ভিসির পদত্যাগসহ ৭ দফা দাবিতে তালা, বৈঠকে উত্তেজনা ও হাতাহাতি

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
জামালপুরে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এ নিয়োগ বাণিজ্য, স্বজনপ্রীতি ও বৈষম্য সৃষ্টির অভিযোগে উপাচার্য (ভিসি) ও উপ-উপাচার্যের (প্রো-ভিসি) পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনকে কেন্দ্র করে শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে হট্টগোলের ঘটনা ঘটেছে।

রোববার (১৫ ফেব্রুয়ারি) সকাল থেকেই দফায় দফায় এসব ঘটনা ঘটে। এতে বিশ্ববিদ্যালয়ের প্রায় অর্ধশতাধিক পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে পারেননি।

রোববার সকালে ‘বিশ্ববিদ্যালয় রক্ষায় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদকারী শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থী’ ব্যানারে আন্দোলনকারীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা দিয়ে অবস্থান নেন। এ সময় শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা বলেন, ৫ আগস্টের পর শহীদদের রক্তের ওপর দিয়ে বিশ্ববিদ্যালয়ে নতুন করে বৈষম্য সৃষ্টি করা হয়েছে।

তাঁদের অভিযোগ, ডিপিপির নামে কালক্ষেপণ করা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের অর্থ অপচয় হয়েছে এবং কর্মপরিবেশ মারাত্মকভাবে নষ্ট হয়েছে। প্রশাসনের ছত্রচ্ছায়ায় নিয়োগ বাণিজ্য অব্যাহত রয়েছে। চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত ব্যক্তি, প্রক্টর সাদিকুর রহমান, প্রভোস্ট ফরাদ আলী ও মৌসুমী আক্তার, জনসংযোগ কর্মকর্তা মাহবুব আলম, সহকারী রেজিস্ট্রার আহসান হাবিব, হিসাবরক্ষণ কর্মকর্তা হাবিবুর রহমানসহ একাধিক ব্যক্তির মাধ্যমে একটি সিন্ডিকেট গড়ে তোলা হয়েছে বলেও অভিযোগ করা হয়। স্বজনপ্রীতির মাধ্যমে ভিসির সহযোগিতায় প্রো-ভিসির ঘনিষ্ঠদের নিয়োগ দেওয়া হয়েছে বলেও দাবি করেন আন্দোলনকারীরা।

পরে আন্দোলনকারীরা বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রো-ভিসির পদত্যাগের দাবি জানান। এ সময় সাধারণ শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে আন্দোলনকারীদের ব্যানার খুলে ফেলেন এবং ফটকের তালা ভেঙে দেন।

সাধারণ শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের কেউ এই আন্দোলনের সঙ্গে জড়িত নন। আন্দোলনকে যৌক্তিক দেখানোর জন্য ব্যানারে তাঁদের নাম ব্যবহার করা হয়েছে।

দুপুরে বিষয়টি সমাধানের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে আন্দোলনকারী শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসেন প্রো-ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন। আলোচনার এক পর্যায়ে আন্দোলনকারী শিক্ষক, সাধারণ শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে কথা-কাটাকাটি এবং হাতাহাতির ঘটনা ঘটে।

আন্দোলনের কারণে সারাদিন বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় ওইদিন প্রায় অর্ধশতাধিক পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে পারেননি।

এ বিষয়ে প্রো-ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন বলেন,
“প্রত্যেক শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে পরবর্তীতে বিষয়টি সমাধান করা হবে।”

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে