‎অর্ণব-জুনাঈদ নেতৃত্বে কুবি'র নোয়াখালী ছাত্র কল্যাণ পরিষদ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
‎কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অধ্যয়নরত নোয়াখালী জেলার শিক্ষার্থীদের আঞ্চলিক সংগঠন ‘নোয়াখালী ছাত্র কল্যাণ পরিষদ' এর নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মার্কেটিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তানভীর সালাম অর্ণব এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাবেদ মো: জুনাঈদ।

‎বুধবার (১৮ ফেব্রুয়ারি) সদ্য বিদায়ী সভাপতি মো: হাসান অন্তর ও সাধারণ সম্পাদক নাজমুল হৃদয় স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এটি ঘোষণা করা হয়।

‎এছাড়াও নতুন কমিটিতে অন্যান্যরা হলেন: সহ-সভাপতি তানজিনা আক্তার প্রিয়া, ইয়াকুব ইমনসহ আরো কয়েকজন, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল আজিজ, আব্দুল্লাহ আল মামুনসহ আরো কয়েকজন। দপ্তর সম্পাদক আব্দুল আলী ইমন, সহ-দপ্তর সম্পাদক রিংকু রাণী দাস, সাংগঠনিক সম্পাদক ইকবাল হায়দার ইমন, সহ-সাংগঠনিক সম্পাদক সাদিয়া আলম তৃষা, উম্মে নিশাত লুনা সহ আরো দুইজন। কোষাধ্যক্ষ মাহমুদ হাসান মাহি, প্রচার সম্পাদক ইউনুস সুজন, আব্দুল্লাহ আল নোমান, তাসনিম বিনতে হোসাইন।

‎ছাত্রী বিষয়ক সম্পাদক মারিয়ম আক্তার ও নাফিসা নূর, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাহিদুল ইসলাম সামিন, সানজিদা আনোয়ার, তথ্য ও প্রযুক্তি সম্পাদক নাইমুল হাসান ও ইমরান হাসান, আইন বিষয়ক সম্পাদক সিয়াম হাসান, শিক্ষা ও গবেষণা সম্পাদক জয়ন্ত কর্মকার ও মনির আহমেদ শিহাব। কার্যনির্বাহী সদস্য হিসেবে আছেন ইমাম হোসেন আইমান, জাবিয়াতুল ফরিহাসহ আরো অনেকে।

‎সদ্য মনোনীত সভাপতি তানভীর সালাম অর্ণব বলেন, 'নোয়াখালী জেলা থেকে আগত শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনকে আরও সহজ, সুশৃঙ্খল ও সহায়ক করে তুলতে এই সংগঠনের যাত্রা শুরু হয়েছে। জেলার শিক্ষার্থীদের মধ্যে ঐক্য, যোগাযোগ ও সম্প্রীতি বজায় রাখার পাশাপাশি যেকোনো বিপদে-আপদে একে অপরের পাশে দাঁড়াতে আমরা অঙ্গীকারবদ্ধ। সম্মিলিত উদ্যোগ ও দায়িত্বশীল কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য একটি শক্তিশালী ও কার্যকর প্ল্যাটফর্ম গড়ে তুলে সামনের দিনগুলোতে আমরা ধারাবাহিকভাবে কাজ করে যাব।'

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে