কুবিতে বিএনসিসির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি)-এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার দ্বিতীয় তলার ১২ নম্বর কক্ষে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বিএনসিসির সেকেন্ড লেফটেন্যান্ট ও প্লাটুন কমান্ডার অধ্যাপক ড. মো. শামিমুল ইসলাম, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সোহরাব উদ্দিন, পিইউও অধ্যাপক ড. মোসা. শামসুন্নাহার, প্লাটুনের বর্তমান সিইউও মহিমা আক্তার, সাবেক সিইউও মো. সামিন বখশ সাদী, সাবেক সিইউও মো. তালহা জোবায়ের, বর্তমান ক্যাডেট সার্জেন্ট মো. শাহিন মিয়াসহ বর্তমান এবং সাবেক ক্যাডেটবৃন্দ। এছাড়াও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সোহরাব উদ্দিন বলেন, "বিএনসিসি একটা শৃঙ্খলাবদ্ধ টিম। এজন্য বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলো বিএনসিসিকে দেয়া হয়। আপনারা এখানে যে শৃঙ্খলা শিখছেন তা যদি জীবনভর চর্চা করতে পারেন, তাহলে অবশ্যই ভবিষ্যতে ভালো করবেন। আমি আজকের এমন সুন্দর আয়োজনের জন্য সবাইকে ধন্যবাদ জানাই।"

প্লাটুন কমান্ডার ও সেকেন্ড লেফটেন্যান্ট ড. মো. শামিমুল ইসলাম বলেন, "ক্যাডেটদের পরিশ্রমের বিনিময়ে প্লাটুনের পক্ষ থেকে এই আয়োজন। আমরা প্রতি বছরের মতো এ বছরও ছোট পরিসরে ইফতার মাহফিল আয়োজন করতে পেরেছি। যদিও অন্যান্য বছর আমরা গরীব-দুস্থদের মাঝে ইফতার বিতরণ করি, এ বছর তা করা হয়নি। আমরা সুখে-দুঃখে পরস্পরের পাশে থেকে পথ চলি। আমাদের এই পথ চলা যেনো অনন্ত হয়।"

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে