নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে 'পিঠা উৎসব-১৪৩২' অনুষ্ঠিত

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
বাঙালি ঐতিহ্য ও সংস্কৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে 'নর্থ সাউথ ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাব' এর উদ্যোগে ‘পিঠা উৎসব-১৪৩২’ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয় সংলগ্ন মাঠে এ উৎসবের আয়োজন করা হয়।
উৎসবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন। অংশগ্রহণকারীরা নিজ উদ্যোগে বিভিন্ন স্টল স্থাপন করেন। স্টলগুলোতে দেশের বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী পিঠা প্রদর্শন ও পরিবেশন করা হয়। আয়োজনের প্রধান আকর্ষণ ছিল এসব পিঠার সমাহার। উৎসব উপলক্ষে পুরো মাঠে গ্রামীণ আবহে সাজসজ্জা করা হয়। ঐতিহ্যবাহী উপকরণ ও বর্ণিল সজ্জায় উৎসব প্রাঙ্গণ সজ্জিত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আজিজ আল কায়সার।

উৎসব প্রাঙ্গন পরিদরশন শেষে আজিজ আল কায়সার বলেন, 'এ ধরনের সাংস্কৃতিক আয়োজন শিক্ষার্থীদের মধ্যে বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাবোধ জাগ্রত করতে সহায়ক ভূমিকা রাখে।'
'নর্থ সাউথ ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাব' এর সভাপতি খালিদ বিন মোর্শেদ রামিম বলেন, 'পিঠা বাঙালি সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। তরুণদের মাঝে আমাদের ঐতিহ্য তুলে ধরতেই এই উৎসবের আয়োজন করা হয়েছে।'
ক্লাবের শিক্ষক উপদেষ্টা মেজবাহ উল হাসান চৌধুরী বলেন, 'সমাজসেবার পাশাপাশি জাতির ঐতিহ্য সংরক্ষণেও তাদের উদ্যোগ অব্যাহত থাকবে।'

সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবটি সুষ্ঠু ও আনন্দমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে বলেও জানান আয়োজকরা।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে