ক্যাম্পাস

জাককানইবিতে সাত দিনব্যাপী ১০ম বার্ষিক নাট্যোৎসব শুরু

জাককানইবিতে সাত দিনব্যাপী ১০ম বার্ষিক নাট্যোৎসব শুরু

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের আয়োজনে সাত দিনব্যাপী ‘১০ম বার্ষিক নাট্যোৎসব ২০২৬’ শুরু হয়েছে। সোমবার (০২ ফেব্রুয়ারি) দুপুরে নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের জিয়া হায়দার ল্যাব (পুরাতন কলা ভবন) এর সামনে নাট্যোৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নাট্যোৎসবের উদ্বোধন করেন।

২৫ জুলাই, ২০২৬
জাতীয় নির্বাচন উপলক্ষে ইবিতে ১০–১৩ ফেব্রুয়ারি পর্যন্ত ছুটি ঘোষণা

জাতীয় নির্বাচন উপলক্ষে ইবিতে ১০–১৩ ফেব্রুয়ারি পর্যন্ত ছুটি ঘোষণা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) চার দিনের ছুটি ঘোষণা করেছে প্রশাসন। এ সময় বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস, পরীক্ষা ও অফিস বন্ধ থাকবে। শনিবার (৭ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মনজুরুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, শিক্ষার্থীদের ভোট প্রদানের সুবিধার্থে উপাচার্যের ক্ষমতাবলে ১০ ফেব্রুয়ারি ক্যাম্পাস ঐচ্ছিকভাবে বন্ধ থাকবে। আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ১১ ও ১২ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার।

২৫ জুলাই, ২০২৬
কুবিতে হাল্ট প্রাইজের গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত

কুবিতে হাল্ট প্রাইজের গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) হাল্ট প্রাইজ অন ক্যাম্পাস রাউন্ড ২০২৫–২০২৬ প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। এতে চ্যাম্পিয়ন হয়েছে টিম কাগজ ডট কম, প্রথম রানারআপ হয়েছে থ্রি ডট এবং দ্বিতীয় রানারআপ হয়েছে টিম ট্রেইলব্লেজার। শুক্রবার (২৩ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের কনফারেন্স রুমে এ প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়।

২৫ জুলাই, ২০২৬
গ্রিসে সম্মাননা পেল জাবি শিক্ষার্থীদের নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্য হেইজ’

গ্রিসে সম্মাননা পেল জাবি শিক্ষার্থীদের নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্য হেইজ’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ‘বাংলা থিয়েটার’-এর প্রযোজনায় নির্মিত বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্য হেইজ’ (The Haze) গ্রিসের এথেন্স ইন্টারন্যাশনাল মান্থলি আর্ট ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৫-এ সেরা অরিজিনাল স্কোর ও সাউন্ডট্র্যাক বিভাগে ‘অনারেবল মেনশন’ অর্জন করেছে।

২৫ জুলাই, ২০২৬
নির্বাচনে বড় জনগোষ্ঠীর প্রতীক নেই, ভোট বর্জনই প্রতিবাদ: জাবি অধ্যাপক নাসরীন সুলতানা

নির্বাচনে বড় জনগোষ্ঠীর প্রতীক নেই, ভোট বর্জনই প্রতিবাদ: জাবি অধ্যাপক নাসরীন সুলতানা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক নাসরীন সুলতানা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ‘মেটিকুলাস ডিজাইনের নির্বাচন’ আখ্যা দিয়ে এতে অংশ না নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি অভিযোগ করেন, নির্বাচনে দেশের একটি বড় জনগোষ্ঠীর কোনো প্রতীক নেই এবং প্রবাসী ব্যালট ব্যবস্থায় ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। এসব কারণে ভোট বর্জনই একমাত্র প্রতিবাদ হতে পারে বলে মন্তব্য করেন তিনি।

২৫ জুলাই, ২০২৬
সর্বত্র নির্বাচনী উত্তাপ, উপেক্ষিত শীতার্ত মানুষ

সর্বত্র নির্বাচনী উত্তাপ, উপেক্ষিত শীতার্ত মানুষ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে মাইকিং, পোস্টার আর স্লোগানে মুখর চারপাশ। 'ভোট চাই ভোটারের, দোয়া চাই সকলের' এমন নির্বাচনী প্রচারণায় ব্যস্ত শহর-গ্রাম। প্রার্থী আর সমর্থকদের দৌড়ঝাঁপ সর্বত্র। ঘরে ঘরে পৌঁছাচ্ছে লিফলেট, কিন্তু পৌঁছাচ্ছে না শীতবস্ত্র। উত্তরবঙ্গসহ দেশের বিভিন্ন প্রান্তে বাড়ছে শীতের দাপট। মৃদু শৈত্যপ্রবাহে কাবু খেটে খাওয়া মানুষ, ছিন্নমূল আর পথশিশুরা। ভোটের উত্তাপে ঢাকা পড়ে যাচ্ছে তাদের কষ্টের গল্প। নির্বাচনী আমেজের ভিড়ে শীতার্ত মানুষের আহাজারি যেন শোনার কেউ নেই। এই উপেক্ষিত বাস্তবতাকেই প্রতিটি বিভাগের শিক্ষার্থীদের কলমে তুলে ধরেছেন 'সদ্য সংবাদ' -এর ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি এস. এম. শাহরীয়ার স্বাধীন।

২৫ জুলাই, ২০২৬
চার সপ্তাহ স্থগিত শাবিপ্রবির শাকসু নির্বাচন

চার সপ্তাহ স্থগিত শাবিপ্রবির শাকসু নির্বাচন

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন চার সপ্তাহের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। সোমবার (১৯ জানুয়ারি) শাকসু নির্বাচন স্থগিত চেয়ে করা একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। দীর্ঘ ২৮ বছর পর মঙ্গলবার (২০ জানুয়ারি) শাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

২৫ জুলাই, ২০২৬
শহীদ জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে ইবিতে দোয়া মাহফিল

শহীদ জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে ইবিতে দোয়া মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের (বীর উত্তম) ৯০ তম জন্মদিন উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দোয়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ জানুয়ারী) বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হল মসজিদে বাদ জোহর নামাজের পরে দোয়া মহফিলটি অনুষ্ঠিত হয়। জিয়াউর রহমান হল প্রভোস্ট অধ্যাপক ড. গফুর গাজী আয়োজিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সাদা দলের সদস্য সচিব অধ্যাপক ড. এএসএম শরফরাজ নেওয়াজ, শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ সহ অন্যান্য নেতাকর্মী।

২৫ জুলাই, ২০২৬
১৮ জানুয়ারি থেকে পাঁচ দিনের শীতকালীন ছুটি জাবিতে

১৮ জানুয়ারি থেকে পাঁচ দিনের শীতকালীন ছুটি জাবিতে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শীতকালীন ছুটি আগামী ১৮ জানুয়ারি থেকে ২২ জানুয়ারি পর্যন্ত পালিত হবে। রবিবার (২৮ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, শীতকালীন ছুটির সময় ১৮ জানুয়ারি (রবিবার) থেকে ২০ জানুয়ারি (বৃহস্পতিবার) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল প্রশাসনিক দপ্তর বন্ধ থাকবে।

২৫ জুলাই, ২০২৬
বহুমাত্রিক গবেষণা ও ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সম্পর্ক টেকসই উন্নয়নের ভিত্তি: নোবিপ্রবি উপাচার্য

বহুমাত্রিক গবেষণা ও ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সম্পর্ক টেকসই উন্নয়নের ভিত্তি: নোবিপ্রবি উপাচার্য

বহুমাত্রিক গবেষণার মাধ্যমে জ্ঞান, প্রযুক্তি ও ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সমন্বয় ঘটিয়ে টেকসই উন্নয়ন সম্ভব বলে অভিমত ব্যক্ত করেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল। শুক্রবার (৯ জানুয়ারি ২০২৬) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের উদ্যোগে অনুষ্ঠিত প্রথম আন্তর্জাতিক বহুমাত্রিক গবেষণা সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে অংশ নিয়ে তিনি এ অভিমত ব্যক্ত করেন। কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এ আন্তর্জাতিক সম্মেলনে দেশ-বিদেশের খ্যাতনামা গবেষক, শিক্ষাবিদ ও বিজ্ঞানীরা অংশ নেন।

২৫ জুলাই, ২০২৬
চলো পাল্টাই ফাউন্ডেশনের ‘উষ্ণতার আবরণ’ কর্মসূচির দ্বিতীয় ধাপ সম্পন্ন

চলো পাল্টাই ফাউন্ডেশনের ‘উষ্ণতার আবরণ’ কর্মসূচির দ্বিতীয় ধাপ সম্পন্ন

নোয়াখালীর রামগতি উপজেলার চর পোড়াগাছা গ্রাম ও আলেকজান্ডার মেঘনা পাড় এলাকায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন চলো পাল্টাই ফাউন্ডেশন। গত ৮ জানুয়ারি সংগঠনটির ৮ম শীত নিবারণ অভিযান ‘উষ্ণতার আবরণ’ কর্মসূচির দ্বিতীয় ধাপের এই বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়। সংগঠন সূত্রে জানা যায়, দ্বিতীয় ধাপে নোয়াখালী জেলার দুটি ভিন্ন স্থানে শীতবস্ত্র বিতরণ করা হয়। প্রথমে লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চর পোড়াগাছা গ্রামে ১৫০টি পরিবারে কম্বল বিতরণ করা হয়।

২৫ জুলাই, ২০২৬
স্বতন্ত্র বেতন স্কেলের দাবিতে জবি শিক্ষক সমিতির মানববন্ধন

স্বতন্ত্র বেতন স্কেলের দাবিতে জবি শিক্ষক সমিতির মানববন্ধন

জাতীয় বেতন কমিশন কর্তৃক বিশ্ববিদ্যালয় শিক্ষকদের প্রতি বৈষম্যমূলক আচরণ ও অবজ্ঞা প্রদর্শনের প্রতিবাদে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষক সমিতি। সোমবার (১৯ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারের পাদদেশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরিবারের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। মানববন্ধনে সভাপতিত্ব করেন জবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. ময়মনসিংহ মেডিকেলে আগুন, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু সদ্য. দেশে চাঁদাবাজি ও দখলবাজির কবর রচনা করবে বিরোধী দল: শফিকুর রহমান সদ্য. ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ৮ মৃত্যু, রেকর্ড সংক্রমণ ১৭৩৩ সদ্য. মালয়েশিয়ায় প্রবাসীদের জরুরি নির্দেশনা দিল বাংলাদেশ হাইকমিশন সদ্য. গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের রায় বহাল সদ্য. শিক্ষা, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহায়তা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সদ্য. মাদ্রাসায় শিশু নির্যাতন রোধে পদক্ষেপ নিতে সরকারকে আইনি নোটিশ সদ্য. ঋণখেলাপি হয়ে রিহ্যাব সভাপতির পদ হারালেন আলী আফজাল সদ্য. ঢাকার ২ সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত সদ্য. ডাকসুতে ভাঙচুরে আবু তৈয়বের সঙ্গে ছিলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা মামুন সদ্য. ময়মনসিংহ মেডিকেলে আগুন, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু সদ্য. দেশে চাঁদাবাজি ও দখলবাজির কবর রচনা করবে বিরোধী দল: শফিকুর রহমান সদ্য. ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ৮ মৃত্যু, রেকর্ড সংক্রমণ ১৭৩৩ সদ্য. মালয়েশিয়ায় প্রবাসীদের জরুরি নির্দেশনা দিল বাংলাদেশ হাইকমিশন সদ্য. গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের রায় বহাল সদ্য. শিক্ষা, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহায়তা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সদ্য. মাদ্রাসায় শিশু নির্যাতন রোধে পদক্ষেপ নিতে সরকারকে আইনি নোটিশ সদ্য. ঋণখেলাপি হয়ে রিহ্যাব সভাপতির পদ হারালেন আলী আফজাল সদ্য. ঢাকার ২ সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত সদ্য. ডাকসুতে ভাঙচুরে আবু তৈয়বের সঙ্গে ছিলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা মামুন