ছাত্রদল নেতা সুমন সরদারের উদ্যোগে জবিতে ইফতার ও দোয়া মাহফিল

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের সাফল্য কামনা এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদল।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের মাঠে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জবি শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সুমন সরদারের উদ্যোগে ইফতার মাহফিল আয়োজন করা হয়।

এসময় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সুমন সরদার বলেন, "নতুন সরকারের নেতৃত্বে দেশে গণতন্ত্র ও উন্নয়নের নতুন অধ্যায় শুরু হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে জাতি এগিয়ে যাবে।"

একইসঙ্গে বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনা করে দোয়া করা হয়।

এসময় সদ্য সাবেক সাধারণ সম্পাদক সুজন মোল্লা প্রধান অতিথির বক্তব্যে ছাত্রদলের ঐক্যবদ্ধতা ও সাংগঠনিক শক্তি বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, "এ ধরনের কর্মসূচির মাধ্যমে ছাত্রদলের নেতাকর্মীরা দেশ ও জাতির কল্যাণ কামনা করে সংগঠিত থাকবে।"

উল্লেখ্য, এই ইফতার মাহফিলে বিশ্ববিদ্যালয়ের পাঁচ শতাধিক ছাত্রদল নেতা-কর্মী, সাধারণ শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মহসিন, ফারুক রানা, মাসুদ রানা, সাখাওয়াতুল ইসলাম খান পরাগ, রাকিব তালুকদার, আরিফুল ইসলাম আরিফ, ইয়াসির আরাফাত, মনির হোসেন, রায়হান হোসেন অপু, মাহমুদুল হাসান প্রধান, রবিন মিয়া শাওন, মেহেদী হাসান, নাইমুর রহমান, রাহাত হাসানসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে