ক্যাম্পাস

জকসু নির্বাচনে ভোট গণনা হবে ওএমআর মেশিনে

জকসু নির্বাচনে ভোট গণনা হবে ওএমআর মেশিনে

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে স্বচ্ছতা ও দ্রুততা নিশ্চিত করতে ডিজিটাল ওএমআর (Optical Mark Recognition) মেশিনের মাধ্যমে ভোট গণনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচনে এই প্রযুক্তি ব্যবহারের বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান।

২৫ জুলাই, ২০২৬
জবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার, আসনপ্রতি লড়বেন ৮৫ জন

জবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার, আসনপ্রতি লড়বেন ৮৫ জন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের (বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদ) ভর্তি পরীক্ষা আগামীকাল ২৬ ডিসেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। এ বছর প্রতি আসনের বিপরীতে প্রতিযোগিতা করবেন গড়ে ৮৫ জন পরীক্ষার্থী।

২৫ জুলাই, ২০২৬
জকসু নির্বাচন: যান্ত্রিক ত্রুটিতে বন্ধ ভোট গণনা

জকসু নির্বাচন: যান্ত্রিক ত্রুটিতে বন্ধ ভোট গণনা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ভোট গণনা যান্ত্রিক ত্রুটির কারণে সাময়িকভাবে বন্ধ রয়েছে। ওএমআর (OMR) মেশিনে ভোট গণনার সময় ত্রুটি দেখা দেওয়ায় সন্ধ্যা ছয়টায় শুরু হওয়া গণনা কার্যক্রম কিছুক্ষণ পরই স্থগিত করা হয়।

২৫ জুলাই, ২০২৬
নোবিপ্রবিতে বেগম খালেদা জিয়ার স্মরণে শোকসভা অনুষ্ঠিত

নোবিপ্রবিতে বেগম খালেদা জিয়ার স্মরণে শোকসভা অনুষ্ঠিত

জাতীয় ঐক্যের প্রতীক, সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ভিত্তিপ্রস্তর স্থাপনকারী ও একাডেমিক কার্যক্রমের উদ্বোধক মরহুমা বেগম খালেদা জিয়ার স্মরণে নোবিপ্রবিতে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (৬ জানুয়ারি ২০২৬) বিকেলে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহীদ মোহাম্মদ রুহুল আমিন অডিটরিয়ামে এ শোকসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।

২৫ জুলাই, ২০২৬
টেকনিক্যাল জটিলতা কাটিয়ে সাড়ে ৩ ঘণ্টা পর জকসুর ভোট গণনা শুরু

টেকনিক্যাল জটিলতা কাটিয়ে সাড়ে ৩ ঘণ্টা পর জকসুর ভোট গণনা শুরু

টেকনিক্যাল ত্রুটির কারণে সাড়ে তিন ঘণ্টার বেশি সময় স্থগিত থাকার পর জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ভোট গণনা আবার শুরু হয়েছে। নৃবিজ্ঞান বিভাগের ভোট দিয়ে নতুন করে এই গণনা কার্যক্রম শুরু করা হয়।

২৫ জুলাই, ২০২৬
কুবিতে লাইলাতুল মিরাজ উপলক্ষে গাউসিয়া কমিটির দাওয়াতুল খায়ের ও শীতবস্ত্র বিতরণ

কুবিতে লাইলাতুল মিরাজ উপলক্ষে গাউসিয়া কমিটির দাওয়াতুল খায়ের ও শীতবস্ত্র বিতরণ

পবিত্র লাইলাতুল মিরাজ উপলক্ষে দাওয়াতুল খায়ের মাহফিল ও শীতবস্ত্র বিতরণ কর্মসূচি পালন করেছে গাউসিয়া কমিটি বাংলাদেশ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা। শুক্রবার (১৬ জানুয়ারি) বাদ মাগরিব ধর্মীয় আলোচনা অনুষ্ঠানের মাধ্যমে এই কর্মসূচি পালন শুরু হয়। পরে ক্যাম্পাসের ভিতরে এবং আশেপাশে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। ‎অনুষ্ঠানে দাওয়াতুল খায়েরের আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মুফতি আহমদ রেজা সোহাগ উদ্দিন কাদেরী। তিনি কুরআন ও সুন্নাহভিত্তিক আলোচনা উপস্থিত মুসল্লিদের মাঝে শবে মেরাজের শিক্ষা ও তাৎপর্য তুলে ধরে এবং ঈমানী চেতনা জাগ্রত করেন।

২৫ জুলাই, ২০২৬
১৪টি কেন্দ্রের ফলাফল প্রকাশ, ছাত্রদল-শিবিরের ভোটের ব্যবধান কত?

১৪টি কেন্দ্রের ফলাফল প্রকাশ, ছাত্রদল-শিবিরের ভোটের ব্যবধান কত?

দীর্ঘ প্রতীক্ষার পর জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে। মোট ৩৯টি কেন্দ্রের মধ্যে এ পর্যন্ত ১৪টি কেন্দ্রের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এখনো ২৫টি কেন্দ্রের ফল প্রকাশ বাকি। সর্বশেষ ঘোষিত কেন্দ্রসহ মোট ফলাফলে ভিপি পদে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন ছাত্রদল সমর্থিত প্রার্থী। অন্যদিকে জিএস ও এজিএস পদে এগিয়ে আছেন ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের প্রার্থীরা।

২৫ জুলাই, ২০২৬
গরিব ও দুস্থ শিশুদের মাঝে ইবির ফুলকুঁড়ি তারারমেলা শাখার শীত উপহার বিতরণ

গরিব ও দুস্থ শিশুদের মাঝে ইবির ফুলকুঁড়ি তারারমেলা শাখার শীত উপহার বিতরণ

শিশু-কিশোরদের সংগঠন ফুলকুঁড়ি আসরের ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) তারারমেলা শাখার উদ্যোগে গরিব ও দুস্থ শিশুদের মাঝে শীত উপহার সামগ্রী বিতরণ সম্পন্ন হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) সকাল দশটা নাগাদ বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বরে অনুষ্ঠিত 'শীতের উষ্ণ উপহার -২০২৬' নামে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম। শাখার পরিচালক আহনাফুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. বেগম রোকসানা মিলি।

২৫ জুলাই, ২০২৬
ইবিতে শীতার্তদের মাঝে তারুণ্যের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি

ইবিতে শীতার্তদের মাঝে তারুণ্যের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি

গরীব, দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সামাজিক, অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘তারুণ্য’। শনিবার (১৭ জানুয়ারী) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলিয়নায়তনের করিডোরে এই কর্মসূচি শুরু করেন সংগঠনটির সদস্যরা। এসময় তারা প্রায় ১৮০ জন শীতার্তদের মাঝে শীতবস্ত্র প্রদান করেন। এর আগে সংগঠনটির সদস্যরা ক্যাম্পাসের আশেপাশে ও কুষ্টিয়া-ঝিনাইদহের বিভিন্ন স্থানে ফান্ড সংগ্রহ করেন। পরে বিভিন্ন স্থানের পথশিশু, গরীব ও অসহায়দের মাঝে টোকেন বিতরণ করেন।

২৫ জুলাই, ২০২৬
১৮ কেন্দ্রের ফলাফল প্রকাশ, ২৫ ভোটের ব্যবধানে এগিয়ে ছাত্রদল সমর্থিত

১৮ কেন্দ্রের ফলাফল প্রকাশ, ২৫ ভোটের ব্যবধানে এগিয়ে ছাত্রদল সমর্থিত

দীর্ঘ প্রতীক্ষিত জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ভোট গণনা চলছে। ৩৯টি কেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত ১৮টি কেন্দ্রের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। বাকি রয়েছে ২১টি কেন্দ্রের ফল।

২৫ জুলাই, ২০২৬
গাছ থেকে পেরেক ও তারকাটা উত্তোলনে ইবি গ্রিন ভয়েসের ক্যাম্পেইন

গাছ থেকে পেরেক ও তারকাটা উত্তোলনে ইবি গ্রিন ভয়েসের ক্যাম্পেইন

গাছে পেরেক মেরে ও তারকাটা ব্যবহার করে ব্যানার-পোস্টার লাগানোর বিরুদ্ধে সচেতনতামূলক কর্মসূচি পালন করেছে পরিবেশবাদী সংগঠন গ্রিন ভয়েস, ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার সদস্যরা। এসময় গাছের গায়ে লাগানো ব্যানার, পোস্টার, পেরেক ও তারকাটা খুলে ফেলেন তারা। সোমবার (১২ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বর, ঝাল চত্বরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ‘তারকাটা ও পেরেক উত্তোলন ক্যাম্পেইন’ পরিচালনা করে সংগঠনটি।

২৫ জুলাই, ২০২৬
জকসু নির্বাচন: সংগীত বিভাগে জিএস ও এজিএস পদে শূন্য ভোট পেলেন শিবিরের প্রার্থীরা

জকসু নির্বাচন: সংগীত বিভাগে জিএস ও এজিএস পদে শূন্য ভোট পেলেন শিবিরের প্রার্থীরা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ভোট গণনার সময় ২০তম কেন্দ্র হিসেবে ঘোষিত সংগীত বিভাগের ফলাফলে বড় ধরনের চমক দেখা গেছে। বিশ্ববিদ্যালয়ের অন্যান্য কেন্দ্রে যেখানে হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতা চলছে, সেখানে সংগীত বিভাগে নজিরবিহীনভাবে ভরাডুবি হয়েছে ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের। এ বিভাগে সাধারণ সম্পাদক (জিএস) ও সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে শিবিরের প্রার্থীরা একটি ভোটও পাননি।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. দেশে চাঁদাবাজি ও দখলবাজির কবর রচনা করবে বিরোধী দল: শফিকুর রহমান সদ্য. ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ৮ মৃত্যু, রেকর্ড সংক্রমণ ১৭৩৩ সদ্য. মালয়েশিয়ায় প্রবাসীদের জরুরি নির্দেশনা দিল বাংলাদেশ হাইকমিশন সদ্য. শিক্ষা, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহায়তা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সদ্য. মাদ্রাসায় শিশু নির্যাতন রোধে পদক্ষেপ নিতে সরকারকে আইনি নোটিশ সদ্য. ঋণখেলাপি হয়ে রিহ্যাব সভাপতির পদ হারালেন আলী আফজাল সদ্য. ঢাকার ২ সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত সদ্য. ডাকসুতে ভাঙচুরে আবু তৈয়বের সঙ্গে ছিলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা মামুন সদ্য. ইউপি নির্বাচনের প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর, নির্বাচন ৭ ধাপে সদ্য. মঙ্গলবার রাত থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিকের আশ্বাস প্রধানমন্ত্রীর সদ্য. দেশে চাঁদাবাজি ও দখলবাজির কবর রচনা করবে বিরোধী দল: শফিকুর রহমান সদ্য. ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ৮ মৃত্যু, রেকর্ড সংক্রমণ ১৭৩৩ সদ্য. মালয়েশিয়ায় প্রবাসীদের জরুরি নির্দেশনা দিল বাংলাদেশ হাইকমিশন সদ্য. শিক্ষা, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহায়তা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সদ্য. মাদ্রাসায় শিশু নির্যাতন রোধে পদক্ষেপ নিতে সরকারকে আইনি নোটিশ সদ্য. ঋণখেলাপি হয়ে রিহ্যাব সভাপতির পদ হারালেন আলী আফজাল সদ্য. ঢাকার ২ সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত সদ্য. ডাকসুতে ভাঙচুরে আবু তৈয়বের সঙ্গে ছিলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা মামুন সদ্য. ইউপি নির্বাচনের প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর, নির্বাচন ৭ ধাপে সদ্য. মঙ্গলবার রাত থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিকের আশ্বাস প্রধানমন্ত্রীর