ক্যাম্পাস
ইবি ছাত্রশিবিরের নতুন কমিটি গঠন, নেতৃত্বে ইউসুফ-রাফি
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রশিবিরের ২০২৬ সেশনের জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইউসুফ আলী এবং সেক্রেটারি মনোনীত হয়েছেন আল-ফিকাহ্ অ্যান্ড ল’ বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাশেদুল ইসলাম রাফি। সাংগঠনিক সম্পাদক হয়েছেন আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জাকারিয়া হোসাইন।
নোবিপ্রবির সঙ্গে তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক ও ইরাসমাস চুক্তি
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) সঙ্গে তুরস্কের দুই বিশ^বিদ্যালয়ের সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। বিশ্ববিদ্যালয় দুটি হলো ইস্তাম্বুল নিশানতাসি ইউনিভার্সিটি এবং এসকিসেহির টেকনিক্যাল ইউনিভার্সিটি। এছাড়াও এসকিসেহির টেকনিক্যাল ইউনিভার্সিটির সঙ্গে ইরাসমাস প্লাস প্রোগ্রামের আওতায় নোবিপ্রবি’র প্রাতিষ্ঠানিক চুক্তি স্বাক্ষর হয়। সোমবার (৫ ডিসেম্বর ২০২৬) উপাচার্য দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ চুক্তি স্বাক্ষরিত হয়। নোবিপ্রবি ইন্টারন্যাশনাল কোলাবোরেশান এন্ড এক্সটার্নাল অ্যাফেয়ার্স অফিস অনুষ্ঠানের আয়োজন করে।
জকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে আন্দোলনে অসুস্থ হয়ে হাসপাতালে প্রার্থী
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচন হঠাৎ স্থগিতের ঘোষণার প্রতিবাদে ক্যাম্পাসে আন্দোলনে নামেন বিভিন্ন প্যানেলের প্রার্থীগন ও সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) আন্দোলন চলাকালে ছাত্রশক্তি সমর্থিত ঐক্যবদ্ধ জবিয়ান প্যানেল এর পরিবহন সম্পাদক পদপ্রার্থী মুশফিকুর রহমান হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। বিক্ষোভ চলাকালে তিনি শারীরিকভাবে দুর্বল হয়ে পড়লে তাৎক্ষণিকভাবে তাকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস মেডিকেল সেন্টারে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অ্যাম্বুলেন্সের মাধ্যমে তাকে দ্রুত একটি হাসপাতালে স্থানান্তর করা হয়।
শ্রেণিকক্ষের সংকট নিরসনে জাবির ইংরেজি বিভাগের অবস্থান কর্মসূচি
অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন ইংরেজি বিভাগের ৫০তম আবর্তনের শিক্ষার্থী তাহমিনা বিনতে তৃষা। তিনি বলেন, ইংরেজি বিভাগের মাস্টার্স পর্যায়ে প্রতি ব্যাচে প্রায় ৯০ জন শিক্ষার্থী রয়েছে। এত সংখ্যক শিক্ষার্থীর বিপরীতে বিভাগের মোট শ্রেণিকক্ষ মাত্র আড়াইটি, যা দিয়ে কোনোভাবেই নিয়মিত ক্লাস পরিচালনা সম্ভব নয়। বাস্তব এই সংকট বারবার প্রশাসনকে জানানো হলেও কার্যকর সমাধান আসেনি।
বেগম জিয়ার মৃত্যুতে ইবি ছাত্রদলের শোকবার্তা
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ ও সদস্যসচিব মাসুদ রুমি মিথুনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ শোকবার্তা প্রকাশিত হয়। এতে বলা হয়, 'দেশ, গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় তাঁর আজীবন সংগ্রাম এবং দেশের জন্য তাঁর ত্যাগ ইতিহাসে অবিস্মরণীয় হয়ে থাকবে। ভারতীয় আধিপত্য ও আগ্রাসনের বিরুদ্ধে আপোষহীন লড়াইয়ের প্রতীক ছিলেন বেগম খালেদা জিয়া।
খালেদা জিয়ার মৃত্যুতে ইবিতে স্থগিত তিন বিভাগের শিক্ষক নিয়োগ বোর্ড
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অনুষ্ঠিতব্য তিনটি বিভাগের প্রভাষক পদের নিয়োগ বোর্ড স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত পৃথক দুটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। স্থগিত নোটিশে বলা হয়, 'বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, গণতন্ত্রের আপোসহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ (৩০ ডিসেম্বর) ভোর ৬ টার সময় ইন্তেকাল করেছেন।
