ক্যাম্পাস

মেধায় প্রথম, তবুও 'ভুয়া' পুলিশ রিপোর্টে স্বপ্নভঙ্গ নোবিপ্রবি শিক্ষার্থীর

মেধায় প্রথম, তবুও 'ভুয়া' পুলিশ রিপোর্টে স্বপ্নভঙ্গ নোবিপ্রবি শিক্ষার্থীর

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) পরিচালিত “সহকারী প্রোগ্রামার” (৯ম গ্রেড) পদে নিয়োগে চরম অবিচারের শিকার হওয়ার অভিযোগ তুলেছেন নোবিপ্রবির সাবেক শিক্ষার্থী মো. বোরহান উদ্দিন । প্রিলিমিনারি, লিখিত ও ভাইভাসহ সকল ধাপ সফলভাবে উত্তীর্ণ হয়ে মেধাক্রমে প্রথম স্থান অধিকার করার পরও প্রকাশিত প্রজ্ঞাপনে নিজের নাম না পাওয়ায় তিনি স্তব্ধ ও আশাহত। তিনি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) কম্পিউটার সাইন্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের সাবেক শিক্ষার্থী।

২৫ জুলাই, ২০২৬
ডাকসু কনসার্টে বিনামূল্যে সিগারেট বিতরণের অভিযোগ, ক্যাম্পাসজুড়ে সমালোচনা

ডাকসু কনসার্টে বিনামূল্যে সিগারেট বিতরণের অভিযোগ, ক্যাম্পাসজুড়ে সমালোচনা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) আয়োজিত একটি কনসার্টে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে সিগারেট বিতরণের অভিযোগ উঠেছে। বিশ্ববিদ্যালয়ের মতো একটি শিক্ষাঙ্গনে প্রকাশ্যে তামাকজাত পণ্য বিতরণের ঘটনায় ক্যাম্পাসজুড়ে তীব্র সমালোচনা ও বিতর্কের সৃষ্টি হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) ডাকসুর উদ্যোগে আয়োজিত ওই কনসার্টে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে সিগারেটের প্যাকেট তুলে দেওয়া হয় বলে অভিযোগ করেন প্রত্যক্ষদর্শীরা। প্রত্যক্ষদর্শীরা জানান, কনসার্ট চলাকালীন আয়োজকদের পক্ষ থেকে অথবা কোনো স্পন্সর প্রতিষ্ঠানের প্রতিনিধির মাধ্যমে এই বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।

২৫ জুলাই, ২০২৬
ঐতিহ্য-শান্তনু কায়সার সাহিত্য পুরস্কার অর্জন জাবি শিক্ষার্থী ইমন এবং শরণের

ঐতিহ্য-শান্তনু কায়সার সাহিত্য পুরস্কার অর্জন জাবি শিক্ষার্থী ইমন এবং শরণের

২০২৫ সালের 'ঐতিহ্য-শান্তনু কায়সার সাহিত্য পুরস্কার' ঘোষণা করা হয়েছে মঙ্গলবার (৩০ ডিসেম্বর)। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৪৯তম ব্যাচের ‘তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি’ বিভাগের শিক্ষার্থী হেমায়েত উল্লাহ ইমন কবিতায় 'ফেনাফুল' পাণ্ডুলিপি এবং একই বিশ্ববিদ্যালয়ের ৪৭তম ব্যাচের ‘নাটক ও নাট্যতত্ত্ব’ বিভাগের শিক্ষার্থী শরণ এহসান নাটকে 'পুরনামা' পাণ্ডুলিপির জন্য শরণ এহসান পুরস্কার পেয়েছেন। এছাড়া কথাসাহিত্যে 'গালিবের মুশায়েরায়' পাণ্ডুলিপির জন্য জুবায়ের রশীদ এই কৃতিত্ব অর্জন করেন।

২৫ জুলাই, ২০২৬
৩৩ কেন্দ্রের ফল প্রকাশ: জকসুতে এগিয়ে শিবির প্যানেল

৩৩ কেন্দ্রের ফল প্রকাশ: জকসুতে এগিয়ে শিবির প্যানেল

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনের ৩৯টি কেন্দ্রের মধ্যে ৩৩টি কেন্দ্রের ভোট গণনা সম্পন্ন হয়েছে। প্রকাশিত ফলাফলে ভাইস প্রেসিডেন্ট (ভিপি), জেনারেল সেক্রেটারি (জিএস) ও অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি (এজিএস)–এই তিনটি গুরুত্বপূর্ণ পদেই শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে রয়েছেন। ভোট গণনার সর্বশেষ হিসাব অনুযায়ী, ভিপি পদে শিবির সমর্থিত প্রার্থী মোহাম্মদ রিয়াজুল ইসলাম পেয়েছেন ৪ হাজার ৪৩২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ও ছাত্রঅধিকার পরিষদের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি একেএম রাকিব পেয়েছেন ৩ হাজার ৭৭৭ ভোট।

২৫ জুলাই, ২০২৬
বাকি রইলো একটি কেন্দ্রের গণনা: জকসুতে শেষ হাঁসি হাসবে কারা?

