কাজ চলছে।

র‍্যাবের ওপর কোনো চাপ রয়েছে কি না—এ প্রশ্নে তিনি বলেন, সংস্থাটি স্বাধীনভাবে কাজ করছে এবং কোনো বেআইনি চাপ নেই। অপরাধী যেই হোক, তাকে আইনের আওতায় আনা হবে।চাঁদাবাজদের তালিকা করছে র‍্যাব

দেশজুড়ে চাঁদাবাজ সদস্যদের একটি নিরপেক্ষ তালিকা তৈরি করছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। তালিকা প্রস্তুত শেষে এতে থাকা সব অপরাধীর বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি।

শনিবার (১১ এপ্রিল) দুপুরে কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী।

তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনার পরিপ্রেক্ষিতে চাঁদাবাজদের একটি ‘আনবায়াসড’ তালিকা তৈরির কাজ শুরু হয়েছে। র‍্যাবের ১৫টি ব্যাটালিয়ন মাঠপর্যায়ে কাজ করছে এবং গোয়েন্দা নজরদারিও জোরদার করা হয়েছে। তালিকায় যাদের নাম থাকবে, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না।

তালিকায় রাজনৈতিক ব্যক্তিরা থাকলে কী হবে—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, তালিকা সম্পূর্ণ নিরপেক্ষভাবে তৈরি করা হচ্ছে এবং অপরাধী যেই হোক, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

কত দিনের মধ্যে তালিকা সম্পন্ন হবে—এ বিষয়ে নির্দিষ্ট সময় না জানালেও তিনি বলেন, যত দ্রুত সম্ভব কাজ শেষ করে মাঠপর্যায়ে অভিযান শুরু করা হবে, প্রয়োজনে আজই শুরু হতে পারে।

ইন্তেখাব চৌধুরী জানান, চাঁদাবাজি শুধু একটি খাতে সীমাবদ্ধ নয়। পরিবহন খাতে মহাসড়ককেন্দ্রিক চাঁদা, বাজারে ব্যবসায়ীদের কাছ থেকে আদায়, বিভিন্ন প্রতিষ্ঠানে চাপ সৃষ্টি—সব ধরনের চাঁদাবাজি এই তালিকার আওতায় আনা হচ্ছে।

তিনি আরও বলেন, অনেক ভুক্তভোগী ভয় বা নিরাপত্তার কারণে অভিযোগ করেন না। তাই গোয়েন্দা তথ্য, মাঠপর্যায়ের অনুসন্ধান ও বিভিন্ন উৎস থেকে তথ্য যাচাই করে তালিকা প্রস্তুত করা হচ্ছে।

কল্যাণপুরে একটি হাসপাতালের মালিকের কাছ থেকে চাঁদা দাবির অভিযোগ প্রসঙ্গে তিনি জানান, বিষয়টি পুলিশের কাছে রয়েছে এবং র‍্যাবও ছায়া তদন্ত শুরু করেছে। অভিযোগ প্রমাণিত হলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

চট্টগ্রামে সাম্প্রতিক ইয়াবা চালান আটকের বিষয়ে তিনি বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা সাধারণত নিম্নস্তরের হলেও তাদের তথ্যের ভিত্তিতে মূল হোতা শনাক্তে কাজ চলছে।

র‍্যাবের ওপর কোনো চাপ রয়েছে কি না—এ প্রশ্নে তিনি বলেন, সংস্থাটি স্বাধীনভাবে কাজ করছে এবং কোনো বেআইনি চাপ নেই। অপরাধী যেই হোক, তাকে আইনের আওতায় আনা হবে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. গাজীপুরে শ্রমিক আন্দোলনে নিহত তৌফিকের দাফন সম্পন্ন সদ্য. বৃহস্পতিবার দক্ষিণাঞ্চল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. ট্রাম্পের পরাজয়ের খবরে বিশ্ববাজারে বাড়ল তেলের দাম সদ্য. গাজীপুর মহানগর পুলিশের নতুন কমিশনার হিসেবে নিয়োগ আশিক সাঈদের সদ্য. ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৬ জনের, সংক্রমণে শীর্ষে ঢাকা সদ্য. একনেকের বৈঠকে অনুমোদিত হলো ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প সদ্য. ৪ ডিসেম্বরের মেডিকেল ভর্তি পরীক্ষা স্থগিত সদ্য. ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: মজুরি বোর্ড সদ্য. আটক হলেন সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী সদ্য. দাবি আদায়ে অনড় শেকৃবি শিক্ষার্থীরা, অবরোধ চীন-মৈত্রী সিগন্যাল সদ্য. গাজীপুরে শ্রমিক আন্দোলনে নিহত তৌফিকের দাফন সম্পন্ন সদ্য. বৃহস্পতিবার দক্ষিণাঞ্চল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. ট্রাম্পের পরাজয়ের খবরে বিশ্ববাজারে বাড়ল তেলের দাম সদ্য. গাজীপুর মহানগর পুলিশের নতুন কমিশনার হিসেবে নিয়োগ আশিক সাঈদের সদ্য. ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৬ জনের, সংক্রমণে শীর্ষে ঢাকা সদ্য. একনেকের বৈঠকে অনুমোদিত হলো ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প সদ্য. ৪ ডিসেম্বরের মেডিকেল ভর্তি পরীক্ষা স্থগিত সদ্য. ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: মজুরি বোর্ড সদ্য. আটক হলেন সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী সদ্য. দাবি আদায়ে অনড় শেকৃবি শিক্ষার্থীরা, অবরোধ চীন-মৈত্রী সিগন্যাল