আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজ নিজ এলাকায় নির্বাচনি কার্যক্রম পরিচালনার জন্য ৮ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করেছে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব), ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা।
গত রোববার (২ ফেব্রুয়ারি) সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ও মহাসচিব অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গঠিত কমিটির সদস্যরা হলেন— লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান, আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মো. তোজাম্মেল হোসেন, বাংলা বিভাগের অধ্যাপক ড. মো. রশিদুজ্জামান, দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. ইদ্রিস আলী, আইন বিভাগের অধ্যাপক ড. নুরুন নাহার, ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. এ টি এম মিজানুর রহমান, আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম এবং আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আ হ ম নুরুল ইসলাম।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, কমিটির সদস্যরা তাঁদের নিজ নিজ নির্বাচনি এলাকায় বিএনপির সংসদ সদস্য প্রার্থী ও দায়িত্বপ্রাপ্ত নেতাদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নির্বাচনি কার্যক্রম পরিচালনা করবেন।