বাকি রইলো একটি কেন্দ্রের গণনা: জকসুতে শেষ হাঁসি হাসবে কারা?

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) হল সংসদ নির্বাচনে ৩৯টি কেন্দ্রের মধ্যে ৩৮টি কেন্দ্রের ভোট গণনা শেষ হয়েছে। এতে স্পষ্টভাবে এগিয়ে রয়েছেন ভাইস প্রেসিডেন্ট (ভিপি), জেনারেল সেক্রেটারি (জিএস) ও অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি (এজিএস) পদে শিবির সমর্থিত প্রার্থীরা। ভিপি পদে শিবির সমর্থিত মো. রিয়াজুল ইসলাম ৫ হাজার ২৭০ ভোট পেয়ে এগিয়ে আছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, ছাত্রদল সমর্থিত ও ছাত্র অধিকার বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি একেএম রাকিব পেয়েছেন ৪ হাজার ৪২৪ ভোট। রিয়াজুলের জয়ের ব্যবধান দাঁড়িয়েছে ৮৪৬ ভোট।

২৫ জুলাই, ২০২৬
জকসুতে নারী হলেও শিবির প্যানেলের বিপুল জয়

জকসুতে নারী হলেও শিবির প্যানেলের বিপুল জয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনে শিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল একমাত্র নারী প্রার্থীও জয়ী হওয়ার সঙ্গে সঙ্গে প্যানেলটি ১৩টি পদে এগিয়ে গেছে। হলটিতে ভিপি প্রার্থী জান্নাতুল উম্মি তারিন অনানুষ্ঠানিক ফলাফলে জয়ী হয়েছেন। জিএস পদে সুমাইয়া তাবাসসুম এবং এজিএস পদে রেদওয়ানা খাওলা এগিয়ে রয়েছেন। প্যানেলটি মোট ১৩টি পদে প্রতিযোগিতা করেছে এবং ১০টি পদে জয়লাভ করেছে।

২৫ জুলাই, ২০২৬
জকসুতে শিবিরের নিরঙ্কুশ জয়লাভ

জকসুতে শিবিরের নিরঙ্কুশ জয়লাভ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের প্রার্থীরা সহ-সভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) ও সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে নিরঙ্কুশ জয়লাভ করেছেন। বুধবার (৭ জানুয়ারি) রাতে রাত সাড়ে ১১টায় কেন্দ্রীয় সংসদের ৩৮টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার অধ্যাপক ড. কানিজ ফাতিমা কাকলী। ফলাফল অনুযায়ী, ভাইস প্রেসিডেন্ট পদে রিয়াজুল ইসলাম ৫ হাজার ৫৬৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

২৫ জুলাই, ২০২৬
ইবিতে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

ইবিতে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে ইবি ছাত্রদলের উদ্যোগে এই দোয়ার আয়োজন করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের খতিব আশরাফ উদ্দীন খান। এসময় বেগম জিয়ার আত্মার শান্তি, তার পরিবার ও দেশবাসীর মঙ্গল কামনায় দোয়া করা হয়।

২৫ জুলাই, ২০২৬
ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে নোবিপ্রবিতে ‘ইনকিলাব সপ্তাহ’ ঘোষণা

ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে নোবিপ্রবিতে ‘ইনকিলাব সপ্তাহ’ ঘোষণা

শহিদ শরীফ ওসমান হাদি হত্যার দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে ২০২৬ সালের প্রথম সপ্তাহকে ‘ইনকিলাব সপ্তাহ’ হিসেবে ঘোষণা করেছে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) শাখা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা শহিদ শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনার ২০ দিন পেরিয়ে গেলেও এখনো মূল আসামি গ্রেপ্তার না হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে সংগঠনটি।

২৫ জুলাই, ২০২৬
জবিতে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

জবিতে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রতিষ্ঠাতা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে এ দু‘আ মাহফিল আয়োজন করে বিশ্ববিদ্যালয় মসজিদ কমিটি। দোয়া মাহফিলের আগে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, 'বেগম খালেদা জিয়া ছিলেন এক মহিয়সী ব্যক্তিত্ব, যার কর্মময় জীবনের সংক্ষিপ্ত বর্ণনাও সহজ নয়। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হিসেবে এই প্রতিষ্ঠানের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। তাঁর অবদান ছাড়া আজকের জগন্নাথ বিশ্ববিদ্যালয় কল্পনাই করা যেত না।'

২৫ জুলাই, ২০২৬
জাবিতে বাঁধন মওলানা ভাসানী হল ইউনিটের ২০২৬ সালের নতুন কার্যকরী কমিটি ঘোষণা

জাবিতে বাঁধন মওলানা ভাসানী হল ইউনিটের ২০২৬ সালের নতুন কার্যকরী কমিটি ঘোষণা

স্বেচ্ছাসেবী রক্তদাতা সংগঠন বাঁধন–এর মওলানা ভাসানী হল ইউনিটের ২০২৬ সালের জন্য নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। শিক্ষার্থীদের রক্তদান কার্যক্রমে আরও সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয়ে এই কমিটি দায়িত্ব গ্রহণ করেছে। নতুন কমিটিতে জোনাল প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেয়েছেন তন্ময় কুমার। সভাপতি নির্বাচিত হয়েছেন মো. শামসুজ্জামান (একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ)।

২৫ জুলাই, ২০২৬
নোবিপ্রবিতে ‘ভারতীয় আধিপত্যবাদ ও ওসমান হাদির আত্মত্যাগ’ শীর্ষক মুক্ত আলোচনা অনুষ্ঠিত

নোবিপ্রবিতে ‘ভারতীয় আধিপত্যবাদ ও ওসমান হাদির আত্মত্যাগ’ শীর্ষক মুক্ত আলোচনা অনুষ্ঠিত

ভারতীয় আধিপত্যবাদ ও ওসমান হাদির আত্মত্যাগ' বিষয়ে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) শাখার আয়োজনে অনুষ্ঠিত হয়েছে মুক্ত আলোচনা। শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত নয়টায় অনলাইন মাধ্যম গুগল মিটে শুরু হয় উক্ত মুক্ত আলোচনা। মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, নোবিপ্রবি শাখার বর্তমান উপদেষ্টা ও সাবেক সভাপতি মাহমুদুল হাসান।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. দেশে চাঁদাবাজি ও দখলবাজির কবর রচনা করবে বিরোধী দল: শফিকুর রহমান সদ্য. ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ৮ মৃত্যু, রেকর্ড সংক্রমণ ১৭৩৩ সদ্য. মালয়েশিয়ায় প্রবাসীদের জরুরি নির্দেশনা দিল বাংলাদেশ হাইকমিশন সদ্য. শিক্ষা, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহায়তা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সদ্য. মাদ্রাসায় শিশু নির্যাতন রোধে পদক্ষেপ নিতে সরকারকে আইনি নোটিশ সদ্য. ঋণখেলাপি হয়ে রিহ্যাব সভাপতির পদ হারালেন আলী আফজাল সদ্য. ঢাকার ২ সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত সদ্য. ডাকসুতে ভাঙচুরে আবু তৈয়বের সঙ্গে ছিলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা মামুন সদ্য. ইউপি নির্বাচনের প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর, নির্বাচন ৭ ধাপে সদ্য. মঙ্গলবার রাত থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিকের আশ্বাস প্রধানমন্ত্রীর সদ্য. দেশে চাঁদাবাজি ও দখলবাজির কবর রচনা করবে বিরোধী দল: শফিকুর রহমান সদ্য. ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ৮ মৃত্যু, রেকর্ড সংক্রমণ ১৭৩৩ সদ্য. মালয়েশিয়ায় প্রবাসীদের জরুরি নির্দেশনা দিল বাংলাদেশ হাইকমিশন সদ্য. শিক্ষা, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহায়তা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সদ্য. মাদ্রাসায় শিশু নির্যাতন রোধে পদক্ষেপ নিতে সরকারকে আইনি নোটিশ সদ্য. ঋণখেলাপি হয়ে রিহ্যাব সভাপতির পদ হারালেন আলী আফজাল সদ্য. ঢাকার ২ সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত সদ্য. ডাকসুতে ভাঙচুরে আবু তৈয়বের সঙ্গে ছিলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা মামুন সদ্য. ইউপি নির্বাচনের প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর, নির্বাচন ৭ ধাপে সদ্য. মঙ্গলবার রাত থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিকের আশ্বাস প্রধানমন্ত্রীর