ক্যাম্পাস
নোবিপ্রবি ছাত্রশিবিরের সভাপতি আরিফ, সেক্রেটারি আবদুর রহমান
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) শাখা ইসলামী ছাত্রশিবিরের ২০২৬ সেশনের জন্যে সভাপতি নির্বাচিত হয়েছেন আরিফুর রহমান সৈকত এবং সেক্রেটারি জেনারেল হিসেবে মনোনীত হয়েছেন আবদুর রহমান। সোমবার (২৯ ডিসেম্বর) মাইজদী শহরের একটি মিলনায়তনে আয়োজিত জরুরি সদস্য সমাবেশে নোবিপ্রবি শাখার সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচিত হন আরিফুর রহমান সৈকত।
বেগম জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ইবিতে দোয়া
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে দোয়ার আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ দোয়া পরিচালনা করেন। দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড জাহাঙ্গীর আলম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক, প্রক্টর অধ্যাপক ড শাহীনুজ্জামান। এছাড়াও বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
জকসু নির্বাচনে ব্যালট টোকেন নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশের অভিযোগ ছাত্রদলের
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনে ব্যালট নম্বরের টোকেন সঙ্গে নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশের অভিযোগ তুলেছে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভিক জবিয়ান’ প্যানেল। মঙ্গলবার (৬ জানুয়ারি) আয়োজিত সংবাদ সম্মেলনে প্যানেলের ভিপি প্রার্থী একেএম রাকিব বলেন, 'নির্বাচনের সময় আমরা দেখেছি, কিছু প্রার্থী ব্যালট নম্বরের টোকেন নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশ করেছে। বিষয়টি আমাদের কাছে সন্দেহজনক মনে হওয়ায় তাৎক্ষণিকভাবে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করি। তবে শুরুতে কমিশন বিষয়টি অস্বীকার করে।'
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ইবিতে শোক বইয়ে উপাচার্যের স্বাক্ষর
বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক বইয়ে মন্তব্য লিপিবদ্ধ ও সাক্ষর করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। সোমবার (৫ জানুয়ারি) দুপুর ২টার দিকে ইউট্যাব আয়োজনে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্বরে রক্ষিত শোক বইয়ে সাক্ষর করেন উপাচার্য। এরপরে প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা শোক বইয়ে সাক্ষর করেন। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
বেগম জিয়ার মৃত্যুতে ইবি জিয়া পরিষদের শোকবার্তা
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. হাবীব আজম বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন বেগম খালেদা জিয়া। এক শোকবার্তায় হাবীব আজম বলেন, 'বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতি এক অগ্রগণ্য, দূরদর্শী ও প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বকে হারালো। তিনি ছিলেন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক অবিস্মরণীয় অধ্যায়।
ছাত্রদলের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ঐক্যবদ্ধ জবিয়ান প্যানেলের
জকসু নির্বাচনের ভোট গ্রহণে ছাত্রদলের বিরুদ্ধে পেশিশক্তি প্রদর্শনের অভিযোগ তুলেছে ছাত্রশক্তি সমর্থিত ঐক্যবদ্ধ জবিয়ান প্যানেল। মঙ্গলবার (৬ জানুয়ারি) বেলা ১১টা নাগাদ তাৎক্ষণিক এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন ঐক্যবদ্ধ জবিয়ান প্যানেলের ভিপিপ্রার্থী কিশোর সাম্য। এসময় তিনি নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট আচরণের ও ছাত্রদলের বিরুদ্ধে পোলিং এজেন্ট প্রবেশে বাঁধা দেওয়ার অভিযোগ করেন। কিশোর সাম্য বলেন, 'ছাত্রদল নির্বাচনে মাসেল পাওয়ার দেখাচ্ছে। সমাজকর্ম বিভাগের ১০২ নম্বর রুমে আমাদের পোলিং এজেন্টকে প্রবেশে বাধা দিয়েছে ছাত্রদলের নেতাকর্মীরা।
শেষ হলো জকসুর ভোটগ্রহণ
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ পর্ব সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের ৩৯টি কেন্দ্রে একযোগে ভোট গ্রহণ শেষ হয়েছে। এর আগে সকাল ৯টা থেকে জাকসুর ভোটগ্রহণ শুরু হয়। এদিকে, ভোটদানের জন্য সকাল থেকেই লাইন ধরে ক্যাম্পাসে প্রবেশ করে শিক্ষার্থীরা। ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপস্থিতিও ছিল বেশ। এর মধ্যে নারী শিক্ষার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পাশাপাশি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতিও ছিল লক্ষণীয়।
ফল যাই হোক, একসঙ্গে কাজ করবো: ভিপি প্রার্থী রাকিব
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন–২০২৫ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে এগিয়ে চলেছে বলে মন্তব্য করেছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের সহ-সভাপতি (ভিপি) প্রার্থী মো. রাকিব। নির্বাচনের ফলাফল যাই হোক না কেন, সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার অঙ্গীকারও ব্যক্ত করেন তিনি। মঙ্গলবার (৬ জানুয়ারি) বেলা ১১টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বোটানি ডিপার্টমেন্ট কেন্দ্র থেকে নিজের ভোট দেন ছাত্রদল, ছাত্র অধিকার ও সাধারণ শিক্ষার্থীদের সমর্থিত সমন্বিত প্যানেলের এই ভিপি প্রার্থী। ভোট প্রদান শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে মো. রাকিব বলেন, 'দীর্ঘ প্রতীক্ষার পর আজ জকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
কুবিতে হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা–৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী শরীফ ওসমান বিন হাদি হত্যার বিচারের দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বিক্ষোভ মিছিল করেছে ইনকিলাব মঞ্চ।
নোবিপ্রবিতে হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ
শুক্রবার (১৬ জানুয়ারি ২০২৬) জুমার নামাজ শেষে ইনকিলাব মঞ্চ ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা এ কর্মসূচিতে অংশ নেন। কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে ক্যাম্পাসের প্রশাসনিক ও একাডেমিক ভবনসহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ইবিতে দোয়া-মোনাজাত
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কেন্দ্রীয় মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) ইবি প্রশাসনের উদ্যোগে যোহর নামাজের পরে এ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক।
বিয়ের খবর জানালেন ডাকসু নেত্রী
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সানজিদা আহমেদ তন্বী বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টের মাধ্যমে তিনি এ তথ্য জানান। জানা গেছে, তাঁর স্বামীর নাম জিহাদ আবদুল্লাহ। তিনি পেশায় সাংবাদিক এবং বর্তমানে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে কর্মরত।