ক্যাম্পাস
আইডি কার্ড কেলেঙ্কারি: প্রশাসনিক গাফিলতিতে প্রায় ছয় লক্ষ টাকা গুনতে হচ্ছে নোবিপ্রবির শিক্ষার্থীরা
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) প্রশাসনিক গাফিলতির কারণে চরম ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা। চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি কোর্সে অধ্যয়নরত শিক্ষার্থীদের দেওয়া হয়েছে মাত্র তিন বছর মেয়াদি স্টুডেন্ট আইডি কার্ড। এর ফলে শিক্ষার্থীদের গুনতে হচ্ছে প্রায় ছয় লক্ষ টাকা। বিশ্ববিদ্যালয়ের ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রির ক্লাস শুরু করেন ২০২২ সালের ২৮ মার্চ। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রদত্ত স্টুডেন্ট আইডি কার্ডে মেয়াদ নির্ধারণ করা হয় ২০২৫ সালের জুন মাস পর্যন্ত।
জাবিতে নাট্যজন সেলিম আল দীনের ১৯তম প্রয়াণ দিবস পালন
রবীন্দ্রোত্তরকালের বাংলা নাটকের অন্যতম শ্রেষ্ঠ নাট্যকার সেলিম আল দীনের ১৯তম প্রয়াণ দিবস আজ। বুধবার (১৪ জানুয়ারি) তার প্রয়াণ দিবস উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। জাবির নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি সেলিম আল দীনের প্রয়াণ দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে স্মরণযাত্রা, পুষ্পস্তবক অর্পণ ও সেমিনারের আয়োজন করে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ। দিনব্যাপী এই আয়োজনে সার্বিক সহযোগিতা করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের। এ বছর প্রয়াণ দিবসের মূল প্রতিপাদ্য ছিল ‘ছুটে যেতে যেতে থমকে দাঁড়ায় একজনা'।
প্রথম জকসু নির্বাচন আগামীকাল
জগন্নাথ বিশ্ববিদ্যালয়, দেশের অন্যতম প্রাচীনতম এ বিদ্যাপীঠ শিক্ষার দ্যুতি ছড়াচ্ছে দুই শতাব্দীর বেশি সময় ধরে। পাঠশালা থেকে কলেজ এরপর বিশ্ববিদ্যালয়ে রূপ নেওয়া এ প্রতিষ্ঠানটির সর্বশেষ ছাত্র সংসদ নির্বাচন হয়েছিল কলেজ থাকাকালীন ৩৮ বছর পূর্বে। বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামীকাল মঙ্গলবার (৩০ ডিসেম্বর)। এ নির্বাচনের মাধ্যমে এক বছরের জন্য গঠিত হবে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ শিক্ষার্থী প্রতিনিধিত্বশীল সংগঠন। সংকট কাটিয়ে নতুন দিনের সম্ভাবনার আশাবাদী শিক্ষার্থীরা।
জাবির হল থেকে ২১ বোতল বিদেশি মদসহ ছাত্রদল কর্মী আটক
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের ৭২৩ নম্বর কক্ষ থেকে বিপুল পরিমাণ বিদেশি মদসহ এক ছাত্রদল কর্মীকে আটক করা হয়েছে। রোববার (৪ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে হল প্রশাসন ওই কক্ষে অভিযান চালিয়ে তাকে আটক করে। আটক শিক্ষার্থীর নাম মো. ফজলে আজওয়াদ। তিনি ২০২২–২৩ শিক্ষাবর্ষের (৫২তম ব্যাচ) সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষার্থী। যদিও ঘটনাস্থল কাজী নজরুল ইসলাম হল, তবে তিনি বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলের বৈধ শিক্ষার্থী। তার বাড়ি জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলায়।
জাককানইবি-তে খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচন ১৫ জানুয়ারি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শিক্ষক সমিতির ২০২৬ সালের কার্যনির্বাহী পরিষদের নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৫ জানুয়ারি শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে। শনিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় শিক্ষক সমিতির প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. আকতার মাহমুদ স্বাক্ষরিত নির্বাচনী তফসিলে এসব তথ্য জানানো হয়।
নোবিপ্রবিতে ‘জাপানে উচ্চশিক্ষা ও ক্যারিয়ার’ বিষয়ক ওয়েবিনার অনুষ্ঠিত
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) জাপানে উচ্চশিক্ষা ও ক্যারিয়ার গড়ার সম্ভাবনা নিয়ে একটি তথ্যবহুল ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে। রোববার (৪ জানুয়ারি) রাত ৭টা ৩০ মিনিটে জুম প্ল্যাটফর্মের মাধ্যমে ওয়েবিনারটি শুরু হয়। নোবিপ্রবির ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের উদ্যোগে আয়োজিত এই ওয়েবিনারের শিরোনাম ছিল ‘জাপানে উচ্চশিক্ষা ও ক্যারিয়ার’ বিষয়ক ওয়েবিনার।
জকসু নির্বাচন: শিক্ষার্থীদের ব্যক্তিগত ফোন নম্বর ছাত্রদল প্যানেলের কাছে ফাঁসের অভিযোগ, ক্ষুব্ধ শিক্ষার্থীরা
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনকে কেন্দ্র করে ছাত্রদল সমর্থিত প্যানেলের কাছে শিক্ষার্থীদের ব্যক্তিগত মোবাইল ফোন নম্বর ফাঁস হওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, ভোটের আগের রাতে আজ সোমবার ছাত্রদল মনোনীত প্যানেলের প্রার্থীদের পক্ষে শিক্ষার্থীদের ব্যক্তিগত মোবাইল নম্বরে সরাসরি ভোট চেয়ে বার্তা পাঠানো হয়। এতে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।
নির্বাচিত হলে জবির বেদখলকৃত হল উদ্ধারের আশ্বাস হামিদের
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বেদখলকৃত হলগুলো উদ্ধারে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন ঢাকা-৭ আসনের ধানের শীষের প্রার্থী ও বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী হামিদুর রহমান হামিদ। তিনি জানিয়েছেন, আসন্ন নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হলে তিনি নিজ দায়িত্বে বেদখলকৃত হলগুলো উদ্ধারে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন। রোববার (৪ জানুয়ারি) ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইউট্যাব) জবি শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোস্তাফিজ আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে শনিবার (৩ জানুয়ারি) স্থানীয় একটি রেস্তোরাঁয় বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী আদর্শে উদ্বুদ্ধ শিক্ষকদের সংগঠন ইউট্যাবের নেতাদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন তিনি।
নির্বাচনের আগে নিয়োগ বোর্ড না করার জন্য ভিসি বরাবর ইবি ইউট্যাবের চিঠি
আগামী ১২ ফেব্রুয়ারি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে আর কোনো নতুনদের নিয়োগ নির্বাচনী বোর্ড না করার জন্য উপাচার্য বরাবর অনুরোধ জানিয়েছে বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)। বুধবার (১৪ জানুয়ারি) সংগঠনটির ইবি শাখার সভাপতি অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন ও যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রশিদুজ্জামান স্বাক্ষরে ভিসি অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বরাবর এ চিঠি প্রদান করা হয়।
খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত জকসু নির্বাচন, শিক্ষার্থীদের তীব্র প্রতিক্রিয়া
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবার আয়োজিত কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন স্থগিত করা হয়েছে। বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে জরুরি সিন্ডিকেট সভা শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতীয় পর্যায়ের শোকের কারণে জকসু ও হল সংসদ নির্বাচন স্থগিত করা হয়েছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হেনস্তার ঘটনায় জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের তীব্র নিন্দা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগের এক শিক্ষককে ভর্তি পরীক্ষা চলাকালে প্রকাশ্যে হেনস্তা, টেলিফোনে জেরা, অফিসে অবরুদ্ধ করা এবং ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।