বেগম খালেদা জিয়ার প্রয়াণে জাবিতে ক্লাস–পরীক্ষা স্থগিত
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আজকের সকল প্রশাসনিক কার্যক্রম, ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।
দুই দশক পর জবিতে ঐতিহাসিক জকসু নির্বাচন আজ
প্রতিষ্ঠার দুই দশক পর আজ প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন। জবি শিক্ষার্থীদের জন্য এটি একটি ঐতিহাসিক ও বহুল প্রতীক্ষিত দিন। মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে। ভোট শেষে ওএমআর পদ্ধতিতে ভোট গণনা করা হবে। কেন্দ্রীয় সংসদের জন্য ৩৮টি ভোটকেন্দ্র এবং হল সংসদের জন্য ১টি ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে। জকসু নির্বাচনে এবার ৩৪টি পদের বিপরীতে মোট ১৯০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে কেন্দ্রীয় সংসদে প্রার্থী রয়েছেন ১৫৭ জন এবং হল সংসদে ৩৩ জন। কেন্দ্রীয় সংসদে মোট ভোটার সংখ্যা ১৬ হাজার ৭৩৫ জন, আর হল সংসদে ভোটার ১ হাজার ২৪৭ জন।
পরিবর্তিত হল জকসু নির্বাচনের তারিখ
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার পূর্বনির্ধারিত উদ্বোধন অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী মেলার উদ্বোধন হবে আগামী ৩ জানুয়ারি। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সচিব তরফদার সোহেল রহমান। এর আগে ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন ১ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ইপিবি সচিব জানান, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।
খালেদা জিয়ার মৃত্যুতে জাবি উপাচার্যের শোক প্রকাশ
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান গভীর শোক প্রকাশ করেছেন। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিসের এক বিবৃতিতে শোক প্রকাশের বিষয়টি জানানো হয়। শোক বার্তায় উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান বলেন, 'বাংলাদেশের সাবেক ৩ বার নির্বাচিত প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতি গুরুত্বপূর্ণ একজন অভিভাবক ও রাষ্ট্রনায়ককে হারালো।
জকসু নির্বাচনে শিবির-সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থীর স্ত্রীকে হেনস্তার অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী রিয়াজুল ইসলামের স্ত্রীকে হেনস্থা এবং পরে পুলিশে দেওয়ার অভিযোগ উঠেছে ছাত্রদলের বিরুদ্ধে। তবে কিছু সময় পর পুলিশ তাকে ছেড়ে দেয় বলে জানা গেছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী মাহিমা আক্তার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৮–১৯ সেশনের শিক্ষার্থী। প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মাহিমা আক্তার ক্যাম্পাসের বাইরে অবস্থান করছিলেন। সে সময় তিনি হিজাব পরিহিত ছিলেন। অভিযোগ রয়েছে, শাখা ছাত্রদলের কয়েকজন নেতা-কর্মী তার পরিচয় জানতে চেয়ে নিকাব ও মাস্ক খুলতে বলেন।
শিক্ষক হেনস্তার বিচারে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম জবি শিক্ষক সমিতির
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচন স্থগিত হওয়াকে কেন্দ্র করে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইছ উদ্দীনসহ অন্যান্য শিক্ষকদের অবরুদ্ধ করার ঘটনায় জড়িতদের বিচার চেয়ে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির অফিস কক্ষে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন শিক্ষক নেতারা। অধ্যাপক ড. রইছ উদ্দীন জানান, জকসু নির্বাচন স্থগিতের সিদ্ধান্তের পর তিনি নিজ বিভাগে একাডেমিক কাজ করার সময় ৩০-৪০ জনের একটি দল তাকে তালাবদ্ধ করে অবরুদ্ধ করে রাখে।