সিমাগো র্যাঙ্কিংয়ে ১৪ ধাপ এগিয়ে ৯ম স্থানে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
NULL
A
Admin
স্পেনভিত্তিক শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান Scimago Institutions Rankings ২০২৬ সালের বিভিন্ন শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানের র্যাঙ্কিং প্রকাশ করেছে। এতে বিশ্বের বিভিন্ন অঞ্চল ও দেশের মোট ১০ হাজার ৮২৭টি প্রতিষ্ঠান স্থান পেয়েছে, যার মধ্যে ৫ হাজার ৪৯১টি বিশ্ববিদ্যালয়। এ তালিকায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় বিশ্ব র্যাঙ্কিংয়ে ৯৬৪তম এবং বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ৯ম অবস্থানে রয়েছে।
সিমাগো ইনস্টিটিউশন র্যাঙ্কিংয়ের ওয়েবসাইট অনুযায়ী, ২০২৬ সালে বাংলাদেশের মোট ৪৭টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় এই তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। এর মধ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয় অবস্থান করছে নবম স্থানে।
উল্লেখ্য, ২০২৫ সালে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ছিল ২৩তম এবং ২০২৪ সালে ছিল ৮ম। অর্থাৎ ২০২৫ সালে র্যাঙ্কিংয়ে পিছিয়ে পড়লেও ২০২৬ সালে ১৪ ধাপ এগিয়ে আবারও শীর্ষ দশে ফিরে এসেছে বিশ্ববিদ্যালয়টি।
সিমাগো র্যাঙ্কিং গবেষণা, উদ্ভাবন ও সামাজিক প্রভাব—এই তিনটি সূচকের ভিত্তিতে প্রকাশ করা হয়। সার্বিক মূল্যায়নে গবেষণায় ৫০ শতাংশ, উদ্ভাবনে ৩০ শতাংশ এবং সামাজিক প্রভাবে ২০ শতাংশ গুরুত্ব দেওয়া হয়।
সিমাগো ইউনিভার্সিটি র্যাঙ্কিং ২০২৬ অনুযায়ী, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অবস্থান— গবেষণা সূচকে: ৫ম, সামাজিক প্রভাব সূচকে: ২২তম, উদ্ভাবন সূচকে: ৩৪তম
এই তিনটি সূচকের সমন্বয়ে সার্বিকভাবে দেশের মধ্যে বিশ্ববিদ্যালয়টির অবস্থান ৯ম। তুলনামূলকভাবে ২০২৫ সালে এসব সূচকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ছিল যথাক্রমে ২৩তম, ২৩তম ও ৩৮তম। ফলে চলতি বছরে প্রতিটি সূচকেই অগ্রগতি অর্জন করেছে প্রতিষ্ঠানটি।
সিমাগো র্যাঙ্কিং ২০২৬ অনুযায়ী বাংলাদেশের শীর্ষ দশ বিশ্ববিদ্যালয় হলো— মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সাউথইস্ট ইউনিভার্সিটি, ঢাকা বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
মন্তব্য (0)
মন্তব্য করুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
বিজ্ঞাপনের জন্য খালি স্পেস
এই বিভাগের আরও খবর
ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ
১৫ সেপ্টেম্বর, ২০২৬
কুবি শিক্ষার্থীদের আইডি কার্ডে মিলছে না ডিজিটাল সেবা, ক্ষুব্ধ শিক্ষার্থীরা
১৫ সেপ্টেম্বর, ২০২৬
নোবিপ্রবিতে সায়েন্স ক্লাবের ওয়েবসাইট উদ্বোধন
১৫ সেপ্টেম্বর, ২০২৬
গাঁজাসহ হাতেনাতে আটক ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী
১৫ সেপ্টেম্বর, ২০২৬
নোবিপ্রবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক সেমিনার অনুষ্ঠিত
১৫ সেপ্টেম্বর, ২০২৬
-
ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান
-
মালয়েশিয়ায় ১৪৭ বাংলাদেশিসহ আটক ১৭৩
-
কুষ্টিয়ায় জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি অফিসে হামলা-ভাঙচুর, আহত ৬
-
হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো
-
ট্রান্সফরমার চুরির মামলায় স্বেচ্ছাসেবক দলের নেতাসহ গ্রেপ্তার ৫
-
মুন্সীগঞ্জে হেরোইনসহ ২ নারী মাদক ব্যবসায়ী আটক
-
স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ, সংবাদ সম্মেলনে অসহায় নারীর কান্না
-
ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ
-
প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি
-
গৃহকর্মী ধর্ষণ মামলার পলাতক আসামি ঢাকায় গ্রেপ্তার